Not just an artist,

Not just an artist, I paint your imagination with colourful short stories...

Instagram : moumita_modak7
YouTube : https

17/03/2026

এই পৃথিবীতে এত কিছু হওয়ার আছে তাও কিছু মানুষ শুধু অতিচালক হবে বলেই জন্মায়। তাতে আমার অবশ্য কিছু যায় আসেনা কিন্তু ওনারা আমাকে সিরিয়াসলি নিতে শুরু করলেই আমার আবার মন খারাপ হয়ে যায়। এদের মতো গর্বিত প্রাণী পৃথিবীর বুকেবে বেঁচে আছে বলেই দিনের বেলা আমি আবার তেনাদের ভয় পাই না। রাতে অবশ্য সব নিয়ম সবার জন্য নয়! মেয়েরাই ভালো জানে। আমার তো মাঝে মাঝে মনে হয় 'সাধারণ-এর বিপরীত শব্দ 'অসাধারণ' না হয়ে 'অতিচালক' হতে পারতো, তাতে মানুষের একটু সুবিধাই হতো তাই না? সব সময় শুদু-মুদু ঠেকে শেখার কোনো মানে হয়! কিছু কথা খোলাখুলি ছোটো থেকে শিখিয়ে দিলেই পারত। এক্ষুনি তেড়ে আসবে সমজের বুকে বোঝা হয়ে ঘুরে বেড়ানো পচা আলুর বস্তা। বলবে তুমি অসভ্য, সমাজের একটা আবরু আছে, ঢেকে ঢেকে রাখো। যে ছেলেটা বা মেয়েটা তা খুলে ফেলতে চায় তাকে চোখে চোখে রাখো।

যাই হোক চোখে চোখ রাখতেই রেল গাড়ির কামরায় হঠাৎ দেখা... ঠিক বিপরীতেই। বহু বছর পর। দেখেই অখুশি হয়ে গেলাম। সাধারণত ট্রেনে-বাসে-মেট্রোতে এরকম অপ্রয়োজনীয় লোকজন দেখলেই আমি বুঝে যাই আবার হেসে হেসে মাথা গরম হয়ে যাবে। সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। কেন মোটা হলাম, কেন পিম্পল এলো, বাবা কেন বিয়ে বাড়ি যায়নি ইত্যাদি ইত্যাদি। বেসিক্যালি আমি এসব জানতে বা জানাতে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই, কিন্তু মা বাবাই ছোট থেকে প্যাটার্নে ফেলে দিয়েছেন। বেরোতে একটু টাইম লাগবে আর কী! যদি অনেক দূর থেকে দেখে নেওয়া যায় তাহলে আমার সময় নেই তাই বিনয় করতে পারলাম না টাইপ হাসিতে বেড়িয়ে যাওয়াটা আমার ফেভারিট। বা রাস্তায় বড় গাড়ির সামনে আমি বোকা হয়ে যাই তাই পৃথিবীতে তুমি আছো চোখে পড়েনি - এটা আরো ভালো। কিন্তু এবার তো চোখ খুললেই সামনে সয়ং চিত্রগুপ্ত। আমি ইনফরমেশন দেব আর টপাটপ খাবে। সবথেকে ডিসগাস্টিং মোমেন্টেও হাসতে হবে এক্কেবারে মিষ্টি-ই করে।

দেবী এলেন বাঁকা রুটের হাসি আমি তোমায় ভালোবাসি নিয়ে। রাস্তায় রাস্তায় আমাকেই নাকি খুঁজছিলেন। তাও আবার তিনটে ব্যাগ নিয়ে। ভাবা যায়! ভালোবাসার ছলেই ছলাকলা শুরু - "দাদাকে দেখলাম তো সেদিন।"
আমি সম্মতিসূচক হাসি দিলাম, এ মা ধরা পড়ে গেছি টাইপ।
সুযোগের সদ্ব্যবহার করে বসলেন "কি নাম গো?" আমি যদিও ভাবার আগে বলি না তাও না ভেবেই বলে দিলাম "ইকবাল, ইকবাল আলী।"
বেশ বুঝলাম ওনার কর্নিয়াজোড়া পিং পং বল হবে হবে করছে, কিন্তু হতে পারছে না। পাঁচ সেকেন্ডের পজ নিয়েই "কি করে?"
"ব্যাবসা।"
এবার পজ তিন সেকেন্ডের "কিসের?"
মাঝে শুধু অর্ধেক সেকেন্ড সময় নিয়েছি "মাছের।"
ভ্রু কুঁচকে গেল। আমি বুঝে গেলাম ওনার সমস্যা হচ্ছে। সফ্টয়্যার আপডেট নিতে পারছে না। বুঝিয়ে দিলাম "বাজারে মাছ কাটে।"
আমার শান্ত নদীর মতো গলায় বাজারের গল্প শোনামাত্রই সোজা হয় বসলেন। গন্ধ-টন্ধ পেলেন কিনা কে জানে! জানলা দিয় বাইরে তাকালেন আর তাকিয়েই থাকলেন...।
বসন্তের সে কী শোভা... সবুজ মাঠের কোনে লাল শিমুল ফুটে আছে...
বলেই বসলাম "এই বলো না বলো না কী ভাবছো.. বলো না বলো না.. "

