Backstage Stories

Backstage Stories We aim to bring out the artist in you and present you some exquisite pieces of artistry which had been strangled since long.

A must visit for all the people in long love with literature and art. DM us entries in messenger or whatsapp in number given.

07/01/2021

Did you know this word? Comment down and also let us know if want us to continue this every Thursday.

Video by~ Pritha Pahari

-কি রে, কি দেখছিস?-দেখছি না, তাকিয়ে আছিI-কথায় তোর সাথে পারা মুশকিল! যা হোক, প্রেম কেমন এগোলো শীতের সাথে? এবার কিন্তু এমন...
04/01/2021

-কি রে, কি দেখছিস?
-দেখছি না, তাকিয়ে আছিI
-কথায় তোর সাথে পারা মুশকিল! যা হোক, প্রেম কেমন এগোলো শীতের সাথে? এবার কিন্তু এমনিতেই কুয়াশা বেশিI
-তবুও সবটা স্পষ্টI
-আচ্ছা? তা কি ভাবে শুনি?
-কারণ ওটা প্রেম নয়, ভালোবাসাI ও তুই বুঝবি নাI
-খালি নাটক! কাল এত রাত অবদি online ছিলি দেখলাম, reply করছিলি না কেন?
-তোর কি মনে হয়? You are that important যে সারাদিন তোকে নিয়েই পড়ে থাকব আমি?
-আমি সহজ হতে পারি, বোকা নইI
-Reply করার সময় অসময়ের ওপর মানুষের গুরুত্ব defined হয়
-জানতে চাইলে উত্তর দিতাম, কিন্তু এটা তো তুই জানালিI
-সব জানতে চাওয়ার মধ্যে প্রশ্ন চিহ্ন থাকে না, আর এটাই কেউ বুঝতে চায় নাI
-চাইলেই বুঝতো?
-হয়তো বুঝতো নাI হয়তো বোঝা সম্ভব নাI
-তাহলে?
-বোঝার থেকেও বোঝার চেষ্টাটা অনেক বেশি important, ক'জন আসে জীবনে এমন? এত তো 'কাছের' মানুষ, genuinely বসে তোকে বোঝার চেষ্টা কতজন করে?
-জানানোতেই যারা ব্যস্ত, তারা জানার চেষ্টা কি ভাবে করবে? করলেও হয়তো আমি দাম দিতে পারতাম না, একঘেয়েমি আসতোI
-'Are you alright?'-টা বার বার শুনতে একঘেয়ে লাগলেও, ওটা জীবনের বাড়তি পাওনা বুঝলি!
-আমরা বুঝিনা where we have won... তাই না?
-হ্যাঁ, তাই যদি কেউ কখনো তোমায় জানার চেষ্টা করে, তাকে রেখে দিওI সেখানে doubt থাকবে না, you will just know it.
-আমি তো ধরে রাখতে জানি না কোনোদিনই...তাহলে?
-তবুও থেকে যাবেI সময়টা অতো অল্প নয় যতোটা তুই ভাবিস, এত তাড়াতাড়ি ফুরোয় নাI
-তাই? তাহলে পারবি তো December-টা আটকে রাখতে? বেঁধে রাখতে তোর মধ্যে?
-ছিঁড়ে যাওয়া জিনিসগুলোকে বেঁধে রাখতে হয়I যেটা আলাদা, তাকে আটকে রাখতে লাগেI যার সমস্তটা আমার হয়েই রয়েছে, তার সাথে ওসব নিয়ম খাটে নাI
-তোর আমার মিল নেই কোনো, তাই না?
-কোথায়? তুইও তো বেশ অনেকখানি আমার মতোI
