স্পৃহা

স্পৃহা 'Spriha' is a Howrah based theatre group started by a group of friends who are trying to celebrate friendship through theatre.

আজ আমাদের নাট্য গুরু নান্দীকার এর বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক সুমন্ত গঙ্গোপাধ্যায় এর জন্মদিন। স্পৃহার পক্ষ থেকে সুমন্ত ব...
15/02/2026

আজ আমাদের নাট্য গুরু নান্দীকার এর বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক সুমন্ত গঙ্গোপাধ্যায় এর জন্মদিন। স্পৃহার পক্ষ থেকে সুমন্ত বাবুকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
আপনার আশীর্বাদ, শাসন, ভালোবাসা আমাদের পাথেয়..

 #কথক  #পারফর্মিং  #রেপার্টয়্যারের আয়োজনে, প্রত্যেক মাসে নিয়মিত নাট্য চর্চার আসর, এই মাসে  #স্পৃহা আমন্ত্রিত।"মন দিয়ে ...
11/02/2026

#কথক #পারফর্মিং #রেপার্টয়্যারের আয়োজনে, প্রত্যেক মাসে নিয়মিত নাট্য চর্চার আসর, এই মাসে #স্পৃহা আমন্ত্রিত।

"মন দিয়ে মন বুঝা যায়। গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে"- রবীন্দ্রনাথ ঠাকুর।

#স্পৃহা প্রযোজিত, অর্ঘ্য ব্যানার্জীর নির্দেশনায় #শেখর #সমাদ্দার এর নাটক #বাবা #আসবেন
একটি মনস্তাত্বিক নাটক...

আমন্ত্রণ রইল..
১৫/০২/২০২৬, রবিবার, সন্ধ্যা ৭:৩০টায়।
হাওড়া ভোলাগিরি কলামন্দির মঞ্চ, (হাওড়া শ্যামাশ্রী সিনেমার কাছে)

গত ৩১/০১/২০২৬ আমরা ছিলাম অহনা ব্যানার্জী স্মৃতি উদ্দেশে এক নাট্য সন্ধ্যায়। ভোলাগিরি কোলামন্দির মঞ্চে।এক সন্ধ্যায় তিনটি...
03/02/2026

গত ৩১/০১/২০২৬ আমরা ছিলাম অহনা ব্যানার্জী স্মৃতি উদ্দেশে এক নাট্য সন্ধ্যায়। ভোলাগিরি কোলামন্দির মঞ্চে।
এক সন্ধ্যায় তিনটি নাটক অনুষ্ঠিত হয়।

#স্পৃহা প্রযোজিত
#সত্যজিৎ #রায়ের গল্প অবলম্বনে
#সাধনবাবুর #সন্দেহ
#নাটক: #অনিল #দে
#নির্দেশনা: #সুমন্ত #গঙ্গোপাধ্যায়

#অতাই প্রযোজিত
#অধিনাটক
#নাটক: #দেবব্রত #দাশগুপ্ত
#নির্দেশনা: #সুমন্ত #গঙ্গোপাধ্যায়

#পশ্চিমবঙ্গ #নাট্য #সংঘ প্রযোজিত
#শনিবার
#নাটক: #বাদল #সরকার
#নির্দেশনা: #বিশ্বজিৎ #দাস

তার কিছু মুহূর্ত..
#স্পৃহার পাশে থাকুন.. থিয়েটারের পাশে থাকুন..

আমরা,  #স্পৃহা আসছি। প্রতি বছরের মত এই বছরও আমরা  শ্রীমতি অহনা ব্যানার্জী স্মৃতি উদ্দেশে এক নাট্য সন্ধ্যার এর আয়োজন করে...
28/01/2026

আমরা, #স্পৃহা আসছি। প্রতি বছরের মত এই বছরও আমরা শ্রীমতি অহনা ব্যানার্জী স্মৃতি উদ্দেশে এক নাট্য সন্ধ্যার এর আয়োজন করেছি। আগামী ৩১ শে জানুয়ারি, ২০২৬। এক সন্ধ্যায় তিনটি নাটক।

#স্পৃহা থাকছে, #স্পৃহার নতুন নাটক নিয়ে। সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে
সাধন বাবুর সন্দেহ
নাটক: অনিল দে
নির্দেশনা: সুমন্ত গঙ্গোপাধ্যায়

