চারু-চর্যা

চারু-চর্যা A performance art/theatre group created by a swarm of willing wings of Rabindra Bharati University.

"মনুষ্যসমাজ একটা জটিল ভ্রমের জাল.... ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্...
01/06/2026

"মনুষ্যসমাজ একটা জটিল ভ্রমের জাল....
ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে.."

আমাদের ফিরতে দেরি হয়ে যায়....
তাই, কোনো এক আনমনা গ্রীষ্মের সন্ধ্যায়,
আমাদের আবার দেখা হোক।
মনভালো হোক।

আজ, আমাদের নতুন নাট্য "একরাত্রি" (রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে) প্রথমবার মঞ্চস্থ হবে।

নির্মাণ - Rudrajyoti Banerjee
বাড়ির সন্ধ্যে পড়ে গেলে, কলের জলও চলে গেলে, পিছুটান কমে এলে,
সন্ধ্যা সাতটায় আমাদের দেখা হবে আজ।
হালিশহর রামধনু ময়দান 🌿

সৃজনে- Souvik Sarkar Mayukh Das, Sathi Bikel Barman ,Anupama Bhadury, patra Tristiv Sikder , Sree Bhattacharyya, Agnijit এবং Debadrita

চারুচর্যার বার্তা (২):-এটি সারভাইভারের বক্তব্য।আমরা ঘটনাটি সামনে এনেছিলাম,তাই এই বক্তব্য‌ও সামনে রাখলাম।তবে এই বক্তব্যে ...
19/08/2024

চারুচর্যার বার্তা (২):-

এটি সারভাইভারের বক্তব্য।আমরা ঘটনাটি সামনে এনেছিলাম,তাই এই বক্তব্য‌ও সামনে রাখলাম।

তবে এই বক্তব্যে চারুচর্যার কোনো দলীয় দখলদারি নেই। সারভাইভার তার স্বাধীন মন্তব্য জানিয়েছেন। আমরা তার প্রতি শ্রদ্ধাবনত থেকে দুটি দলীয় সিদ্ধান্ত এবং আমাদের অবস্থান সূচিত করতে চাই।

১) চারুচর্যা গতদিনের দলীয় সিদ্ধান্তেই অনড় থাকছে। চারুচর্যা ভবিষ্যতে অনির্বাণ ঘোষের সাথে আরো কোনো কাজে যুক্ত হবেনা।

২)চারুচর্যার প্রত্যেকে নিজেদের কর্মস্থল সুরক্ষিত রাখার প্রতি অঙ্গীকারবদ্ধ হলাম।‌

চারুচর্যা তাদের সট্যান্ডপয়েন্ট পরিষ্কার করেছে আপনাদের কাছে।এবার আমাদের বিনীত অনুরোধ যাঁরা এই ঘটনার সাথে অবগত হয়েছেন এর পরবর্তীতে তাঁরা অনুগ্রহ করে নিজেদের ব্যক্তিগত কর্মজগতে বিষয়টির প্রতিফলন ঘটান। চারুচর্যা সেই প্রতিফলনকে উৎসাহিত বা অবদমিত করবার পক্ষে নয়।

সকলের জীবন সুরক্ষিত হোক।ভালো থাকবেন সকলে।

অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা
চারুচর্যা

18/08/2024

আমাদের বার্তা :-
আমাদের আজকের কল আউটের প্রধান উদ্দেশ্য ছিল ১. প্রথমত চিহ্নিতকরণ।
২. ভিক্টিমাইজেশনের ঊর্ধ্বে উঠে , নিজেদের দলে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করা।
৩.থিয়েটারের মানুষদের বিষয়টি সম্পর্কে অবগত করা।
৪. উনি অন্ততপক্ষে একটিবার দোষস্বীকার করে ক্ষমা চাক।

