10/11/2025
*জন্ম দিয়েছো মানুষ করে*
জন্ম দিয়েছো মানুষ করে,
দিয়েছো আয়ু অনেক,
দিয়েছো তবে কষ্ট কেনো,
জোটাতে অন্ন খানেক।
দিয়েছো যদি বুদ্ধি বেশী,
ঘরে কেনো অভাব,
চুরি করলে বলবে সবাই,
করছি মহাপাপ।।
জন্ম দিয়েছো মানুষ করে,
দিয়েছো কথার ভাষা,
এই কথাতেই ঝগড়া লাগে,
সবার উচ্চ আশা।
দিয়েছো যদি দুই চোখ সবার,
মিথ্যা স্বপ্ন আঁকে,
স্বার্থ সবার নিজের নিজের,
পরের দোষ দেখে।।
জন্ম দিয়েছো মানুষ করে,
সঙ্গে আপনস্বজন,
সুখেতে সব সঙ্গে আছে,
দুখে থাকে কজন?
শিখিয়েছো লোভ আমাদের,
দিয়েছো মায়ার সংসার,
অমৃতে অমর তুমি,
যাবো আমরা যমের দুয়ার।।
জন্ম দিয়েছো মানুষ করে ,
খাবার দেবে তুমি,
থাকবো না হয় আকাশতলে,
ঢাকবে লজ্জা তুমি।
ঝগড়া লড়াই রাখবে না আর,
ধরাবে না চির সম্পর্কে,
নয়তো এবার জন্ম দিও,
জঙ্গলের ওই পশু করে।।
T