JGM Chanel

JGM Chanel Forest elephants are the least well known of the three species of elephants. Found in the rainforests

06/03/2025

*একটি বিশেষ সতর্কবার্তা*
*তারিখ 06.03.2025
*সময় - সকাল 6টা 50মিনিট*
গিধনী রেঞ্জের গদরাশোল বীটের অন্তর্গত সকল অধিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে দল হাতি ছকুশোল ও লালবাঁধ সংলগ্ন জঙ্গলে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। তাই আপনারা সকলেই সতর্ক ও সচেতন থাকবেন। তাই জঙ্গল লাগোয়া যে সকল গ্রাম গুলো রয়েছে যেমন- দর্পশীলা, গদরাশোল, হিজলী, বামুনডিহা, ধবাকুড়িয়া, টেলামুড়ি, মহিষামুড়া, সোনামুখী, লালবাঁধ , শিরষা, কেশিয়া, আখুয়াবাধা, ধানায়াম, পড়াডিহা, কুড়ারিয়া, টুলিবড়, সহ পাশাপাশি সমস্ত গ্রামের মানুষ সতর্ক ও সচেতন থাকবেন।
🐘 বালিডিহা কালি মন্দির থেকে লালবাঁধ, গোদরাশোল থেকে ছকুশোল হয়ে গোয়ালডিহি , হিজলী থেকে মৌরাবান্ধি ও সোনামুখী যাওয়া রাস্তায় সাবধানে যাতায়াত করুন। এই রাস্তা গুলোতে যে কোনো সময় পারাপার করতে পারে।
🐘 শুকনো কাঠ, পাতা, ছাতু সংগ্রহ করার জন্য জঙ্গলে যাবেন না।
🐘 গবাদী পশু চরানোর জন্য কেউ জঙ্গলে যাবেন না বা জঙ্গলের পাশে থাকবেন না।
🐘 *রাত্রে কেউ বাড়ির বাইরে বেরোবেন না। বাইরে বেরোলে অবশ্যয় লাইট ব্যবহার করুন।*
🐘জঙ্গল লাগুয়া রাস্তা যথাসম্ভব এড়িয়ে চলুন।
🐘 অযথা কৌতূহলবশত হাতি পর্যবেক্ষণ করতে যাবেন না।
🐘হাতির খবর পাওয়ার পর নিজের গ্রাম ছেড়ে অযথা অকারনে অন্য গ্রামে কেউ হাতি তাড়াতে যাবেন না।
🐘 মদ খেয়ে বাইরে যাবেন না অথবা বাড়িতে মদ রাখবেন না।
🐘 হাতিকে কেউ উত্যক্ত বা বিরক্ত করবেন না।
🐘 হাতির গতিপথে বাধা দিবেন না।
🐘 জনসচেতনতার স্বার্থে এই বার্তাটি ছড়িয়ে দিন।

*গিধনী বনক্ষেত্র থেকে জনস্বার্থে প্রচারিত*

Address

Jhargram
721507

Website

Alerts

Be the first to know and let us send you an email when JGM Chanel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category