জয়নগর মজিলপুর সৃজনী

জয়নগর মজিলপুর সৃজনী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জয়নগর মজিলপুর সৃজনী, Cultural Center, Jaynagar Majilpur, Jaynagar-Majilpur.

11/08/2026
আজ ১১ আগস্ট, আপসহীন ধারার বীর বিপ্লবী, শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯তম শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো।দ...
11/08/2026

আজ ১১ আগস্ট, আপসহীন ধারার বীর বিপ্লবী, শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯তম শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো।
দেশমাতৃকার স্বাধীনতার জন্য অদম্য সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের যে অনন্য দৃষ্টান্ত ক্ষুদিরাম বসু রেখে গেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর অমর আত্মবলিদান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আজ সংঘের সদস্য ও সদস্যাদের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি মাল্যাৰ্পণ এবং পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁর আত্মত্যাগকে স্মরণ করা হলো।

অগ্নিযুগের বীর বিপ্লবী জয়নগরের কৃতী সন্তান শহীদ কানাইলাল ভট্টাচার্য'র ৯৬ তম আত্মাহুতি দিবসে সৃজনী'র শ্রদ্ধার্ঘ্য।
27/07/2026

অগ্নিযুগের বীর বিপ্লবী জয়নগরের কৃতী সন্তান শহীদ কানাইলাল ভট্টাচার্য'র ৯৬ তম আত্মাহুতি দিবসে সৃজনী'র শ্রদ্ধার্ঘ্য।

আজ, ২৬ জুলাই ২০২৬, জয়নগর মজিলপুর সৃজনী-র উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৭৫ জন স্বেচ্ছা-রক্তদাতা মানবতার সেবা...
26/07/2026

আজ, ২৬ জুলাই ২০২৬, জয়নগর মজিলপুর সৃজনী-র উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৭৫ জন স্বেচ্ছা-রক্তদাতা মানবতার সেবায় এগিয়ে এসে তাঁদের সামাজিক দায়িত্ব পালন করেছেন। সংঘের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন।

আমরা, জয়নগর মজিলপুর সৃজনী, কখনোই আড়ম্বরপূর্ণ উপহার বা প্রলোভনের মাধ্যমে রক্তদাতাদের আকৃষ্ট করার নীতিতে বিশ্বাসী নই। আমাদের বিশ্বাস একটাই—স্বেচ্ছায়, নিঃস্বার্থ ও মানবিক চেতনায় রক্তদানই প্রকৃত রক্তদান।

আমরা প্রতিবারই চেষ্টা করি, আমাদের শিবিরে সংগৃহীত রক্তের কার্ডের মাধ্যমে প্রয়োজনে রক্তগ্রহীতারা যেন বিনা মূল্যে, সহজ ও মানবিক পরিষেবার মাধ্যমে রক্ত সংগ্রহ করতে পারেন। কারণ আমাদের কাছে একটি রক্তদান শিবিরের প্রকৃত সাফল্য মঞ্চের জৌলুসে নয়, বরং একটি অসহায় মানুষের জীবন বাঁচানোর মধ্যেই নিহিত।

এই মহতী উদ্যোগকে সফল করে তোলার জন্য সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শুভানুধ্যায়ী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে,
সম্পাদক
জয়নগর মজিলপুর সৃজনী

🩸 এক ব্যাগ রক্ত, একটিই সিদ্ধান্ত—কিন্তু সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান জীবন। ❤️রক্তের কোনো কারখানা নেই,...
07/07/2026

🩸 এক ব্যাগ রক্ত, একটিই সিদ্ধান্ত—কিন্তু সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান জীবন। ❤️
রক্তের কোনো কারখানা নেই, কোনো বিকল্পও নেই। একজন সুস্থ ও সচেতন মানুষের স্বেচ্ছায় রক্তদানই হতে পারে কোনো অসহায় রোগীর নতুন জীবনের আশার আলো।

রক্তদান শুধু একটি দান নয়, এটি মানবতার সর্বোচ্চ প্রকাশ।
আপনার কয়েক মিনিটের সময় এবং সামান্য রক্ত একজন মা, শিশু, দুর্ঘটনাগ্রস্ত রোগী কিংবা থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের মুখে ফিরিয়ে আনতে পারে হাসি।

📅 তারিখ: ২৬শে জুলাই, ২০২৬ (রবিবার)
🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: সংঘ ভবন

🙏 আসুন, আমরা সবাই স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করি এবং অন্যদেরও উৎসাহিত করি।
আপনার একটি ছোট্ট উদ্যোগই কারও পরিবারের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।
"রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার পাশে দাঁড়ান।" ❤️🩸