29/01/2026

আমার মফস্বলে আজও মাংকি টুপির শীত পরে। রাস্তায় টলমল পায়ে হেঁটে বেড়ায় নতুন সব আগন্তুকেরা। এখনো চেনা রাস্তায় ভুল করে কাকু ডেকে ফেলি ছোটো কাউ কে। আস্ত একটা বিকেল বসে বসে নষ্ট করে ফেলি শুধু খেলব বলে । দাঁড়কাকটা চেয়ে চেয়ে রুটি খেয়ে যায় আর ফিরে ফিরে আসে। বছর ঘুরে যায়, প্রতি বছর পছন্দের শীতও ফিরে আসে। মন চায় রোয়া ওঠা হুডি পরে সাইকেল চেপে ঘুরে বেড়াই এ গলি ও গলি। ছাদের যেই কোণাটায় নারকেলপাতার ছায়া খেলা করে, ওই খানটায় মায়ের সাথে মাদুর পেতে শুয়ে শুয়ে গল্প করি.. গল্প যে কখন গান হয়ে যায় সে কি ছাই বুঝি! গানে গানে আমি আর মা ভেসে চলি.. টলমলে নৌকায় বসে মায়ের টোল পরা গালের টলটলে হাসি চোখে ভাসে...

শখের দাম লাখ টাকা এ আমরা সবাই জানি। সুখটুকুও কপালে থাকা লাগে। শান্তি জেনো কোনো খানে নাই। শুধুই নৌকা বাই...

তুমি মরে যাওয়া বই মেলায় তাও যেও। ছোট্ট একটা হাসি নাহয় অচেনা কাউকেই দিও। অযথা কঠিন হওয়াটাই যেন বড্ড বেশি সোজা হয়ে গেছে। তুমি নাহয় একটুখানি খেঁটেখুঁটে খানিক সহজ হয়েই যেও।

TLMCOMMISSION WORK
12/12/2025

TLM
COMMISSION WORK

TLMCommission work
22/11/2025

TLM
Commission work

বকুল আমার প্রিয় ফুল। নগন্য কিন্তু অনন্য! ছোট থেকেই খুব শখ বাড়ীতে বকুলগাছ থাকবে, আজও নেই। তবে কুড়িয়ে পেলে পাস্-এ থেকে যায়...
30/05/2025

বকুল আমার প্রিয় ফুল। নগন্য কিন্তু অনন্য! ছোট থেকেই খুব শখ বাড়ীতে বকুলগাছ থাকবে, আজও নেই। তবে কুড়িয়ে পেলে পাস্-এ থেকে যায় বহুদিন...

এইরকম একটা আঁকা কোথাও দেখেছিলাম, সেটার মতোই হলো খানিকটা। যদিও সেটা অনেক সুন্দর, তবুও বলে দিলাম কারণ নামটা আমার মনে নেই।

দের সপ্তাহ হলো নতুন রঙ কিনে এনেছি। কাল দেবাঙ্গনার বৃষ্টিভেজা স্টেটাসখানা চেয়ে নিলাম দুপুরে, মরসুমে বর্ষাকে খাতায় ছেপে দে...
27/05/2025

দের সপ্তাহ হলো নতুন রঙ কিনে এনেছি। কাল দেবাঙ্গনার বৃষ্টিভেজা স্টেটাসখানা চেয়ে নিলাম দুপুরে, মরসুমে বর্ষাকে খাতায় ছেপে দেব বলে। সারাদিন মনে মনে প্রস্তুতি। আজ কিন্তু আঁকতেই হবে! শেষে সন্ধ্যায় আঁকিবুকি যখন শুরু হবে, দেবাঙ্গানা যে কাঁঠালপ্রেমী খালি এইটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল... অগত্যা বিবাহিতদের জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা!

