Dipanjan Dey

Dipanjan Dey Welcome to my page

।দুই বুদ্ধ – এক আলোর দুই ছায়াপূর্ণিমার নিঃসঙ্গ চাঁদটি আজ যেন একটু বেশি স্নিগ্ধ, একটু বেশি নীরব। গয়ার আকাশে হাওয়ার হাল...
12/05/2025

।দুই বুদ্ধ – এক আলোর দুই ছায়া

পূর্ণিমার নিঃসঙ্গ চাঁদটি আজ যেন একটু বেশি স্নিগ্ধ, একটু বেশি নীরব। গয়ার আকাশে হাওয়ার হালকা পরশে পাতারা কেঁপে উঠছে, যেন তারা কোনো প্রাচীন গানের সুরে মগ্ন। ঠিক সেই মুহূর্তে বোধিগাছের ছায়ায় এক বৃদ্ধ ব্রাহ্মণ বসে আছেন, চোখে জল। হঠাৎ এক কিশোর এসে সস্নেহে তাঁর পায়ে হাত দিয়ে বলে ওঠে —
“বাবাজি, আপনি জানেন, আজ বুদ্ধ পূর্ণিমা?”
তিনি মৃদু হেসে বলেন —
“জানি... আজ দুই আলোর মিলন দিবস।”

ছেলেটি কিছুটা বিভ্রান্ত, “দুই আলো?”
বৃদ্ধ তার কপালে হাত রেখে বললেন,
“হ্যাঁ... একজন আলো এনেছিলেন বিভ্রান্ত মনের জন্য, আর একজন সেই আলোকে জাগিয়ে তুললেন নিজের ভিতর। একজন ছিলেন সুগত বুদ্ধ, অপরজন গৌতম বুদ্ধ।”

সুগত বুদ্ধ — বিষ্ণুর নবম অবতার, আবার ভাগবত পুরাণ মতে ত্রয়োবিংশ, অর্থাৎ ২৩তম অবতার। ব্রাহ্মণকুলে জন্ম নিয়ে কীকট ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন দেবশত্রুদের মোহভঙ্গ করতে। সনাতন ধর্মের বিশ্বাসে তিনি ছিলেন যুগচেতনার বাহক। তিনি এলেন, এক পথ দেখালেন — এমন পথ, যা অনেকেই বুঝলেন না, কিন্তু কেউ অস্বীকারও করতে পারল না।

পুরাণে আছে:

“तत: कलौ सम्प्रवृत्ते सम्मोहाय सुरद्विषाम्।
बुद्धो नाम्नाञ्जनसुत: कीकटेषु भविष्यति॥”

অর্থাৎ, কলিযুগে কীকট দেশে, অঞ্জনার পুত্র বুদ্ধের আবির্ভাব ঘটবে। সেই সুগত বুদ্ধের আবির্ভাব সত্যিই ঘটেছিল এই গয়ার মাটিতে, যাকে সনাতন ধর্মে ধরা হয় বিষ্ণুর এক গূঢ় অভিপ্রায়।

আর গৌতম বুদ্ধ রাজপুত্র সিদ্ধার্থ। জন্ম নিলেন লুম্বিনীতে, কিন্তু জগতের দুঃখ দেখে ত্যাগ করলেন সব। হাঁটলেন… খুঁজলেন… জাগলেন। আর ঠিক যেই ভূমিতে সুগতের আবির্ভাব ঘটেছিল, সেই গয়া, সেই প্রাচীন কীকটভূমিতেই তিনি পেলেন জাগরণ। তিনি হলেন বুদ্ধ, জাগ্রত, চেতনা। তাঁর মা ছিলেন মায়া দেবী, আর পরিণয়ে স্ত্রী যশোধরা।

জগতের দুঃখ, ক্লান্তি আর অস্থিরতাকে দেখে ত্যাগ করলেন রাজ্য, পরিবার, সুখ—সব কিছু। আর সেই সুগত বুদ্ধের জন্মভূমি গয়াতেই বোধিলাভ করে পরিণত হলেন শাক্যমুনি বুদ্ধ রূপে।
এ যেন ইতিহাসের এক অলৌকিক সমাপতন —
একজনের জন্মস্থান, অপরজনের সাধনক্ষেত্র।

এ যেন পূর্বজন্মের কোনো আলো, পুনর্জন্মে রূপ নিলো অন্য দেহে, কিন্তু একই উদ্দেশ্যে — মুক্তি, শান্তি, সত্যের পথ।

আরো আশ্চর্য, দুই বুদ্ধের জন্ম — একই পবিত্র তিথিতে। বুদ্ধ পূর্ণিমা — যেন শুধু একজনের নয়, দুই রূপের, দুই যুগের, দুই সত্তার মহামিলন।

একজনের জন্মস্থান — অপরজনের তপস্যাক্ষেত্র। একজনের অস্তিত্ব রয়ে গেল শাস্ত্রে, অপরজনের প্রজ্ঞা রয়ে গেল প্রতিটি মানুষের অন্তরে।

বৌদ্ধ বিশ্বাস অনুসারে, গৌতম বুদ্ধও একমাত্র নন। তিনি হলেন সপ্তম বুদ্ধ।
তাঁর আগে এসেছিলেন —
বিপাশী, শিখী, বিশ্বাভূ, কাকুসন্ধ, কোনাগম, ও কশ্যপ বুদ্ধ।
তাঁদের সঙ্গে গৌতম মিলে সাতজন — যাঁদের একত্রে বলা হয় সপ্তবুদ্ধ।
আর ভবিষ্যতের বুদ্ধ? তিনি হবেন মৈত্রেয় বুদ্ধ — যিনি আসবেন করুণার বার্তা নিয়ে।

থেরাভেদ বৌদ্ধ মতে, এই পৃথিবীতে ২১ জন বুদ্ধ জন্ম নিয়েছেন এবং নেবেন।
তাঁরা কেউ ছিলেন রাজপুত্র, কেউ ঋষি, কেউ অদৃশ্য আলো। কিন্তু তাঁদের সবার ভেতরে ছিল একটি অভিন্ন সত্য—
আত্মজাগরণের শক্তি।

আজ যখন আমরা বুদ্ধকে প্রণাম করি, তখন আসলে আমরা প্রণাম করি সেই বোধকে, সেই জ্ঞানকে, সেই চেতনাকে—যা প্রতিটি মানুষের অন্তরে সুপ্ত অবস্থায় ঘুমিয়ে আছে।

বুদ্ধ কোনো একজন ব্যক্তি নন। বুদ্ধ একটি পথ, একটি শুদ্ধ বোধ, একটি নির্ভুল চেতনা। আর এই চেতনা — আমাদের সকলের মধ্যে সুপ্ত। আজকের এই পুণ্যদিনে আসুন, আমরা সবাই সেই চেতনার প্রদীপ জ্বালাই নিজের ভিতরে।

নমো বুদ্ধায়।
নমো সুগতায়।
নমো শাক্যমুনিয়ে।
নমো চেতনায়।
নমো শান্তায়।

Address

Howrah
711106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipanjan Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share