-কি ভাবে?
-এই যে, তুইও তো সেই কথায় কথায় অমিল খুঁজিস!
-খোঁজার প্রয়োজন কেন হয় বলতে পারিস?
-না খুঁজতে খুঁজতে নইলে হয়তো সবটা একদিন হারিয়ে যায়I
-সেটা তো খুঁজলেও হারাবে, নয় কি?
-রেখে দেওয়াটা আমাদের হাতে থাকে না, কিন্তু থেকে যাওয়া জিনিসগুলোয় ধুলো জমতে না দেওয়ার দায়িত্বটা আমাদেরI
-স্বপ্ন দেখিস এখনও বল?
-আমি স্বপ্ন দেখা ছেড়ে দিলে তো তুই বাস্তবের মাঝে হাঁপিয়ে উঠবি!
-এত স্বপ্ন দেখতে থাকলে তো বাস্তবে আর ফিরতে পারবো না, তখন তুই সামলাবি তো?
-কলমের বাইরের গল্পটার নাম 'জীবন', এটাই বলছিস তো?
-এই তো, বেশ বুঝে যাসI ভালো লাগেI
-তাই চেষ্টা করবো কলমের কালিটা যেন কোনোদিন শুকিয়ে না যায়I
-বেশ শোনালো কিন্তুI
-reply করতে দেরী করি কারণ কিছু text জমিয়ে রাখার মধ্যেও একটা আলাদা warmth থাকেI
-এরপর তো আর কিছু বলার থাকে না আমারI
-নীরবতাটা না বুঝলে তো শব্দগুলোর ব্যর্থতাI
-কালকের লেখাটা পড়েছিলি?
-ওই দূরত্ব নিয়ে?
-হ্যাঁ, কেমন লাগলো?
-দূরত্বটা সত্যিই সুন্দর, there is a small distance between birth and death. We call it 'life'.
-দূরত্ব তবে সত্যিই প্রয়োজন বল, দাম বোঝাতে? কাল থেকে তোকে আর text করবো না তাহলেI
-প্রয়োজন, হ্যাঁ তা হয়তো ঠিকI তাই love begins from where the need ends. যে দাম দূরত্ব দিয়ে বুঝতে হয়, সেটা আমার না বোঝাই ভালোI
-I have done a lot of mistakes you know, I still don't understand a lot!
-Why are we so eager to understand?
-It's not like that. তুই বুঝতে পারছিস না হয়তো আমি কি বলছি, আমি অনেক চেষ্টা করেছিলাম, and I have lost them all.
-You cannot have everything. Win some, lose some. তবুও আমাদের না-পাওয়ার চেয়ে পাওয়াগুলো সংখ্যায় অনেক বেশিI
-It hurts. Things fade with time, I have seen.
-না তোমার জন্য হয়, না আমার জন্য হয়, যা হয় তা তো কেবল 'ভালোর' জন্য হয়I
-You bring me peace. I don't know, it may sound weird or whatever but there is a safe refuge in your absurd dreams.
-Peace তো তুই নিজেই আনিস, আমি just সাথে থাকিI বা থাকতে চাই, চেষ্টা করিI
-অভ্যেস খারাপ করে দিচ্ছিস! এরপর কি হবে?
-'Puri kahaani hai kya
kise hai pata...'
-কি হলো? এত ভালো line-টা use করলাম, কিছু বললি না যে!
এই attention-টা divide করিস বলেই তো বিরক্ত লাগে!
Dead or what?
ঘুমিয়ে গেছিস?
-না, জেগেI
-তাহলে?
-'কিছু text জমিয়ে রাখার মধ্যেও একটা আলাদা warmth থাকেI'

