Howrah Jonaki

Call Directions Contact the establishment

Howrah Jonaki Howrah Jonaki Theatre Group works with local youth of Central Howrah, creating art and theatre in community spaces. Artists from all fields join us.

In 13 years, we’ve made 17 productions with 6 directors. "Art is our weapon, culture is our resistance".

08/10/2026
07/10/2026

ছোট বয়সীরা তাদের মত বয়সে পৃথিবীটাকে তাদের মতো করেই দেখে, পৃথিবীটা তাদের মতই হওয়া উচিত ছিল। হয়নি বড়দের জটিলতায় লোভে । স্কুলের বাচ্চাদের সাথে নাট্য কর্মশালায় অংশ নিতে যাওয়ার সময় যেন এই কথাটা মাথায় থাকে যে, আমরা দু তরফেই একটা এক্সচেঞ্জ তৈরি করতে যাচ্ছি একে অপরকে জানা চেনা বোঝা। তার চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনা গুলোকে এক্সচেঞ্জ করা। কখনোই যেন এই মানসিকতা নিয়ে না যাই যে, তারা আমার চেয়ে কম জানে - তাদের আমি কিছু শেখাতে যাচ্ছি। বা বলা ভালো আমার ভর্তি মাথা থেকে তাদের ফাঁকা মাথায় কিছু পুরে দিতে যাচ্ছি। এখানেই গন্ডগোল হয়ে যাবে। স্কুলের নাট্যকর্মশালা মানে এই নয় যে আমি তাদের ভয়েস মডুলেশন স্টেজেরভাগ ও নানান কৃতকৌশল শিখিয়ে দেব। নাট্যকর্মশালার মূল উদ্দেশ্য হওয়া উচিত ছোটদের কনফিডেন্স লেভেল কিভাবে বাড়িয়ে দেওয়া যায় সেইটে দেখা, ভুল করার অধিকার , বারংবার ভুল করতে দেওয়া, যৌথতার শক্তি সম্বন্ধে পরীক্ষা করে দেখানো। আর এইসবের মধ্যে থেকে ওরাই আপনাকে যা শেখানোর শিখিয়ে দেবে এনরিচ করে দেবে। মুকুল বিকাশ স্কুলের ক্লাস সেভেনের ছাত্র ছাত্রীদের সঙ্গে যখন সারা পৃথিবীর ছাত্র আন্দোলন সম্বন্ধে আলোচনা হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম ওদের পরিবর্তন। ওরা ছাত্রদল সারা পৃথিবীর ছাত্রদলের সাথেই ওদের মানসিক সংযোগ। ওরাই পারে এই দুনিয়াটাকে বদলে দিতে।

থিয়েটারের শক্তি অসীম, মুকুল বিকাশ স্কুলের এই ক্লাস সেভেনের ছেলে মেয়েরা, নাকি খুবই দুষ্টু। দুষ্টু মানে সে কথা শুনছে না,...
03/10/2026

