Ekhon Bangla

পল্লিকবির জন্মভিটায় কুমুদ সাহিত্য মেলাতে  বসলো 'চাঁদের হাট'পারিজাত মোল্লা, মঙ্গলকোট  'বাড়ী আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে,...
18/03/2023

পল্লিকবির জন্মভিটায় কুমুদ সাহিত্য মেলাতে বসলো 'চাঁদের হাট'

পারিজাত মোল্লা, মঙ্গলকোট

'বাড়ী আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে'। পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের কবিতার এই দুটি লাইন আপামর বাঙালির আট থেকে আশি জানে।পল্লিকবির বসত ভিটে মধুকর প্রাঙ্গণে প্রতিবছর ৩ রা মার্চ কুমুদ সাহিত্য মেলার আয়োজন করে কুমুদ সাহিত্য মেলা কমিটি। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি।পল্লিকবির ১৪১ তম জন্মবার্ষিকী পালন হলো মহাসমারোহে। গত শুক্রবার সকাল দশটার দিকে কুমুদ সাহিত্য মেলার উদঘাটন করেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক মহাশয়। সাহিত্য মেলায় প্রধান বক্তা হিসাবে ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিত্রা। পাশাপাশি প্রধান অতিথি হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতি হিসাবে বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার এবং সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল ছিলেন।কবিপ্রণাম, পত্রিকা - বই প্রকাশ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন চলে সারাদিন ব্যাপি। কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে এবছর 'কুমুদ সাহিত্য রত্ন' সম্মান জানানো হয় ক্রাইম থ্রিলার লেখক ও আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় কে।প্রয়াত বিচারক মোল্লা নুরুল হোদা স্মরণে 'নুরুল হোদা রত্ন' সম্মান জানালো হয় কলকাতা হাইকোর্টের আইনজীবী শীর্ষেন্দু সিংহরায় কে।সূদুর বাংলাদেশের যশোর থেকে আসা কবি কাজী নূর কে 'হাসান আজিজুল হক রত্ন' সম্মান জানানো হয়।সেইসাথে আইনজীবী মুকুল বিশ্বাস, পল্লব চট্টোপাধ্যায়, ছড়াকার তপন কুমার বৈরাগ্য, চিকিৎসক প্রণয় ঘোষ, সমাজসেবী বিশ্বনাথ রায়, সাংবাদিক জগন্নাথ ভৌমিক, প্রদীপ মুখোপাধ্যায় আনোয়ারুল আজীম প্রমুখজন দের সংবর্ধনা জ্ঞাপন করা হয় কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষে। সমগ্র সভাটি পরিচালনা করেন মোল্লা শফিকুল ইসলাম দুলাল ও শ্যামলাল মকদমপুরী ।বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করীম, সিটি সেশন কোর্টের আইনজীবী অলোক কুমার দাস, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, চিত্রপরিচালক ও সাংবাদিক ফিরোজ হোসেন,রাজা বন্দ্যোপাধ্যায় ,বাচিক শিল্পী অন্তরা সিংহরায় দেবীকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই সাহিত্য মজলিসে প্রতিবারের মতো এবারের এসেছিলেন পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের নাতনি তথা সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাইপো রেজাউল করিম এবং কবির নাতনি তথা বাচিক শিল্পী সোনালী কাজী এসেছিলেন । এবার এসেছিলেন রাজা রামমোহন রায় এর বংশধর ও সঙ্গীতশিল্পী ডক্টর রজত মোহন রায়। মেলা চলাকালীন দুই আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার ও বিশ্বনাথ দাস বিভিন্ন ছবি বিশেষত পল্লিকবিকে নিয়ে আঁকেন তাঁরা। শুধু পূর্ব বর্ধমান জেলা নয় পশ্চিম বর্ধমান, হাওড়া, বীরভূম, কলকাতা, নদীয়া এমনকি বাংলাদেশের যশোর এলাকা থেকে তিন শতাধিক কবি সাহিত্যিক,সাংবাদিকরা এসেছিলেন কুমুদ সাহিত্য মেলায়। কুমুদ সাহিত্য মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান - " পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কবির বাসভবনে আমরা এই সাহিত্য মেলা করে আসছি।সরকারি সহযোগিতা পেলে আরও বড় আকারে এই মেলা করতে পারতাম"।