Content by~ Rebeca

Drowning in their own emotions,Getting lost in the commotion.Content by~ Pritha PahariArt by~ Samima Yeasmin
02/01/2021

Drowning in their own emotions,
Getting lost in the commotion.

Content by~ Pritha Pahari
Art by~ Samima Yeasmin

Misti plopped into bed after a tiring session of scrolling through Instagram and WhatsApp statues. 2020 had been hard on...
31/12/2020

Misti plopped into bed after a tiring session of scrolling through Instagram and WhatsApp statues. 2020 had been hard on her. She hadn't been out except for running errands and occasionally visiting the doctor.
Her phone beeped. Lazily she picked it up.
" Hey. What's the plan for today?"
It was a text from her childhood friend Disha. She had not been in touch with many of her friends and Disha was the last one she expected a text from.
" Seriously? You are asking me? Plans? And me?"
" Wo...wo.. okay... what's the matter?"
" Nothing. Just really tired from doing nothing and watching people and their 'sorted lives'."
" Okay..but as of now, you can slow down or even pause for a moment, it's already been way faster than it was supposed to be. Let's just retrospect for a while and talk about the changes as every other commoner does by the year end. "
" Every other? This year is not a 'every other' year"
" I know that. But there is a silver lining always."
" Firstly I don't understand why people are so happy about 2021...as if Corona will leave us along with 2020 and we can throw our masks in the air as graduation caps".
"Hope. 2020 has been a crazy year. It made us hope more than any other instance in our lives.It made us hope that every upcoming month would be better than the present one."
"But it ain't bad for most people it seemed"
" Let's be honest about those consciously averted vulnerabilities, let's come out of the contemplations at least for once. And I know you are tired of musings but without this pandemic did you really think your life would have been any better? For once let's alter the rhythm for one last time by not trying to heal the bruises anymore, what if we keep them the way they are? "
"Hey, can you too hear the sounds of the journey of time as the year heaves its last sighs? No matter how the days run, the finish line always brings a q***r pang, isn't it? Suddenly I don't want 2020 to be over. I just cannot fathom the thought"
" You are afraid. Afraid that you didn't mend your life, afraid that the broken pieces still needs fixing...afraid that 2021 will be no better than 2020. With the broken church bells, the same old 'would have-could have-should have' trio sounds awkwardly loud, tossing it away doesn't seem an option. At least that's how I see it. Spells of regret visit more often, and all those purposely overlooked 'whys'- yes, they keep on recurring for an explanation, yet again!"
"And in the end of this tussle, solitude won for another time!"
"But let me tell you a thing, the days where you felt wronged, it was because you were wronged; the days where you felt like a first priority, it was because you were actually placed first. For there is a certain amount of truth in everything we feel. You know what, we are nothing but the same hypocrites we keep on cursing, we are the same crowd we wanna run away from, yes we too are ordinaries. I know it's hard to accept, I know it pricks to hear this, but again someone has taught me, 'it is what it is!' "
"I guess I needed some introspection. We all have been hard on ourselves more than 2020 has been on us. We just need to remember that it was supposed to happen and we are just in a place we are supposed to be."
"Hey dude,
How are you gonna be a revolutionary if you're such a traditionalist?
And then just be left dumb for yet another time.
'Maybe' some mystery isn't a bad thing...
See you in the next year."
"Same. Thanks."
Misti resorted to her scrolling but this time with a smile and a heart full of hope.

Content by~ Rebeca and Pritha

06/12/2020

Kahan Ho Tum

-বাবা, রোজ কেন বৃষ্টি পড়ে না?-তাহলে তো সেও ক্লান্ত হয়ে যেতI-মানুষের মতো?-হ্যাঁI-তুমিও কি তাহলে ক্লান্ত?-তা তো একটু বটেইI...
03/12/2020

