28/10/2024
ব্যস্ত নগরীর গতি ক্রমশ ধীর হয়ে আসবে।
পাখিরা নিজেদের নীড়ে ফিরে যাবে।
কর্মরত ব্যক্তিরা অলস ,ক্লান্ত শরীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।
সমস্ত শব্দ ধীরে ধীরে নীরব হয়ে আসবে,চায়ের দোকানে ভীড় জমে যাবে ,
সারাদিনের ঘটনাগুলো সকলের সন্ধ্যের চায়ের কাপে,
সিগারেটে জীবন্ত হয়ে উঠবে।
রাস্তায় গাড়ির চালকেরা হর্ণ বাজিয়ে নিজেদের যাত্রাপথ
জনশূন্য করতে ব্যস্ত।
সকলের মতো তুমিও ক্লান্ত শরীরে ফিরে এলে।
হাত মুখ ধুয়ে নিজেকে এলিয়ে দিলে চেয়ারের ওপর,
ঠিক যেমন আমাদের বাগানে মৃদু হালকা বাতাসের দোলায় পাতাগুলো নিজেদের এলিয়ে দিয়েছে।
তোমার এক হাতে শরৎচন্দ্র-র দেবদাস আর অপর হাতে সিগারেট।
আমাকে চা☕️ নিয়ে আসতে দেখেই তুমি তোমার প্রিয় অর্ধ জ্বলন্ত সিগারেট-টা
টেবিলের ওপর রাখা অ্যাশ ট্রে বুজিয়ে , হাতটা বারিয়ে দিলে।
চায়ের কাপে হালকা চুমুক দিয়ে তুমি বললে 'দেবদাস'-র সেই বিখ্যাত লাইন- ওহে অ্যাপি
" চাঁদ ওতো সুন্দর বলেই ওতে কলঙ্ক আছে,
পদ্ম ওতো সুন্দর বলেই ওতে কালো ভ্রমর বসে,
পৃথিবীর সব সুন্দর জিনিসেই দাগ রয়েছে।"
আর আমি টেবিলের ওপর মাথা রেখে তোমার দিকে বিরল দৃষ্টিতে চেয়ে আছি আর মনে মনে ভাবছি
'পুরুষ-ও কি অসম্ভব সুন্দর হয় তাই না।'