23/01/2022

মৃত্যুর আগে কী করেছিল বিখ্যাত বাঘিনী "কলারওয়ালী"? কিভাবে হ্যেছিল তার শেষ কৃত্য? দেখুন

মানবাধিকার সংগঠন সিপিডিআর এর পক্ষ থেকে  সংবর্ধনা ও মানবাধিকার পদক দেওয়া হল বিশিষ্ঠ শিক্ষাবিদ চঞ্চল ঘোষকে। কলকাতার রাসবিহ...
11/10/2021

মানবাধিকার সংগঠন সিপিডিআর এর পক্ষ থেকে সংবর্ধনা ও মানবাধিকার পদক দেওয়া হল বিশিষ্ঠ শিক্ষাবিদ চঞ্চল ঘোষকে। কলকাতার রাসবিহারীর মুক্তাঙ্গন মঞ্চে বিশিষ্ট ব‍্যক্তিগণের উপস্থিতিতে তাঁকে পুরস্কৃতও করা হয়। তাঁর সুন্দর মানসিকতা ও সাহসের সহিত সফল কর্মদক্ষতার পরিচয় দানের জন্যই এই সম্বর্ধণা বলে জানা গিয়েছে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত জ্ঞানী ছিলেন সংস্থার চেয়ারম্যান আর. কে. হাণ্ডা ( প্রাক্তন আই. পি. এস ) , কো - চেয়ারম্যান ত্রিনাথ গঙ্গোপাধ্যায় ( হাইকোর্টের বিশিষ্ঠ আইনজীবী ) , সর্বভারতীয় সম্পাদক বিল্পব ঘোষ ( বিশিষ্ঠ শিল্পী )। এছাড়া অভিনেত্রী পাপিয়া অধিকারী , বিশিষ্ঠ প্রফেসর বিমল শঙ্কর নন্দ, বিশিষ্ঠ পরিচালক বিমল দে সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিগণ ।

ভুয়ো প্রোফাইল খুলে লোক চমকাচ্ছে তৃণমূল নেতানিজস্ব প্রতিনিধি: 'আদি তৃণমূল' নামে ভুয়ো ফেসবুক একাউন্ট থেকে এলাকার মানুষদের ...
09/09/2021

ভুয়ো প্রোফাইল খুলে লোক চমকাচ্ছে তৃণমূল নেতা
নিজস্ব প্রতিনিধি: 'আদি তৃণমূল' নামে ভুয়ো ফেসবুক একাউন্ট থেকে এলাকার মানুষদের চমকানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। নদিয়ার চাকদহের তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থপ্রতীম দে ওরফে বাপি এই কাজ করাচ্ছেন বলে খবর। এই প্রোফাইলটি মূলত তার ভাই বেণু এবং তার এক শাগরেদ পার্থ বিশ্বাস চালান বলে সূত্রের খবর। বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে। নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

02/05/2021
02/05/2021

ভোটে বিপুল জয়ের পর বিজেপি কার্যালয়ে আগুন ধরালো দুষ্কৃতীরা।

26/05/2017

Disco Dancer .... A Dance Reality Show........ Coming Soon

04/04/2017

কমেন্টের ঘরে লিখুন www.আপনার নাম .flpbd.info তাহলে আপনি কেমন মানুষ তা জানতে পারবেন।

আসছেন....কোথায় ? আর একটু অপেক্ষা বন্ধুরা.....
04/04/2017

আসছেন....
কোথায় ? আর একটু অপেক্ষা বন্ধুরা.....

Address

‘Sinha Bhavan’ Makardah Rail Station Road (Gandha Gram) P. O. & P. S./Domjur, Pin/711 405
Howrah
711405

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Ekhon Bangla:

Share