29/04/2023
ভগবান দেখিনি কিন্তু মানবরূপী ভগবানকে দেখলাম। জীব সেবায় শিব সেবা। মানুষের মধ্যেই ভাগবান বিরাজ করেন। সত্যি তাই 🙏🙏🙏
মাঝে মাঝে মনে হয় সত্যিই কি ইশ্বরের অস্তিত্ব আছে,না সবকিছুই কাল্পনিক,বৃথা নিজ নিজ ধর্মের অযাচিত দাম্ভিক আস্ফালন।যেখান সৎ মানুষ গুলোকে নোংরা রাজনীতির শিকার হতে হয়,আর সর্ব শক্তিমান ঈশ্বর সবকিছুই দেখেও কেমন যেনো নির্বিকার থেকে যান।সম্পূর্ণ রুপে দুষ্টের দমন ও শিষ্টের পালন থেকে বিরত থেকে যান।
বলি হতে হয় আম জনতাদের।আমার মনে হয় আমাদের সকলেরই উচিত ডাইপার রুপি সকল রাজনৈতিক দল গুলোর নির্দিষ্ট সময় মাফিক বদলানো।যেখান আমরা নিজের বাড়ির বাচ্চাদের ডাইপার গুলো একটা নির্দিষ্ট সময়ের পর বদলে ফেলি নিজেদের বাচ্চাদের সুরক্ষার জন্য,তাহলে আমরা আম জনতারা কেনো পারবোনা ওদের বদলাতে?চোর বাটপার সব রাজনৈতিক দলই,সকলেই ক্ষমতায় আসতে চাই,কোনোদলই দেশের দায়িত্ব নিতে আসতে চাই না।এরফলে আমাদের খারাপের মধ্যেই একটু কম খারাপ দের বাছা ছাড়া আর কোন উপায় থাকেনা।
🖋 নয়ন সিংহ রায়।