08/04/2026
দলের প্রতিষ্ঠা দিবস হোক কিংবা আন্তর্জাতিক নাট্য দিবস আলোমুখের প্রয়াস চলমান। শহর কেন্দ্রিক থিয়েটার থেকে বেড়িয়ে এসে গ্রাম বা মফঃস্বল এর মানুষের মধ্যেও নাট্যচর্চা তথা ভালো থিয়েটার প্রযোজনা কে পৌঁছে দেওয়ার এই প্রয়াসে বিগত পাঁচ বছর ধরে কাজ করছে "আলোমুখ হাওড়া" নাট্যদল। সেই ধারা অব্যাহত রেখেই প্রতিবারের মতো এবারেও আন্তর্জাতিক নাট্য দিবস উদযাপিত হলো হাওড়ার বড়গাছিয়ায়। গতবারের মতো এবারেও আন্তর্জাতিক নাট্য দিবসে আলোমুখের "দ্য উইংস" এর এক ঝাঁক কচিকাঁচা রা অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠান টিকে আরও প্রাণবন্ত করে তোলে। তবে এবারে ছোটদের অংশগ্রহণের আধিক্য ছিল বেশি। তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বয়সের খুঁদে রা কেউ গান গেয়ে শোনায়, কেউ আবৃত্তি পরিবেশন করে, কেউ গিটারে সুর তোলে তো আবার কেউ তাৎক্ষণিক বক্তব্য রাখে। ছোটদের সাথে সাথে তাদের অভিভাবক দের অনুষ্ঠানের প্রতি পূর্ণ সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত ভাবেই আলোমুখের এই প্রয়াস কে সফল করে তুলেছে।
মূলত কুঁড়ি দের প্রস্ফুটিত করে তোলার উদ্দেশ্যেই এবারের নাট্য দিবস পালিত হলেও মধ্যে মধ্যে আলোমুখের বড়ো রাও কিছু অণু নাটক পরিবেশন করে। সকলের উদ্দেশ্যে আন্তর্জাতিক নাট্য দিবসের গুরুত্ব ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন দলের অভিভাবক মনসিজ বন্দ্যোপাধ্যায় এবং সদ্য শিল্প-সংস্কৃতির আঙিনায় পা রাখা কচিকাঁচা দের উৎসাহিত করতে তিনি "দ্য উইংস" এর সেরা পারফর্মার দের হাতে তুলে দেন স্মারক ও সম্মাননা পত্র।
সবমিলিয়ে আলোমুখের এবারের আন্তর্জাতিক নাট্য দিবস উদযাপন ছিল অত্যন্ত সফল।