-বাবা, রোজ কেন বৃষ্টি পড়ে না?
-তাহলে তো সেও ক্লান্ত হয়ে যেতI
-মানুষের মতো?
-হ্যাঁI
-তুমিও কি তাহলে ক্লান্ত?
-তা তো একটু বটেইI
-কেন?
-কারণ আমার অনেক খাটনিI
-আমি খাটনি করলে আমিও ক্লান্ত হব?
-না, যদি সেটা জোর করে করতে না হয়, তবে তুমি ক্লান্ত হবে নাI
-তাহলে তুমি কেন করো এগুলো?
-কারণ এগুলো করতে হয়, বড় হলে বুঝবেI
-কেন করতে হয়?
-জানি না, এত প্রশ্ন করো না, যাও পড়তে বসোI
-কিন্তু আমার তো পড়তে ভালো লাগে নাI আকাশ দেখতে ভালো লাগেI
-সেটা important নয়, ভালো লাগা না লাগার কিছু নেই এতেI সবাই তো করছে!
-কেন করছে?
-চাকরির জন্য, বড় হওয়ার জন্যI
-চাকরি করে টাকা পাওয়ার জন্য?
-হ্যাঁ, এই তো মাথায় বুদ্ধি হয়েছেI
-কিন্তু বিরাট কোহলি তো পড়াশোনা করেনিI আমি যদি বিরাট হতে চাই, তাহলে?
-এ সব কোথা থেকে ঢুকছে তোমার মাথায় কে জানেI এত কিসের প্রশ্ন শুনি? কাল exam আছে কিন্তুI
-বাবা, তুমি কেন প্রশ্ন করো না?
-কারণ তোমার মতন এরকম দিনভর উত্তর দেওয়ার কেউ ছিল না আমারI আমাদের সময় সবটা আলাদা ছিলI
-ওরা উত্তর দিলো না বলে তুমি প্রশ্ন করাই ছেড়ে দিলে?
-এই শোন, কি করছিস?
-এই তো, পরীক্ষার খাতা দিয়েছেI ভালো হয়নিI আমার match ছিল কাল railways-এর সাথে, পড়তে পারিনিI I'm sorry.
-বাদ দে, it happens. And what about your match?
-Slog over-এ নেমে যেটুকু করা যায় আর কিI আমার আসলে yorker-এ এখনও ভীষণ চাপ!
-চেষ্টা করো, tomorrow will be better.
-তারপরেও যদি না পারি? যদি হেরে যাই?
-যারা চেষ্টা করে তারা কখনো হারে না, চেষ্টা না করাটাই is the greatest failure.
-উফ্ তোমার এই mindset-টা পেলেই রাজা হয়ে যেতামI
-আর তোর হাতে থাকা সময়টা আমি...
-Writer হলে না কেন বল তো?
-সবাই তো আর তোর মতো সাহসী হয় না!
-ভুল, সবাই আমার বাবার মতো সাহসী হয় নাI
-I'm the best I know.
-Jokes apart, আমার seriously খুব ভয় লাগে এখনওI
-স্বপ্ন দেখতে?
-না, স্বপ্ন ভাঙার! মানে ধরো এরপর আর কিছুই করতে পারলাম না, তখন? তোমাদের এত investments, সব জলে যাবে সেইদিনI I fear that day...
-You are not our business contract.
-না মানে আমি investment-এর কথাটা ওভাবে বলতে চাইনিI আমি শুধু বলছি, what if I am wrong?
-Listen, একটা অল্প বয়সী ভুলের থেকে সারা জীবন বয়ে বেড়ানো আফসোসগুলোর বোঝা অনেক বেশি ভারী, অনেক বেশি শক্তI
-I understand.
-হোঁচট খেলে তখন না হয় আবার নতুন করে শুরু করা যাবেI But till then...
-Yes what?
-আমি যে কথাটা হেলায় এড়িয়ে গেছিলাম, তুমি সেটা যত্ন করে মনে রাখবেI
-কোন কথা?
-'You got a dream, you gotta protect it'

Content by ~ Rebecca

ক্রিং,ক্রিং,ক্রিং! ওপারের থেকে কোনো আওয়াজ আসছে না, কেউ ফোন ধরে ভারী গলায় একটা 'হ্যালো' বলছে না যেটা শুনে অপর্ণা একটু স...
28/11/2020

ক্রিং,ক্রিং,ক্রিং!
ওপারের থেকে কোনো আওয়াজ আসছে না, কেউ ফোন ধরে ভারী গলায় একটা 'হ্যালো' বলছে না যেটা শুনে অপর্ণা একটু সাহস, ভরসা পেতে পারে। অপর্ণা এখন লুকিয়ে আছে সাহেব পাড়ার ভ্যাট ফেলে যেখানে, সেই ঢিপিটার আড়ালে। একটু আগেই খাল পাড়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল চারটে জানোয়ার, পালা পালা করে অপর্ণার শরীরটা ভোগ করবে বলে। শুরুও করেছিল একজন, কিন্তু অত যন্ত্রণার মধ্যেও অবচেতন মনেই ওদের চোখে হাতে বাধা একমুঠো বালি ছুঁড়ে মারে প্রাণপণে দৌড় দিয়েছিল সে। কিন্তু ক্লান্ত,রক্তাক্ত শরীর নিয়ে বেশিদূর যেতে পারেনি সে, এসে লুকিয়েছে ঢিপির আড়ালে। জানোয়ারগুলো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে ওকে। ও জানে হাতে সময় বেশি নেই, তাই কোনমতে ফোনটা বের করে এমার্জেন্সি নাম্বারগুলোয় ফোন করা শুরু করে সে, পুলিশ, অ্যাম্বুলেন্স কিচ্ছু বাদ দেয়নি, যদি কেউ একবার ফোনটা ধরে, যদি কাউকে কিছু বলা যায়! কিন্তু না। মুঠোফোন বোবা হয়ে রয়, রক্ত গড়িয়ে পড়ে ফোনের গা বেয়ে, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে থাকে। যে মুঠোফোন একদিন পৃথিবীর সাথে যোগাযোগ ঘটিয়ে দিয়েছিল অপর্ণার, সেই ফোনের সামনেই পৃথিবী মুছে যায় অপর্ণার মাথা থেকে। চারটে পদশব্দ খুব কাছে ভারী হয়ে বাজতে থাকে, মাটিতে লুটিয়ে পড়ে এক টুকরো অসহায় ভারতবর্ষI শক্তির উৎস যে যোনি তার থেকে অবিরাম ঝড়ে পরে রক্ত! মিডিয়া, পুলিশ, রাজনীতি- তৈরি হয় পটভূমি মাথার কাছে, তখনও রিং হয়ে যায় অচেনা একটা ভরসার খোঁজে...

