05/06/2026
আমরা "শেকড় নাট্য গোষ্ঠী" গত ০৩ রা জুন বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটে চৈতন্যপুর "শহীদ পাঠাগারে" বয়স্ক মানুষদের নিয়ে "বুধবারের বৈকালিক আড্ডা" নামক একটি অনুষ্ঠান করেছিলাম শহীদ পাঠাগার এ শেকড় নাট্য গোষ্ঠীর উদ্যোগে। আমরা আপ্লুত, আমরা গর্বিত যে এত প্রখর তাপদাহ তে যে সমস্ত বয়স্ক মানুষদের আমরা আমন্ত্রণ করেছিলাম, উনারা আমাদের আহ্বানে উপস্থিত হয়েছিলেন যথাসময়ে। কপালে চন্দনের ফোঁটা আর গোলাপ ফুল দিয়ে এই প্রবীণ ব্যক্তিদের বরণ করে নিয়েছিলাম। বরণ করেছিলেন নাট্য গোষ্ঠীর প্রেয়সী ঘাঁটা ও সমীরণ বটব্যাল মহাশয়। এরপর মূল পর্বে প্রবেশ হলাম উদ্বোধনী সংগীতের মাধ্যমে। এই সংগীত পরিবেশন করেছিলেন প্রেয়সী, শিলা, নুপুর ম্যামেরা। এরপর অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য নাম প্রস্তাব করেন নাট্য গোষ্ঠীর অন্যতম সদস্য বিদ্যুৎ কর মহাশয়, তত সাথে সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠান শুরু হয় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। এই স্বাগত বক্তব্য রাখেন নাট্য গোষ্ঠীর পরিচালক মাননীয় শিশির সামন্ত মহোদয়। এরপর সভাপতির বক্তব্য। এরপর যে সমস্ত গুনী মানুষেরা উপস্থিত ছিলেন তাঁরাই কবিতা, গান, মাউথ অর্গান, জীবনের গল্প, এই পাঠাগারের শ্রীবৃদ্ধি নিয়ে ই আলোচনা হয়। এই অনুষ্ঠানটি আমরা ২ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত করতে পেরেছি, সঙ্গে ছিল চা, বিস্কুট ও সামান্য একটু জলযোগ।
এই অনুষ্ঠানটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি শুধুমাত্র তাঁদের জন্য যাদের কে আমরা আহ্বান করেছিলাম উনারা আমাদের আহ্বানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ জানাই উপস্থিত সমস্ত প্রবীণ গুনী ব্যক্তিদের। ধন্যবাদ জানাই সভার সভাপতি মাননীয়া বরুণা আদক মহাশয়াকে, ধন্যবাদ আপনাকে পাঠাগারের গ্ৰন্থাগারিক শ্রীযুক্ত সিদ্ধার্থ মন্ডল মহাশয়কে, যার সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব নয়। ধন্যবাদ জানাই পাঠাগারের ভারপ্রাপ্ত সম্পাদক শ্রীযুক্ত সোমনাথ ভুঁঞ্যা মহাশয়কে, যার সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব ছিল না। ধন্যবাদ জানাই যারা অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত ও সমাপ্ত সংগীত পরিবেশন করেছিলেন, আমাদের প্রিয় প্রেয়সী, শিলা ও নুপুর ম্যামেদের। ধন্যবাদ জানাই সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে যিনি সহযোগিতা করেছিলেন, মাননীয় পিন্টু মাইতি মহাশয়কে। ধন্যবাদ জানাই পুরো অনুষ্ঠান এ শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন মাননীয় সমীরণ বটব্যাল মহাশয় ও মাননীয় মানস সাহু মহাশয়কে। এছাড়া বিশেষ ধন্যবাদ জানাই যিনি সমগ্ৰ অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন আমাদের কাছের এবং প্রানের মানুষ মাননীয় শ্রীযুক্ত বিদ্যুৎ কুমার কর মহাশয়কে।
উপস্থিত সবার একটাই আশা প্রত্যেক মাসে একবার যেন এমন একটি অনুষ্ঠান করা যায়। আমরা চেষ্টা করবো, আমরা অনুরোধ করবো পাঠাগারের ভারপ্রাপ্ত গ্ৰন্থাগারিক ও পাঠাগারের ভারপ্রাপ্ত সম্পাদক এর কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।