IPTA W.B Jhargram

IPTA W.B  Jhargram ভারতীয় গণনাট্য সংঘ পঃবঃ , ঝাড়গ্রাম জেলা কমিটির এই পেজ ।
(1)

গতকাল ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস পালনের আয়োজন করে পথিকৃৎ, ঝাড়গ্রাম শাখা।বলাকা রঙ্গমঞ্চে দিনটি র...
09/08/2026

গতকাল ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস পালনের আয়োজন করে পথিকৃৎ, ঝাড়গ্রাম শাখা।বলাকা রঙ্গমঞ্চে দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা পরিবেশন করেন উপস্থিত সদস্য-শুভানুধ্যায়ীবৃন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'উহিনী, ক'লকাতা' র সদস্যবৃন্দ। কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উহিনীর সদস্যবৃন্দ।

06/08/2026

যুদ্ধের চূড়ান্ত অমানবিক রূপ প্রত্যক্ষ করার পরেও পৃথিবীতে যুদ্ধ বন্ধ হোল কই ? এখনও সমরাস্ত্র তৈরি বন্ধ হোল কৈ?
মানবতা লঙ্ঘনের কদর্যরূপ দেখেছি আমরা । হিরোসিমা র জনগন তাদের প্রাণ দিয়ে বিশ্বকে দেখিয়েছেন সেই রূপ । পৃথিবীতে মানব সভ্যতার কলঙ্কিত দিন এই ৬ই আগষ্ট।অপর দিকে ৮১ বছর ধরে আমরা বহন করে চলেছ এই যুদ্ধ বিরুদ্ধ স্বর ।

পৃথিবীকে এসো বাঁচাই ধ্বংসের হাত থেকে
একটা জোছোনাকে রাহুর গ্রাস যাতে না ঢাকে
এসো বাঁচাই তাকে ......

একটা নদী যাতে মরে মরুতে না যায়
ঝড়ে একটা ফুল যাতে ঝরে না যায়
একটা রাত কে আলো দেব প্রদীপকে জ্বালিয়ে রেখে পৃথিবীকে এসো বাঁচাই ......

একটা মেঘ বৃষ্টি না দিয়ে উড়ে না যায়
একটা প্রেম ব্যথার আগুনে যাতে পুড়ে না যায়।
যেন জীবনটা কাটায় প্রতিটি মানুষের মুখের হাসি দেখে
পৃথিবীকে এসো বাঁচাই ......

কথা - গৌরী প্রসন্ন মজুমদার / সুর - নীতা সেন
,

04/08/2026

অনন্ত কেয়া বিকেল
বাংলা রঙ্গমঞ্চে বিদূষী অভিনেত্রী কেয়া চক্রবর্তীর জন্মদিনে ঝাড়গ্রাম নারী শিক্ষা সমিতির সহযোগিতায় বানীভবন এ গত ২৫ শে জুলাই থেকে চলছে নাটকের কর্মশালা। নারী শিক্ষা সমিতির আবাসিক ছাত্রীদের অংশগ্রহণে তৈরি হচ্ছে নাটক ' দেলা বন লয়ড়হয়য় আ' চলো লড়াইয়ে যাই । এক নতুন অভিজ্ঞতা সঞ্চয়ে ৬ ই আগস্ট সন্ধ্যা ৬ টায় রাজা নরসিংহ মল্লদেব স্মৃতি মঞ্চে হাজির হই।
নাটক প্রশিক্ষণ ও পরিচালনা অদ্রিজা দাশগুপ্ত। ।

30/07/2026

কবির সুমন(সুমন চট্টোপাধ্যায়ে)র এই গানটি ১৯৯৯ সালে একক অ্যালবাম 'অচেনা ছুটি'-তে প্রথম প্রকাশিত হয়েছিল। ফলে গানটি ১৯৯৯ সালের দিকে বা তার ঠিক কিছু সময় আগে রচিত। মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, ঐক্য এবং ভালোবাসার আহ্বান জানায় এই গান। কবির সুমনের অসংখ্য সৃষ্টির মধ্যে এটি অনন্য।

নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই
স্বপ্নের রঙে আজ মনে রঙ মাখা চাই।
সাড়া দাও… সাড়া দাও,
উদাসীন থেকো না, সাড়া দাও।
সুর চায় তোমাকে, আমাকেও চায় তার
আমাদের মনে রঙ মিলে যাক দুনিয়ার।
সাড়া দাও… সাড়া দাও,
উদাসীন থেকো না, সাড়া দাও।
ফড়িঙের ডানাতেও এ জীবন দেয় ডাক
বেঁচে থাক সব্বাই, হাতে হাত রাখা থাক
সাড়া দাও… সাড়া দাও, সাড়া দাও...

27/07/2026

যন্তর মন্তর... কানে ফুস মন্তর.....
পরিতোষ ভট্টাচার্য্যর কথায় শিবপুর গণনাট্যর নির্মাণ।
#গণনাট্যবার্তা

শ্রদ্ধা ।
18/07/2026

শ্রদ্ধা ।

বিজন ভট্টাচার্য, সাংস্কৃতিক জগতের এক সংস্কারক।
17/07/2026

বিজন ভট্টাচার্য, সাংস্কৃতিক জগতের এক সংস্কারক।

শিল্পী বিশ্বজিৎ সরকারের আকস্মিক প্রয়াণে আমরা গভীর শোকাহত।
11/07/2026

শিল্পী বিশ্বজিৎ সরকারের আকস্মিক প্রয়াণে আমরা গভীর শোকাহত।

গণনাট্য সঙ্ঘের বিশিষ্ট যন্ত্র শিল্পী বিশ্বজিত সরকার কে হারালাম। এক সহযোদ্ধাকে শ্রদ্ধা ও পরিবার বর্গের প্রতি সমবেদনা জানা...
11/07/2026

গণনাট্য সঙ্ঘের বিশিষ্ট যন্ত্র শিল্পী বিশ্বজিত সরকার কে হারালাম। এক সহযোদ্ধাকে শ্রদ্ধা ও পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাই। ।

30/06/2026

শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং নিজের অধিকার রক্ষা করার সংগ্রাম ১৮৫৫ সালের ৩০ জুন সিধু, কানু, চাঁদ ও ভৈরব এবং ফুলো-ঝানুর নেতৃত্বে যে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ হুল।
আজকের দিনে সকল সংগ্রমী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
এ গানের স্রষ্টা হেমাঙ্গ বিশ্বাস ।।

Address

RAGHUNATHPUR
Jhargram
721507

Telephone

+917427959781

Website

Alerts

Be the first to know and let us send you an email when IPTA W.B Jhargram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share