অতাই প্রযোজিত
অধিনাটক
নাটক: দেবব্রত দাশগুপ্ত
নির্দেশনা: সুমন্ত গঙ্গোপাধ্যায়

পশ্চিমবঙ্গ নাট্য সংঘ এর যৌথ প্রযোজনা
শনিবার
নাটক: বাদল সরকার
নির্দেশনা: বিশ্বজিৎ দাস

আমন্ত্রণ রইলো,
৩১ শে জানুয়ারি, ২০২৬, শনিবার।
বিকাল ৫ টায়।
ভোলাগিরী কলামন্দির মঞ্চে (হাওড়া শ্যামশ্রী সিনেমার কাছে)

নটধার নাট্য উৎসব শুরু হয়ে গেছে ৫ই নভেম্বর থেকে.. স্পৃহা এই বিশাল নাট্য উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে..স্পৃহা থাকছে ...
07/11/2025

নটধার নাট্য উৎসব শুরু হয়ে গেছে ৫ই নভেম্বর থেকে.. স্পৃহা এই বিশাল নাট্য উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে..স্পৃহা থাকছে আগামী রবিবার, ৯/১১/২০২৫.. বিকাল ৪:০০.. হাওড়া রামগোপাল মঞ্চ..
#স্পৃহা
#তৃতীয়নয়ন
#নাটক: #দেবব্রতদাশগুপ্ত
#নির্দেশনা: #সুমন্তগঙ্গোপাধ্যায়

পশ্চিমবঙ্গ নাট্য সংঘের জন্মদিনে আমরা ছিলাম আমাদের নাটক নিয়ে....ভোলাগিরি কলা মন্দির মঞ্চে.... ২রা সেপ্টেম্বর.. তার কিছু ...
07/09/2025

পশ্চিমবঙ্গ নাট্য সংঘের জন্মদিনে আমরা ছিলাম আমাদের নাটক নিয়ে....ভোলাগিরি কলা মন্দির মঞ্চে.... ২রা সেপ্টেম্বর.. তার কিছু মুহূর্ত..
#স্পৃহা
#গিনিপিগেগণ্ডগোল
নাটক ও নির্দেশনা: অর্ঘ্য ব্যানার্জী

পশ্চিমবঙ্গ নাট্য সংঘের ৩৩ তম  জন্মদিন উপলক্ষে... আগামী ৩০ আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর একটা নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে, হ...
28/08/2025

পশ্চিমবঙ্গ নাট্য সংঘের ৩৩ তম জন্মদিন উপলক্ষে... আগামী ৩০ আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর একটা নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে, হাওড়ার ভোলাগিরি কলামন্দির মঞ্চে।

#স্পৃহা থাকছে.. #২রাসেপ্টেম্বর ঠিক #সন্ধ্যা৭টায় আমাদের হাসির নাটক #গিনিপিগেগণ্ডগোল নিয়ে..
সবাইকে আমন্ত্রণ চলে আসুন..
আশাকরি ভালো লাগবে..
#স্পৃহা
#গিনিপিগেগণ্ডগোল
নাটক ও নির্দেশনা: অর্ঘ্য ব্যানার্জী

শম্ভু মিত্র বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন। ১৯...
22/08/2025

শম্ভু মিত্র বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন। ১৯৩৯ সালে বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন। পরে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন। ১৯৪৮ সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্যসংস্থা বহুরূপী। ১৯৪৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর, সফোক্লিস, হেনরিক ইবসেন, তুলসী লাহিড়ী এবং অন্যান্য বিশিষ্ট নাট্যকারের রচনা তাঁর পরিচালনায় মঞ্চস্থ হয়। শম্ভু মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র ও কন্যা শাঁওলী মিত্রও স্বনামধন্য মঞ্চাভিনেত্রী। ১৯৭৯ সালে প্রায় দৃষ্টিহীন অবস্থায় নান্দীকার প্রযোজিত মুদ্রারাক্ষস নাটকে চাণক্যের ভূমিকায় তার অভিনয় বিশেষ সাড়া ফেলেছিল। ১৯৮০-৮১ সালে ফ্রিৎজ বেনেভিৎজের পরিচালনায় ক্যালকাটা রিপোর্টারির প্রযোজনায় গ্যালিলিওর জীবন নাটকে অভিনয় করেন। ১৯৮৩ সালে নিজের প্রযোজনায় কন্যা শাঁওলী মিত্র পরিচালিত নাথবতী অনাথবৎ নাটকে কন্যার সঙ্গে অভিনয় করেন শম্ভু মিত্র। শাঁওলি মিত্রের নাট্যসংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন শম্ভু মিত্র। তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন, দশচক্র, রক্তকরবী, রাজা অয়দিপাউস ইত্যাদি। তাঁর রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। ১৯৭৬ সালে নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে ম্যাগসেসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।
১৯৮৩ সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করে। যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডি.লিট. উপাধিতেও ভূষিত করেছিল।
আজ তাঁর জন্ম দিবসে স্পৃহার পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