থিয়েটারের শক্তি অসীম, মুকুল বিকাশ স্কুলের এই ক্লাস সেভেনের ছেলে মেয়েরা, নাকি খুবই দুষ্টু। দুষ্টু মানে সে কথা শুনছে না, অনুগত হচ্ছে না, তাকে থামানো যাচ্ছে না। অর্থাৎ তার অদম্য এনার্জি রয়েছে। এই অসীম এনার্জি ভুল দিকে চলে যায়, আমাদের এই নাট্যকর্মশালা গুলো স্কুল পড়ুয়াদের অন্তর্নিহিত শক্তিগুলোকে খুঁজতে শেখায়। ওরা যখন পারফর্ম করলো স্কুলের দাদাদের সামনে, সমস্ত গার্জিয়ানদের সামনে, স্কুল টিচারদের সামনে, ওদের চোখ মুখ জ্বলজ্বল করছিল, ওরা ছাত্রদল। সারা পৃথিবীর ছাত্র দলের সাথেই ওদের পারফরম্যান্সের নিবিড় যোগাযোগ, এগুলো নিয়েই চারদিন কথা বলছিলাম আমরা অনর্গল কথা ওদের শোনাই ছিল আমাদের ইচ্ছা। ক্লাস সেভেনের একটি ছেলে ছাত্র-ছাত্রীদের স্লোগান হিসেবে "জয় শ্রীরাম" ধ্বনী বেছে নিয়েছিল। চমৎকার ছেলে সে, নেতৃত্ব দেয়ার মত ক্ষমতা রয়েছে , সংগঠন করার মতো ক্ষমতা রয়েছে, সকলের কথা ভেবে সকলের সাথে একসাথে চলার ক্ষমতা রয়েছে। যখন পারফরম্যান্স চালু হল আমাদের চার দিনের ওয়ার্কশপে, আমরা সকলের মধ্যেই দারুন পরিবর্তন গুলো লক্ষ্য করতে লাগলাম। সকলেই বদলাতে শুরু করে দিল। আমাদেরও ভেতরটা ভালো লাগায় ভরে উঠছিল। ইউটিউবে সামান্য শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা দেখবেন ছোটদের দেখাবেন বন্ধুদেরও।
Mukul Bikash

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Children theatre workshop 2026@Mukul Bikash
02/10/2026

Children theatre workshop 2026@Mukul Bikash

আজ ছিল মুকুল বিকাশ স্কুলে নাট্য কর্মশালার শেষ দিন। সকলে মিলে চমৎকার এক অভিজ্ঞতায় শামিল হলাম আমরা। স্কুলের যে বাচ্চাদের ...
01/10/2026

আজ ছিল মুকুল বিকাশ স্কুলে নাট্য কর্মশালার শেষ দিন। সকলে মিলে চমৎকার এক অভিজ্ঞতায় শামিল হলাম আমরা। স্কুলের যে বাচ্চাদের ডানপিটে বিচ্চু বদমাইশ বলে শিক্ষক-শিক্ষিকারা অভিহিত করেছেন, সেই সমস্ত ছেলেমেয়েরাই পারফর্ম করে ফুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের বিস্ময় ভরিয়ে দিলো। ওরা যে এতকিছু পারে এত মনোযোগ দিতে পারে এত আত্মবিশ্বাস দেখাতে পারে এবং এত স্বাভাবিকভাবে সেটা ওদের বাবা মা এদেরও বোধহয় জানা ছিল না । থিয়েটারের শক্তি এখানেই ভেতরের সিংহটাকে টেনে বের করে আনতে পারে। মুকুল বিকাশ স্কুলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নিয়মিত নাট্য চর্চায় ফুলের ছেলেমেয়েদের শামিল করার জন্য। Mukul Bikash

01/10/2026

Mukul Bikash স্কুলে নিয়মিত আমাদের নাট্য কর্মশালার আয়োজন হচ্ছে। এইবারের কর্মশালায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ের ছাত্র আন্দোলন সম্বন্ধে ওরা অনুসন্ধান করেছে। ওদের একটা ছোট্ট পারফরম্যান্স রয়েছে স্কুলের মধ্যেই। আজ বিকাল ৩.৩০টায়। কেউ চাইলে আসতে পারেন।

29/09/2026

ইনু মিনু
লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক সচেতনতামূলক নাটক।
আয়োজন : Kalyani Municipality
উদ্যোগ: smcgwb
প্রযোজনা: Howrah Jonaki

29/09/2026

দিয়েছে এক থাপ্পড়

💙 B L U E S 💙
25/09/2026

💙 B L U E S 💙

Address

16/1/2 Kailash Bose Lane. Howrah.
Howrah
711101

Telephone

+919331203814

Website

Alerts

Be the first to know and let us send you an email when Howrah Jonaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Howrah Jonaki:

Shortcuts

Share