----------------------------------------

আমরা অভিযোগ তুলেছি, তার উত্তরে উনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তাই ওনার এই ক্ষমার পোস্টটিও আমরা নিজেদের ওয়ালে সংযুক্ত করছি (Comment box-এ Link)

প্রসঙ্গত উল্লেখ্য ,চারুচর্যার প্রতিটি সদস্য ওনার পোস্টের প্রথম বাক্যটির সাথে একমত নন। আমরা সচেষ্ট হয়েছিলাম,কিন্তু উনি বিভিন্ন কাজে ও পারিবারিক সমস্যা ও পরিজনের অসুস্থতার কারণে সেই মিটিং এ উপস্থিত থাকতে পারেননি। এবং চারুচর্যার সিংহভাগ সদস্য‌ই ছাত্র-ছাত্রী হ‌ওয়ার উনি যে পরীক্ষা ও শুট্যের উল্লেখ করেছেন তা আমরা দলগতভাবে অস্বীকার করছিনা। কিন্তু এই সবকিছুর উর্ধ্বে চারুচর্যার প্রাথমিক বিচার্য বিষয় আমরা সেই মানুষটিকে অন্ততপক্ষে এখন‌ও জাস্টিস দিতে পারলাম কিনা।

---------দলীয় সিদ্ধান্ত-----------
১. আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে নির্যাতিতার সম্মতিতে তার সমক্ষে ওনাকে একটিবার দাঁড় করাবো।

২. ক্ষমাগ্রহণ আমরা তখন‌ই করব যখন সেই ভিক্টিম ওনার এই ক্ষমা চাওয়াকে গ্রহণ করবেন।
৩. চারুচর্যার ভবিষ্যত কোনো কার্যকলাপে বাপ্পাদাদাকে আর অন্তর্ভুক্ত করা হবেনা।

----------------------------------------

এক‌ইসঙ্গে আমাদের প্রার্থনা আপনাদের সকলের কাছে; আপনারা ব্যক্তিগত স্তরে সিদ্ধান্ত নিন। দয়া করে ফেসবুকীয় খাপ পঞ্চায়েত বসাবেন না। আমরা দলগতভাবে এই বিষয়টিকে সমর্থন করিনা।

আমরা চারুচর্যার প্রত্যেকে মানসিকভাবে বির্পযস্ত, বিধ্বস্ত। আমাদের দলের স্বল্প সামর্থ্যে আমাদের করণীয়টুকু আমরা করেছি। এই প্রসঙ্গে এই অচলাবস্থায় যতজনকে যতটা উত্তরপ্রদান আমাদের সম্ভব ছিল, আমরা তা দিয়েছি এবং সর্বান্তকরণে চাইছি এরপরের পদক্ষেপের প্রতিফলন আপনাদের নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ দায়িত্বে ঘটুক। ফেসবুকীয় আলোচনায় চারুচর্যা ইতি টানতে চাইছে দলে উপস্থিত বাকি মেয়েদের মানসিক স্থিতাবস্থার অভিপ্রায়ে।

আশা রাখছি ,আপনারা চারুচর্যার প্রতি বর্তমান ও ভবিষ্যতেও এক‌ইরকম সহানুভূতিশীল থাকবেন।

: লংপোষ্ট এলার্ট : মলেস্টেশন :আর জি করের ঘটনার প্রতিবাদে আমরা সবাই এখন জাস্টিস চেয়ে পথে নেমেছি। মিছিলে হাঁটছি আমরা সবাই...
17/08/2024

: লংপোষ্ট এলার্ট : মলেস্টেশন :