Content by ~ Sagnik Das
Art by ~ Samima Yeasmin

Dear Sir, Know not how deep this ache would serve, a loss of a genius, in the playground would definitely crumble our he...
26/11/2020

Dear Sir,

Know not how deep this ache would serve, a loss of a genius, in the playground would definitely crumble our hearts. You took the lead in portraying dreams are true, served as an exemplar to every ordinary heart, who wish to sprint their toil as swift as you were in ground.
You were a true Argentine, your magnificent track record, your exemplary resonance enacted would missed.

You carried prodigious ability from a young age, leading Los Cebollitas youth team to a 136-game unbeaten streak and went on to make your international debut aged just 16 years and 120 days.
You were never an athlete, at least I never got you to be that, but your silky skills, agility, vision, ball control, dribbling and passing more than compensated to every other faulty traits you would carry. You might have been a whizz at running rings round hostile defenders but you always made it harder to look alike.

Thank you for making this journey so much memorable.

Rest in Peace sir.

Yours sincerely,
Ardent fan.

Content by~ Subhojit Mukherjee

কতখানি চিনতে পারলে? যা যা বলেছি, সবটা বুঝতে পেরেছো? শুধু কি সেটুকুই শুনলে তবে? সে তো সবাই শোনেI যেগুলো সযত্নে আড়াল করেছি...
25/11/2020

কতখানি চিনতে পারলে? যা যা বলেছি, সবটা বুঝতে পেরেছো? শুধু কি সেটুকুই শুনলে তবে? সে তো সবাই শোনেI যেগুলো সযত্নে আড়াল করেছি এতকাল ধরে, ছুঁয়ে দেখলে তাদের? বুঝতে পারলে শারীরিক স্পর্শটা আসলে অতটা গভীরে কোনোদিনই পৌঁছতে পারেনি, বা ধরো পারবে না? হাতটা তো অনেকেই বাড়ালো, মন বাড়িয়ে চেষ্টা করলো কোথায়?

এত পরিচিতের সমাবেশে তাই তো সেই মুখোশটাই আমাদের বাঁচিয়ে রাখে, আমরা 'মুখচোরা' আখ্যা পাইI নিজেরাই কবে যেন ভুলে গেছি কোনটা আসলে নকল! অস্তিত্বের সংকট মাঝে সকল প্রশ্নের চিরাচরিত উত্তরে ভেসে আসে,

"আরে, এত প্রশ্ন করছি কেন? এটাই তো আসলে 'আমি'..."

Content by~ Rebeca
Art by~ Ananya Sundar Maity

আমরা পারি না, আমরা পারি না চিরকাল আলোগুলো ধরে রাখতেI বারবার সেই একই ভুল হয়ে যায়I আর পাঁচটা সস্তা প্রেমের গল্পের মতো, আমর...
24/11/2020

আমরা পারি না, আমরা পারি না চিরকাল আলোগুলো ধরে রাখতেI বারবার সেই একই ভুল হয়ে যায়I আর পাঁচটা সস্তা প্রেমের গল্পের মতো, আমরাও হারিয়ে যাই অস্তিত্বের ভিড়েI স্বপ্নগুলো অতীত হতে বিশেষ সময় লাগে নাI ভয় পাই, আমরাও প্রতিরোজ ভয় পাইI
তবে কি জানো, আমরা চেষ্টা করিI আমরা সবটা জেনেও চেষ্টা করি টিকে থাকতে, টিকিয়ে রাখতেI আমরা চেষ্টা করি হাজার ফানুশের সংঘর্ষের মাঝে, এখনও নিজেদের বাঁচিয়ে রাখতেI আমরা চেষ্টা করি সাধারণের মাঝেই এখনো অসাধারণ একটা সমীকরণ তৈরী করতেI আমরা চেষ্টা করি ভালোবাসতেI এটাই বা কম কি?

