05/09/2026
আজ আমাদের YMAC-এর উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের মাননীয় বিধায়ক শ্রী জহর চক্রবর্তী মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উনার মূল্যবান সময়, পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের আগামী দিনের পথচলাকে আরও সুন্দর ও শক্তিশালী করবে।
তৎসঙ্গে, এবছরের পুজোর আয়োজনের জন্য নতুন কমিটিও গঠন করা হয়।
আগামী দিনে ধর্মনগরবাসীকে নিত্যনতুন পুজো ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে আরও সুন্দর কিছু উপহার দেওয়ার লক্ষ্যে আমরা সদা তৎপর থাকব।
সকলের আশীর্বাদ, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।