আর জি করের ঘটনার প্রতিবাদে আমরা সবাই এখন জাস্টিস চেয়ে পথে নেমেছি। মিছিলে হাঁটছি আমরা সবাই। আর সেই হাঁটতে গিয়েই আমাদের বড্ডো গিল্ট ফিল হচ্ছে। কারণ, আমরা বাইরে ঘটে যাওয়া এক অন্যায়ের প্রতিবাদ করছি কিন্তু আমাদের ঘরে, আমাদের দলে ঘটে যাওয়া মলেস্টেশনের বিরুদ্ধে আমরা এতদিন ধরে কোনো স্টেপ নিতে পারিনি। মিছিলে হাঁটবার সময় আমাদের লজ্জায় মাথা নেমে যাচ্ছিলো বারবার। তাই শিরদাঁড়া সোজা রাখতে, বহু সাহস যুগিয়ে এই পোস্ট করতে আমরা বাধ্য হচ্ছি।

বছর দুয়েক আগে, বীরভূমের দুবরাজপুরে, দুবরাজপুর সেঁজুতির আমন্ত্রণে আমরা মছলী দলের গপ্পোগাথা নাটকের শো করতে গিয়েছিলাম। ওইদিন, দুপুর বেলায় আমাদের এই নাটকের নির্দেশক অনির্বাণ ঘোষ (বাপ্পা দা) আমাদের একজন অভিনেত্রীর শরীরের বিভিন্ন গোপন জায়গায় হাত দেয় এবং মলেস্ট করে। আমরা এই ঘটনা জানতে পারি প্রায় ছ সাত মাস পর। মেয়েটি ভয়ে কাউকে বলতে পারেনি। কারণ, অনির্বাণ ঘোষ বা বাপ্পাদার ভাবমূর্তি ছিলো অন্যরকম। আমরা আমাদের ডিরেক্টর কে ভীষণ ভালবাসতাম। ভীষণ সম্মান করে মাথায় বসিয়েছিলাম। মেয়েটি ভেবেছিলো বাপ্পাদা ওকে মলেস্ট করেছে, এই কথা কেউ হয়তো বিশ্বাস করবে না। কিন্তু আমরা যখন জানতে পারি (ততদিনে মেয়েটি আমাদের দল ছেড়ে দিয়েছে), আমরা তারপর বারংবার মুখোমুখি বসতে চাই সবাই মিলে। কিন্তু শুরুর দিকে বাপ্পাদা বহু টালবাহানা করে বসতে রাজি হয়না। এবং জানায় যে সে এরকম কিছুই নাকি করেনি। কিন্তু আমরা সেই মেয়েটিকেই সম্পূর্ণ বিশ্বাস করেছি , কারণ আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, বাপ্পা দা বহু জায়গায় এরকম বহু ঘটনা ঘটিয়েছে। আমরা তারপরেও যখন বসতে চাই সবাই মিলে তখন মেয়েটি জানায় সে এসবের মধ্যে আর থাকতে চায় না। আমরা তার সিদ্ধান্তকে সেইসময় সম্মান জানিয়েছিলাম সম্পূর্ণ ভাবে।

কিন্তু গত দুবছর ধরে আমরা মছলীর শো করা কমিয়ে দিই একেবারেই। কারণ,একজন মলেস্টারের সাথে মঞ্চে উঠতে আমাদের গা ঘিন ঘিন করতো। কিন্তু আমরা কখনোই সবাইকে জানাবার সাহস দেখিয়ে উঠতে পারিনি বহুচেষ্টা করেও। পরবর্তী রিহার্সাল বা শো তে আমরা নিজেদের বাঁচিয়ে চলতাম। বাপ্পা দাকে রাতে আলাদা করে ঘুমাতে দেওয়া সত্ত্বেও আমরা পাশের ঘরে ঘুমাতে পারতাম না ভালোভাবে। বারবার ঘুম ভেঙে যেত এবং মনে হতো এই বুঝি বাপ্পা দা এসে আবার আমাদের কারোর বুকে হাত দিলো। এক অদ্ভুত ট্রমার মধ্যে কাটাচ্ছিলাম আমরা সবাই। বুঝতে পারছিলাম না কী করা উচিত!