Content by ~ Rebecca
Art by ~ Raya Guin

Longing to write a beautiful verse, Confused where to start. An ode to love?Or a lyrical melancholy from the heart? Shou...
23/11/2020

Longing to write a beautiful verse,
Confused where to start.
An ode to love?
Or a lyrical melancholy from the heart?
Should it be a sonnet?
Of the sapphire moon in the violet sky,
Or a decent ballad about
The hustling winds that is passing by.
Could be about the flora and fauna
Adorning our beautiful land.
Or of strolling barefoot
Lonely, upon the scorching sand.
It could be about the places
That's really seems so strange,
It could be about the dew and frost,
Or the vast mountain range.
It might be about the sadness felt
When the highest price is paid,
Or about the unselfish sacrifice of life
Wherever it must be made.
Well these varied thoughts,
Bring me to no destination.
I wish I'd learned some music
Then i'd have written a beautiful song.

Content by ~ Subhojit Mukherjee

তামশীতুমি যখন এক আলোকোজ্জ্বল সকালে এই লেখাটা পড়ছো, তখন হয়তো আমি গভীর অন্ধকারে ডুবে,তোমার দীপাবলিটা আলোয় আলোয় ভরে উঠেছিলো...
17/11/2020

তামশী
তুমি যখন এক আলোকোজ্জ্বল সকালে এই লেখাটা পড়ছো, তখন হয়তো আমি গভীর অন্ধকারে ডুবে,
তোমার দীপাবলিটা আলোয় আলোয় ভরে উঠেছিলো দেখতে পেয়েছি...
কিন্তু ওই আলো তো আমাদের মতো কিছু মানুষদের কাছে বিলাসিতা,
যার জীবনটাই অতল সমুদ্রে ডুবে থাকা এক একাকী দ্বীপের মতো, তারা নিশ্চয় আশার প্রদীপ জ্বালানোর বিলাসিতা দেখায়না...
আজও কখনো কখনো চুরি করে উঁকি মারি তোমার সুখে ভরা, সাজানো স্ট্যাটাস গুলোয়, দেখতে পাই আমায় ছাড়া কত্ত ভালো আছো তুমি...কত সুখে আছো..
সুখেই থেকো তুমি চিরকাল;
আজ থেকে বছর কুড়ি পর, আবার হয়তো কোনো এক সিগন্যাল-এ এসে দাঁড়াবে তোমার গাড়ি, পাশে হোমরা চোমরা কাউকে নিয়ে কাঁচ তুলে তুমি হয়তো আলোচনা করবে এই মিথ্যে কথার শহরকে নিয়ে, সেইসময় দেখবে তোমার গাড়ির বাইরে ফুল বেচা ছেলেটার মুখে আমি, মোড়ে দাঁড়ানো ট্রাফিক সার্জেন্ট টার মুখে আমি, বড় বড় বিজ্ঞাপনে আমি, ঘিরে আছি তোমায় সবজায়গায়!

সেদিনও যখন আকাশপ্রদীপ জ্বললো, সবাই যখন আগুন দিলো বাজির সলতেতে, তখন আমার বুকের মধ্যে জমে থাকা দুঃখের বারুদ গুলোর বিস্ফোরণ ঘটলো আবার, আর তাতে শহীদ হলো প্রেম...
ভালোবাসার পতাকা গায়ে জড়িয়ে, তোমার উদাসীনতার প্রতি বিন্দুমাত্র ক্ষোভ না দেখিয়ে, আমি একটাই প্রশ্ন করবো সমাজকে, থুড়ি তোমাকে...
ভালোবাসতে আমাকে?নাকি যুদ্ধের বাজারে ওটাও ছিল তোমাদের মতো উচ্চবিত্তদের সময় কাটানোর খেলা?

Content by~ Sagnik Das

Address

Howrah Salkia

Telephone

+919564274527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Backstage Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Backstage Stories:

Share