30/03/2026
আমাদের কাণ্ডারি। 🙏
যে মানুষটির প্রতিটি নিঃশ্বাসে সৃজনশীলতা আর থিয়েটারের স্পন্দন, যে মানুষটি জানে কীভাবে সংগ্রামকে শক্তিতে আর সমালোচনাকে এগিয়ে চলার প্রেরণায় রূপ দিতে হয়। যার চোখে সবসময়ই থাকে নতুন স্বপ্নের দীপ্তি ও স্ফুরণ—স্বপ্নদ্রষ্টা, নির্দেশক, সুলেখক ও দক্ষ সংগঠক হিসেবে সে যেমন নিজের শিল্পের প্রতি নিবেদিত, তেমনই নিজের মানুষগুলোর প্রতিও সমানভাবে দায়বদ্ধ। তাদের মনে করে নিজের বৃহত্তর পরিবারের অংশ। সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নির্দ্বিধায়; এগিয়ে দেয় সামনের সারিতে। হাজারো জটিলতা সামলেও যার প্রাণ-মন থিয়েটারেই সমর্পিত। সেই মানুষটিকে আমাদের বারবার স্যালুট।
বাস্তব থেকে মঞ্চের আলো—সব জায়গাতেই তাঁর আবেগ, সততা আর নিষ্ঠা আমাদের প্রতিনিয়ত শেখায়, যে শুধু নিজের জন্য বাঁচে না; বরং অন্যদের ভেতরেও শিল্পের আগুন জ্বালিয়ে রাখতে নিরন্তর লড়ে যায়।
প্রণাম গুরুদেব।
Sayan Biswas