তাই আজ , প্রায় দু বছর পর বাপ্পা দার করা এই মলেস্টেশন এর ঘটনা আমরা সবার সামনে আনতে চাইছি। আমরা চাইনা, আরো কোনো দলে থিয়েটার করতে গিয়ে বাপ্পা দার হাতে অন্য কেউ মলেস্ট হোক। আমরা বিশ্বাস করি, উইদাউট কনসেন্ট কাউকে টাচ করা ক্রাইম। আমাদের মনে হয়, বাপ্পা দারও এবার এটা বোঝা উচিত । বাসে, ট্রেনে, রিহার্সাল রুমে যে মলেস্টশনের ঘটনা ঘটে চলেছে দীর্ঘদিন ধরে, আমরা চাই এবার সেটা বন্ধ হোক।

মাচার মানুষের আমন্ত্রণে আজ আমরা "মছলী দলের গপ্পোগাথা" -র ৩৮তম শো করলাম। এবং আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনির্বাণ ঘোষ (বাপ্পা দা)র সাথে আমরা আর মঞ্চ শেয়ার করবো না। আমরা আজও বাপ্পা দার সাথে মঞ্চ শেয়ার করিনি। আমরা শোয়ের আগে 'মাচার মানুষ'কে সবটা জানিয়েছি। অনির্বাণ ঘোষের নির্দেশনায় মছলীর আজ শেষ অভিনয় হলো। আমরা, মছলী নিয়ে আবার অন্য ভাবে ফিরে আসবো।

পুনশ্চ: এই পোষ্টটি, সম্পূর্ণ ভাবে ওই অভিনেত্রীর (যার সাথে এই নোংরা ঘটনা ঘটেছে) কনসেন্ট নিয়েই করা হচ্ছে। মেয়েটি আপাতত তার নাম জানাতে চায়না। আশা করি, আপনারা সবাই মেয়েটির সেই প্রাইভেসির সম্মানটুকু দেবেন।

এবং, আমাদের প্রিয় অভিনেত্রী, প্রিয় বন্ধু ,প্লিজ তুমি আমাদের ক্ষমা কোরো। একসাথে কাজ করতে গিয়ে তোমাকে যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে ট্রমা তুমি ফিল করেছো রোজ, আমরা তার জন্য সত্যিই লজ্জিত। তোমার সেই খারাপ মুহূর্ত আমরা ঠিক করে দিতে পারবো না কখনো, কিন্তু আমরা চেষ্টা করবো, যে তোমাকে মলেস্ট করেছে সে যেন আর কখনো কোনো মেয়েকে খারাপ উদ্দ্যেশ্য নিয়ে ছুঁতে না পারে। এরপর এরকম যে কোনো ঘটনা যদি ঘটে, যে কেউ যেকোনো কারোর সাথে যদি এরকম নোংরা ঘটনা ঘটায়, আমরা রুখে দাঁড়াবো।

আর বাপ্পা দা,
আমরা আমাদের সবটা দিয়ে তোমাকে ভালবেসেছি। এইটা তুমিও ভালো করেই জানো। আমরা কখনো চাইনি তোমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হোক। এখনো চাইনা। তোমার ক্যারিয়ারের ক্ষতি হতে পারে, এই ভয়ে এতদিন আমরা চুপও ছিলাম। কিন্তু ক্ষমা কোরো, এখনো যদি এই বিষয়টা সবাইকে না জানাই, তাহলে আর কখনো আয়নার সামনে গিয়ে নিজেরা দাঁড়াতে পারবো না। এখনো যদি সবাইকে না জানাই, তাহলে আর কারোর সাথে কখনো অন্যায় হতে দেখলেও, মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার থাকবে না আমাদের।

17/08/2024

মছলীর ৩৮-তম মঞ্চায়নে আমরা তিলত্তমার কথা বলবো...✊🏻
কেবলই -এর জন্য রইল।

Address

Halisahar

Website

Alerts

Be the first to know and let us send you an email when চারু-চর্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share