ফোনের ওয়ালপেপারে আজ অব্দি কোউ স্থান পাননি। নিজেকেও কখনো এত্তো ভালো লাগেনি। আজ এটাই সেট করলাম। মুগ্ধতা আর সম্মান..., মাকে...
06/05/2025

ফোনের ওয়ালপেপারে আজ অব্দি কোউ স্থান পাননি। নিজেকেও কখনো এত্তো ভালো লাগেনি। আজ এটাই সেট করলাম। মুগ্ধতা আর সম্মান..., মাকে দেখালাম। মায়ের সহজ মন্তব্য, "শাহরুখের মতো মুখ নিয়ে শাহরুখের মতোই লাগছে। এ আর এমন কি!" ভাবখানা এমন যেন শাহরুখ আমাদের বাড়ীর সোফায় বসে মুড়ি চিবায় আর টিভি দেখে!

আসলে মা 'শাহরুখ'-এর মানে জানেন, 'শাহ' মানে রাজা বা রাজকীয় আর 'রুখ' মানে মুখ। রাজাকে রাজার মতো লাগছে এ আর এমন কি ব্যাপার! মায়ের মতে, এটাই তো স্বাভাবিক!

সরল মনের মা আমার শাহরুখ খানের বড়ো ফ্যান। ঠিক কতো বড়ো আমার জানা নেই, তবে এ জীবনে শাহরুখ ছাড়া আর কারোর নামের মানে জানতে চেয়েছিলেন বলে আমার মনে পড়ে না। টিভিতে-ফোনে-রিলে-রাস্তায় যেখানেই শাহরুখ-এর 'খ' শেষ হয়, ওইখানে গিয়ে খুঁজলেই আমার মাকে পাওয়া যাবে। '..ম্যায় তেরা, হায়রে যাবরা.. হায়রে যাবরা.. ফ্যান হো গ্যায়া..' গানটা যে শুধুমাত্র মায়ের জন্য বানানো হয়নি, এটা ভদ্রমহিলা এখনো মন থেকে মেনে নিতে পারেন না! কখনো পাশের ঘর থেকে গলার আওয়াজ পেলেই চিল চিৎকারে জানিয়ে দেবে, "বদলাবি না বলে দিলাম!" কোনো আ্যওয়ারড ফাংশন হোক বা রিয়ালিটি শো, শাহরুখ স্ক্রিনে থাকলে মায়ের চোখটা একটু যেন বেশী চকচক করে। মুখ ফুটে যে কিছু বলে না এমন কিন্তু না, পরিষ্কার দাবী, "আমার শাহরুখ।"

বহুবছর আগে, তখন সবে সবে বড়ো হয়েছি, টিভি দেখতে দেখতে মা একদিন হঠাৎই বলল, "তোর শাহরুখকে ভালো লাগে?" আমি সুর টেনে বললাম " বি-রা-ট! খালি ওকেই তো ভালো লাগে.. বাকী সব তো কিং-এর সামনে ক্লাসলেস! " দেখি মহিলার মুখে আলাদাই দূতি.., মানুষ করতে পেরেছেন ভেবে আলাদাই স্যাটিসফ্যাকশান ছিল সেদিন। সেদিনই বুঝলাম বড়ো হয়ে গেছি। মা কেমন ন্যাকা সিরিয়ালের মামণি-মার্কা বন্ধু হয়ে গেছে। ক্রাশ-কানেকশান খুঁজছেন আত্মজার মধ্যে! তারপর এতোগুলো বছরে উভয়পক্ষের অগুন্তি আলোচনাসভা সম্পন্ন করে যা বুঝলাম, মা আমাকে সহ্য করে যাচ্ছেন শুধু আমি শাহরুখের অ্যাডমায়ারার বলেই। নইলে আমাকে টলারেট করার আর কোনো কারণই নাকি নেই! মানে সিরিয়াসলি মল্লিকা?

বছর পঞ্চান্ন পেরিয়ে যাওয়ার পরও একটাই প্রশ্ন এখনো, "আমরাও মানুষ আর ঔ!" আমি গোটাটা বিজ্ঞের মতো বুঝিয়ে দি, "কি করে এমন হলো তা 'ঔ' জানে না বিশ্বাস করো.. ম্যাজিক মল্লিকা, ম্যাজিক!"

তারপর কি বুঝলেন? এটা আমার ভারতবর্ষ। এখ‌ানে এখনো মনুষ্যত্বই ধর্ম। আজ সারাদিনে স্ক্রল করতে করতে কবার দেখলেন 'কিং'কে ? এটাই এনাফ নয় কী? এখানে, এখনো, কর্মই ধর্ম।

Address

Gobardanga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Not just an artist, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share