Our Own True Family

Call Directions Contact the establishment

Our Own True Family we are a family. please support us for grow up

15/08/2026

Our Own True Family পরিবার এর পক্ষ থেকে সকল স্বাধীনতা দিবস এর প্রীতি , শুভেচ্ছা ও অভিনন্দন।

কণ্ঠে - Subhajit Thakur
সম্পাদনা - Baris Sikdar









শ্রাবণ মানেই বাবার মাস 🙏অঙ্কনে - Aritra Bhattacharya
12/08/2026

শ্রাবণ মানেই বাবার মাস 🙏

অঙ্কনে - Aritra Bhattacharya











11/08/2026

পৃথিবীর বুকে বিস্ময়ের মতো জেগে থাকা সবচেয়ে ছোট দেশটির নাম ভ্যাটিকান সিটি। চলুন আজকে দেখে নেওয়া যাক ভ্যাটিক্যান সিটি নিয়ে কিছু তথ্য।

কলমে - Darkside
কণ্ঠে - Ankita Sarkar
সম্পাদনা - সাথী
অডিও সম্পাদনা - Rohit Marik

Background Music & Clips - Collected











স্ত্রী: মনে আছে আমাদের সেই দিনগুলো? যেদিন প্রথম হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করেছিলে... ইছাপুর পার্কের ঠিক মাঝখানে।স্বামী (ম...
10/08/2026

স্ত্রী: মনে আছে আমাদের সেই দিনগুলো? যেদিন প্রথম হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করেছিলে... ইছাপুর পার্কের ঠিক মাঝখানে।

স্বামী (মৃদু হেসে): মনে থাকবে না? ক্লাস বাঙ্ক করে ঘণ্টার পর ঘণ্টা ওই পার্কেই বসে থাকতাম। তখন তো মনে হতো, পৃথিবীতে আমাদের দু'জন ছাড়া আর কেউ নেই।

স্ত্রী (হালকা হেসে): হ্যাঁ, তা যা বলেছো। জানো একটা কথা, তোমার মা আমাকে প্রচুর বকা-ঝকা করে, মানে অকারণে চেল্লায়।

স্বামী: উফ, আমার মা একটু রাগী মেজাজের, তাই মায়ের কথা গায়ে মেখো না। আচ্ছা একটা কথা বলো, সকাল থেকে কিছু খেয়েছ?

স্ত্রী (মুখ বাঁকিয়ে): খেয়েছি। কিন্তু একদম ভালো লাগেনি। সেই নিরামিষ ভাত আর আলু ভর্তা... তোমার মা জোর করে খাওয়াচ্ছে এসব।

স্বামী: তুমি এখনও বাচ্চাদের মতোই আছো। নিজের খেয়াল রাখবে তো? আমার জন্য হলেও।

স্ত্রী: তুমি তো আছো আমার খেয়াল রাখবে বলে, চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে।

(ঠিক তখনই ঘরের দরজা খুলে যায়।)

মা (কাঁপা গলায়): কতবার বলেছি আমার ছেলের ছবিটা বুকে নিয়ে এভাবে ঘণ্টার পর ঘণ্টা কথা বলো না।

(স্ত্রী ধীরে ধীরে মাথা তুলে তাকায়।)

মা (চোখের জল মুছতে মুছতে): সাতটা দিন হয়ে গেল ও চলে গেছে। এখনও সিঁদুর পরে, লাল শাড়ি পরে বসে থাকো কেন? বাইরে লোকেরা পাগল বলে! বোঝোনা নাকি কিছু?

(স্ত্রী নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে।)

স্ত্রী (ফিসফিস করে): দেখলে? আবার আমাকে অকারণে বকছে...

কলমে - Archisman Pandit
ছবি সৌজন্যে - সংগৃহীত





ধর্ম তোমাকে অন্ধ করেছে?তুমি ভুল ভেবে আছো,ধর্ম শেখায় সবার সঙ্গেহাতে হাত রেখে বাঁচো!লেন্সের পেছনে - Kausik Manna কলমে -  স...
09/08/2026

ধর্ম তোমাকে অন্ধ করেছে?
তুমি ভুল ভেবে আছো,
ধর্ম শেখায় সবার সঙ্গে
হাতে হাত রেখে বাঁচো!

লেন্সের পেছনে - Kausik Manna
কলমে - সুদীপ চ্যাটার্জ্জী









09/08/2026

জমিয়ে গল্প সাথে হাসি, মজা , আড্ডা ।

� New to streaming or looking to level up? Check out StreamYard and get ₹740 discount! �

Boom 💥 তাহলে দেখা হচ্ছে আজ ঠিক রাত ৯.৩০ মিনিটে।Live With Rohit এর পর্ব - 5 ।থাকছে সংস্থার লিখনী বিভাগ এর সদস্যা- Puja Ma...
09/08/2026

Boom 💥

তাহলে দেখা হচ্ছে আজ ঠিক রাত ৯.৩০ মিনিটে।
Live With Rohit এর পর্ব - 5 ।
থাকছে সংস্থার লিখনী বিভাগ এর সদস্যা- Puja Majumder

Rohit Marik

#আড্ডা







মানুষ:- “মা গো, নিজের অজান্তেই তো আমি নিজেকে হারিয়ে ফেললাম মা, সবাই আমার গল্প শুনলো তবে আমার ভেতরকার নীরবতা কেউ উপলব্ধি...
08/08/2026

মানুষ:- “মা গো, নিজের অজান্তেই তো আমি নিজেকে হারিয়ে ফেললাম মা, সবাই আমার গল্প শুনলো তবে আমার ভেতরকার নীরবতা কেউ উপলব্ধি করলো না কেন মা?”

