আবেগ

আবেগ কণ্ঠ তোমার দীর্ঘায়ু হোক

আবেগ গতকাল শনিবার পালন করল বিশ্ব পরিবেশ দিবস। আমাদের ছোট্ট ছোট্ট চারাগাছেরা রোপন করল একটি করে নতুন চারাগাছ। জীবনের জয়গা...
08/06/2026

আবেগ গতকাল শনিবার পালন করল বিশ্ব পরিবেশ দিবস। আমাদের ছোট্ট ছোট্ট চারাগাছেরা রোপন করল একটি করে নতুন চারাগাছ। জীবনের জয়গান গাইলাম সকলে। সহজ সুন্দর হাসিতে ভরা একটি বিকেল কাটল সেদিন।

02/06/2026

কাজী নজরুল ইসলাম ছন্দের কবি, সুরের কবি, শব্দের খেলায় মাতোয়ারা কবি। তাঁর সৃষ্টি যেন খুব ঝলমলের হৃদয়ে যত্নে লুকোনো ছোট্ট আলোর বিন্দু। একটি করুণ সুর, একটি আক্ষেপ, কিছু অভিযোগ সবসময় মিশে থাকে নজরুলের বেশিরভাগ কবিতায় ও গানে। হয়তো তাঁর নিজের মধ্যেও।সেজন্যই আকাশের উজ্জ্বল সন্ধ্যাতারার মধ্যে কবি খুঁজে পান প্রিয়-হারা এক রমণীকে। 'সন্ধ্যাতারা' কবিতাটির সেই সুর কণ্ঠে ধারণ করেছেন আমাদের সদস্য তিস্তা দে।

02/06/2026

আসছে ....
আবেগের বার্ষিক অনুষ্ঠানের অন্যতম একটি উপস্থাপনা।
নৃত্যে - সৃজন
পরিচালনায় - Aninda Roy
চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে , এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। https://youtube.com/.abrittiprasikkhankendra?si=8b4t3fbXGcFm0zd8

02/06/2026

নজরুল-সপ্তাহ পালন করছে আবেগ আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। নজরুল বলেছিলেন যে তিনি বিদ্রোহ নয়, ভালোবাসতে চেয়েছিলেন। দ্রোহের কবিতা লেখার পাশাপাশি লিখেছেন প্রেমের কবিতা, গান। আজ তেমনই একটি কবিতা 'কবি-রাণী' উচ্চারণ করেছে আমাদের সদস্য সঞ্জয় আচার্য। এ কবিতার ভাবময়তা আমাদের মুগ্ধ করে!

01/06/2026

আবেগ আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র পালন করছে নজরুল সপ্তাহ। তাঁর সৃষ্টির উচ্চারণে তাঁকে স্মরণ করছেন আমাদের শিক্ষার্থী, সদস্যেরা। অন্য কবির লেখনীও বিদ্রোহী কবিকে জানিয়েছে শ্রদ্ধা ও সম্মান। তেমনই একটি কবিতা ' অগ্নিবীণার মন্ত্র', লিখেছেন কবি অনির্বাণ ঘোষ। আবৃত্তি করেছে আমাদের শিক্ষার্থী দেবাদৃতা ঘোষ।

31/05/2026

রবীন্দ্রনাথ তাঁর 'বসন্ত' গীতিনাট্য উৎসর্গ করেছিলেন নজরুলকে। আর এতে উল্লসিত হয়ে নজরুল লিখলেন তাঁর অনবদ্য কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’। সেই কবিতা শোনাচ্ছেন আমাদের সদস্য ইতালি গুপ্ত।

30/05/2026

ছোটদের নজরুল ভারি মজার, ভারি আমোদের। তারা কথা বলে পশুপাখির সঙ্গে, প্রকৃতির সঙ্গে। সারল্যে ভরা তেমনই একটি কবিতা আবৃত্তি করেছে আমাদের ছোট্ট শিক্ষার্থী প্রিয়াংশী পাল।

"দ্বন্দ্ব ভুলে মন না দিলে, ছন্দ চেনা যায় না..."প্রখ্যাত কবি অজিত দত্তের অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষণীয় কবিতা "ছন্দে শুধু ক...
30/05/2026

"দ্বন্দ্ব ভুলে মন না দিলে, ছন্দ চেনা যায় না..."
প্রখ্যাত কবি অজিত দত্তের অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষণীয় কবিতা "ছন্দে শুধু কান রাখো"। আমাদের চারপাশের প্রকৃতি ও জীবনের প্রতিটি কোণায় যে এক অদ্ভুত ছন্দ লুকিয়ে আছে, কবি এই কবিতায় তারই অনবদ্য বর্ণনা দিয়েছেন।'আবেগ আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র'-এর একঝাঁক প্রতিভাবান শিশু ও কিশোর-কিশোরীদের সম্মিলিত কণ্ঠে এবং নিখুঁত উচ্চারণে প্রাণ পেয়ে উঠেছে এই কালজয়ী কবিতাটি। খুদেদের এই আন্তরিক প্রয়াস আপনাদের মন ছুঁয়ে যাবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মূল্যবান মতামত জানান এবং আবৃত্তিপ্রেমী মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না! এই রকম আরও সুন্দর সুন্দর কবিতার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।
ধন্যবাদ ও ভালোবাসা,
আবেগ পরিবার।
#ছন্দে_শুধু_কান_রাখো #অজিত_দত্ত #আবৃত্তি #আবেগ

"দ্বন্দ্ব ভুলে মন না দিলে, ছন্দ চেনা যায় না..."প্রখ্যাত কবি অজিত দত্তের অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষণীয় কবিতা "ছন্দে...

29/05/2026

কাজী নজরুল ইসলাম কখনও বিদ্রোহের কবি, কখনও প্রেমের। কখনও তিনি দ্রষ্টা। জীবনের নানা দিক নিয়ে লিখেছেন অসংখ্য গান ও কবিতা। তেমনই একটি কবিতা 'রাজভিখারি'। উচ্চারণ করেছেন আমাদের শিক্ষার্থী টুম্পা দাস।

28/05/2026

আবেগ পালন করছে নজরুল সপ্তাহ। ১১ জৈষ্ঠ্য থেকে এক সপ্তাহ ধরে আমরা নজরুলের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব তাঁর সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে।সেই উপলক্ষে আজ আমরা শুনব আবেগের ছোট্ট শিক্ষার্থী অর্ণা মুখার্জির কণ্ঠে 'খোকার সাধ' কবিতার নির্বাচিত অংশ।

Address

Howrah

Telephone

+916290647532

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবেগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to আবেগ:

Share