পশ্চিমবঙ্গ নাট্য সংঘের নিয়মিত অভিনয়ে আমরা ছিলাম, ২০ জুলাই....তার কিছু মুহূর্ত.. #স্পৃহা  #তৃতীয়নয়ননাটক: দেবব্রত দাশগ...
22/07/2025

পশ্চিমবঙ্গ নাট্য সংঘের নিয়মিত অভিনয়ে আমরা ছিলাম, ২০ জুলাই....
তার কিছু মুহূর্ত..
#স্পৃহা
#তৃতীয়নয়ন
নাটক: দেবব্রত দাশগুপ্ত
নির্দেশনা: সুমন্ত গঙ্গোপাধ্যায়

আগামী রবিবার ২০ জুলাই, পশ্চিমবঙ্গ নাট্য সংঘ এর নিয়মিত অভিনয়ে আমরা থাকছি....ভোলাগিরি কলামন্দির (শ্যামাশ্রী সিনেমার কাছে...
17/07/2025

আগামী রবিবার ২০ জুলাই, পশ্চিমবঙ্গ নাট্য সংঘ এর নিয়মিত অভিনয়ে আমরা থাকছি....
ভোলাগিরি কলামন্দির (শ্যামাশ্রী সিনেমার কাছে) হাওড়া..
ঠিক সন্ধ্যা ৬ টায়, আমাদের প্রযোজনা নিয়ে....
#স্পৃহা
#তৃতীয়নয়ন
নাটক: দেবব্রত দাশগুপ্ত
নির্দেশনা: সুমন্ত গঙ্গোপাধ্যায়

কথামত আমরা ছিলাম। গত রবিবার.. পশ্চিমবঙ্গ নাট্য সংঘ এর নিয়মিত অভিনয়ে.. #স্পৃহা  #তৃতীয়নয়ন  #নাটক: দেবব্রত দাশগুপ্ত #ন...
07/07/2025

কথামত আমরা ছিলাম। গত রবিবার.. পশ্চিমবঙ্গ নাট্য সংঘ এর নিয়মিত অভিনয়ে..
#স্পৃহা
#তৃতীয়নয়ন
#নাটক: দেবব্রত দাশগুপ্ত
#নির্দেশনা: সুমন্ত গঙ্গোপাধ্যায়

আগামী রবিবার ৬ জুলাই, পশ্চিমবঙ্গ নাট্য সংঘ এর নিয়মিত অভিনয়ে আমরা থাকছি....ভোলাগিরি কলামন্দির (শ্যামাশ্রী সিনেমার কাছে)...
03/07/2025

আগামী রবিবার ৬ জুলাই, পশ্চিমবঙ্গ নাট্য সংঘ এর নিয়মিত অভিনয়ে আমরা থাকছি....
ভোলাগিরি কলামন্দির (শ্যামাশ্রী সিনেমার কাছে) হাওড়া..
ঠিক সন্ধ্যা ৬ টায়, আমাদের প্রযোজনা নিয়ে....
#স্পৃহা
#তৃতীয়নয়ন
নাটক: দেবব্রত দাশগুপ্ত
নির্দেশনা: সুমন্ত গঙ্গোপাধ্যায়

Address

Dharapara , Balitikuri, Dasnagar, Howrah-711113
Howrah
711113

Telephone

+919051219990

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্পৃহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to স্পৃহা:

Share