মা:- “যেদিন থেকে আয়নার চেয়ে মানুষের চোখে নিজেকে খুঁজতে শুরু করে দিলি। নীরবতার ভাষা সবাই আত্মস্থ করতে পারেনা!”

মানুষ:- “এত লড়াই করার পরেও কেন ভেতরটা খালি খালি লাগে মা...মনে হয় যেন জীবনের সব কিছুতেই ব্যর্থ!”

মা:- “আসলে জীবনের অনেক যুদ্ধে হয়তো তুই জিতেছিস তবে, এত জয়-পরাজয়ের মাঝে তোর নিজের কাছেই তোর অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে।”

মানুষ:- “ও শ্যামা, ও শ্যামা কী করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না! (ক্রন্দনরত অবস্থায়)”

মা:- (হেসে)“মুক্তি কোনো স্থানে গিয়ে মেলে না রে পাগল, নিজের কাছে ফিরে আসা, নিজেকে নতুন ভাবে খুঁজে পাওয়ার অপর নামই মুক্তি।”

মানুষ:- “তোমার স্মরণাপন্ন হলে কি তাহলে এই চেনা বিষাক্ত পৃথিবীটা বদলে যাবে মা?”

মা:- “নাহ্, পৃথিবী একই থাকবে শুধু বদলে যাবে এই পৃথিবীকে দেখার তোর দৃষ্টিভঙ্গিটা!”

কলমে - Abinash Bandyopadhyay
ছবি - সংগৃহীত







আম: ওইদেখ ঐ পাশের কাঁঠালটা না? ব্যাটার বডিটা যেমন বিশাল, বুদ্ধিসুদ্ধিও একদম ওর মতোই মোটা! এই বৈশাখী গরমে বাইরে বসে চোখের...
07/08/2026

আম: ওইদেখ ঐ পাশের কাঁঠালটা না? ব্যাটার বডিটা যেমন বিশাল, বুদ্ধিসুদ্ধিও একদম ওর মতোই মোটা! এই বৈশাখী গরমে বাইরে বসে চোখের জল ফেলছে, আর আমরা ভেতরে ভিআইপি এসি খাচ্ছি!

কাঁঠাল: আরে ফুটানি মারিস না তোরা! সাইজে তো দুটোই মার্বেল গুলির মতো! ফ্রিজের ট্রে-র কোনায় গুঁতো খেয়ে তো পড়ে আছিস, আমার মতো একটা পার্সোনালিটি আছে তোদের?

লিচু: পার্সোনালিটি দিয়ে কী হবে, কান্নাকাটি বিনা আমরা এখানে দিব্যি আছি, আর তুমি? দরজা দিয়েই তো ঢোকে না! যা আলমারি মার্কা চেহারা, ফ্রিজের মালিক অব্দি শেষমেষ ঘাম মুছতে মুছতে হাল ছেড়ে দিলো, এখন বাইরে বসে বসে ঘাম মোছো, আর আমাদের গুষ্টি উদ্ধার করো !

কাঁঠাল: ওরে লিচু, বেশি লাফাস না! তোদের তো এক কামড়ে গিলে ছিবড়ে বানিয়ে দেবে! আর আমার গায়ে হাত দিতে গেলে পুরো বাড়ির লোককে হাতে সর্ষের তেল মেখে অপারেশনে নামতে হবে! নাহলে সব কটার খবর আছে।

আম: অপারেশন পরে হবে ভাই, আগে এই গরমে তোর গায়ের আঠা শুকিয়ে কাঠ হওয়ার হাত থেকে বাঁচ, তারপর ফ্লেক্স মারিস!

কাঁঠাল: রাখ তোর ফ্লেক্স! কাল যখন তোদের চিপে জুস বানিয়ে সাবার করে দেবে, আর আমায় কেটে রাজকীয় থালায় সাজাবে, তখন তোরা হাঁ করে বাটি থেকে চেয়ে চেয়ে দেখবি!

কলমে - কোয়েল
ছবি সৌজন্যে - সংগৃহীত





আপনি লেখালেখি বা অঙ্কনে পারদর্শী  অথবা ছবি তোলার আগ্রহ আছে অথবা খুব সুন্দর কবিতা পাঠ করেন , তাহলে আর দেরি কেনো ???আমাদের...
07/08/2026

আপনি লেখালেখি বা অঙ্কনে পারদর্শী অথবা ছবি তোলার আগ্রহ আছে অথবা খুব সুন্দর কবিতা পাঠ করেন , তাহলে আর দেরি কেনো ???
আমাদের সাথে যুক্ত হতে চাইলে পেজ এর Inbox এ যোগাযোগ করতে পারেন অথবা Comment Section এ জানাতে পারেন অথবা Requirement Poster এ দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন । তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের সাথে যুক্ত হতে ।

Address

Howrah
711106

Telephone

+917872952552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Own True Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Our Own True Family:

Shortcuts

Share