আয়োজনে:
জয়নগর মাজিলপুর সৃজনী
#রক্তদান_মহৎ_দান #স্বেচ্ছায়_রক্তদান

গতকাল (০৭/০৬/২০২৬)সন্ধ্যায় জয়নগর মজিলপুরের শচীন ব্যানার্জী উদ্যান (সংঘ ময়দান)-এ সৃজনী আয়োজিত "বৈশাখী উৎসব ২০২৬" সফলভ...
08/06/2026

গতকাল (০৭/০৬/২০২৬)সন্ধ্যায় জয়নগর মজিলপুরের শচীন ব্যানার্জী উদ্যান (সংঘ ময়দান)-এ সৃজনী আয়োজিত "বৈশাখী উৎসব ২০২৬" সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, গীতিআলেখ্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকলেন উপস্থিত দর্শকবৃন্দ।

অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সকল শিল্পী, অতিথি, শুভানুধ্যায়ী, দর্শক এবং সহযোগীদের প্রতি সৃজনীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

#বৈশাখীউৎসব২০২৬ #সৃজনী #জয়নগরমজিলপুর

🌿 বৈশাখী উৎসব ২০২৬ 🌿বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় পালনের উদ্দ...
31/05/2026

🌿 বৈশাখী উৎসব ২০২৬ 🌿

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।
📅 ৭ জুন, ২০২৬ (রবিবার)
🕡 সন্ধ্যা ৬:৩০ মিনিট
📍শচীন ব্যানার্জী উদ্যান (সংঘ ময়দান), জয়নগর মজিলপুর
আয়োজনে: সৃজনী
আপনাদের উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা।

জয়নগর-মজিলপুরের আরেক গর্ব, কৃতি ছাত্র সৌনীল ঘোষ CBSE পরীক্ষায় ৯৭.৪% নম্বর অর্জন করে রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য কৃতিত্ব ...
08/05/2026

জয়নগর-মজিলপুরের আরেক গর্ব, কৃতি ছাত্র সৌনীল ঘোষ CBSE পরীক্ষায় ৯৭.৪% নম্বর অর্জন করে রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য কৃতিত্ব স্থাপন করেছে।
তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজ “জয়নগর-মজিলপুর সৃজনী”-র পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা জানিয়ে সম্মানিত করা হলো।
সৌনীলের আগামী জীবনের প্রতিটি পদক্ষেপ আরও সফল ও উজ্জ্বল হয়ে উঠুক — এই শুভকামনাই রইল।
জয়নগর-মজিলপুর সৃজনী-এর পক্ষ থেকে সৌনীল ঘোষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আজ আমাদের জয়নগর-মজিলপুরের গর্ব, কৃতি ছাত্র মৈনাক চক্রবর্ত্তী মাধ্যমিক পরীক্ষায় সমগ্র রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার ...
08/05/2026

আজ আমাদের জয়নগর-মজিলপুরের গর্ব, কৃতি ছাত্র মৈনাক চক্রবর্ত্তী মাধ্যমিক পরীক্ষায় সমগ্র রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে এক অসাধারণ সাফল্যের নজির সৃষ্টি করেছে।
মজিলপুর জে. এম. ট্রেনিং স্কুলের এই মেধাবী ছাত্রকে তার উজ্জ্বল কৃতিত্বের জন্য “জয়নগর-মজিলপুর সৃজনী”-র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ সংবর্ধনা জানানো হলো।
তার এই সাফল্য শুধু তার পরিবার বা বিদ্যালয়ের নয়, সমগ্র জয়নগর-মজিলপুরের গর্ব। আগামী দিনে সে আরও বড় সাফল্য অর্জন করুক — এই কামনাই রইল।
অভিনন্দন ও শুভেচ্ছা মৈনাক চক্রবর্ত্তী কে। 💐

শচীন ব্যানার্জি উদ্যান, অর্থাৎ জয়নগর মজিলপুর সৃজনী সংঘ ময়দানে আয়োজিত দুই দিনব্যাপী ১৬তম জেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতা...
28/03/2026

শচীন ব্যানার্জি উদ্যান, অর্থাৎ জয়নগর মজিলপুর সৃজনী সংঘ ময়দানে আয়োজিত দুই দিনব্যাপী ১৬তম জেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতার আজ শেষ দিন।

Address

Jaynagar Majilpur
Jaynagar-Majilpur
743337

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয়নগর মজিলপুর সৃজনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share