28/02/2022
মিলন সংঘ ক্লাব আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বসু নক আউট ক্রিকেট টুর্নামেন্টের 2য় বর্ষ এর শুভ সূচনা হয় 16টি দল নিয়ে চলতি মাসের 9th February থেকে । একে একে সবকয়টি খেলা শেষ করে আজ অর্থাত্ 27/2/2022 তারিখ সন্ধ্যা 7 ঘটিকায় এই টুর্নামেন্টর শুভ ফাইনাল মেচ। দুইটি শক্তিশালী দল ফাইনালে মুখোমুখি হয় 7 Trigers vs Latugau .এই ফাইনাল খেলা শুরু হবার আগে প্রথমে পৌলমা এ নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আমাদের এলাকার ভারত মা এর বীর সন্তান শম্ভু রায় এর প্রতি শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয় । তারপর নাচ গান এর এক সুন্দর উপস্থিতি খেলার সৌন্দর্যকে এক অসাধারণ রূপে প্রকাশ করা হয় । নেতাজি সুভাষচন্দ্র বসু নক আউট ক্রিকেট টুর্নামেন্ট কমিটির প্রেসিডেনট মৃণাল কান্তি দাস , বিশাল দাস, বিজয় কৃষ্ণ ঘোষ এর প্রচেষ্টা ও জেলাপরিষদের সদস্য শ্রীযুক্ত কাজল দাস মহোদয় এর সহযোগিতায় এই টুর্নামেন্টের ঐতিহাসিক রূপ ফুটে ওঠে ।
আজকের এই ফাইনাল ম্যাচে এর উদ্বোধন করেন মিলন সংঘ ক্লাব এর প্রেসিডেনট অমল দাস , কাজল দাস মহোদয়, ।খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাতুগাউ। নির্ধারিত 8 over এ 5টি উইকেট হারিয়ে লাতুগাউ দল 67 রান তুলে । জবাবে 7Trigers দল 68রানের লক্ষ্য মাত্রা নিয়ে মাঠে নেমে 7.4 overএ মেচটি জিতে নেয় । 7Trigers দলের পক্ষে সর্বোচ্চ রান করেন চিনময় নাথ 26 রান করে আজকের ফাইনাল ম্যাচে এর মেন অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন । এই টুর্নামেন্টর মেন অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আবু আহমেদ ।এই খেলাকে কেন্দ্র করে রাজ্যে বহি রাজ্যের অনেক খেলোয়াড় অংশগ্রহণ করেন ।
খেলার বিশেষ আকর্ষণ ছিল প্রাইজমানি ছিল 20,000 এবং রানার্স 5000, মেন অফ দ্যা সিরিজ ফ্রিজ এছাড়া ও প্রতি মেচে মেন অফ দ্যা ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট বেটসমেন, আরো অনেক কিছু সত্যি প্রসংশনীয় ।
খেলা কমিটির উদ্দক্তা মৃণাল কান্তি দাসজানান এই টুর্নামেন্ট আগামী বছর আরো বড় পরিসরে হবে । এছাড়া ও যার সহযোগিতায় এই টুর্নামেন্ট শুরু উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য শ্রীযুক্ত কাজল দাস মহোদয় তিনি ও আশ্বস্ত করেন আগামীতে এই খেলাকে বিকশিত করতে যা যা প্রয়োজন সমস্তবাভে সহযোগিতা করবেন । এছাড়া ও আজকের এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন টিঙ্কু শর্মা, সমাজসেবী ফখর উদ্দিন, এলাকার অভিভাবক রামানন্দ ভট্টাচার্য, শিক্ষাবিদ স্বপন দাস , সমাজসেবী প্রদীপ নাথ, ক্লাবের সকল সদস্যবৃন্দ আরো অনেকে।
মাঠে দর্শক ছিল কানায় কানায় ভরপুর । খেলায় ভাষ্যকারের ভূমিকা পালন করেন ক্লাব সেক্রেটারি সুনির্মল নাথ, সুভাষচন্দ্র দাস ।
খেলাকে সর্বাঙ্গীন রূপ দানে যাদের অনস্বীকার্য ভূমিকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খেলার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মৃণাল কান্তি দাস ।