18/05/2026
দৈনন্দিন জীবনে হয়তো এমন ঘটনা প্রায়ই ঘটে তবে কিছু ঘটনা থাকে যা দেখে সত্যিই নিজের চোখ কে পর্যন্ত বিশ্বাস করা যায় না ।
ঘটনাটি ঘটেছে কাল কোলকাতা ধর্মতলায়।
আপনারা সবাই জানেন , ধর্মতলা থেকে পশ্চিমবঙ্গের সব প্রান্তের ই প্রায় বাস পাওয়া যায়। যারা উত্তরবঙ্গের মানুষ তারা বেশিরভাগটাই এই বাসগুলিতে করে যাতায়াত করে। তবে কালকের ঘটনাটা ছিল একটু অন্যরকম। বাসের একজন যাত্রী হঠাৎই তার বুলেট গাড়িটি নিয়ে হাজির হয় বাসস্ট্যান্ডে। এবং সে বাসের টিকিট কাউন্টার থেকে নিজের একটা টিকিট কাটার পর তার গাড়ির একটা টিকিট কাটে। সবাই অবাক হয়ে যায় তার এই কাণ্ড দেখে। ধীরে ধীরে বুঝতে পারে,যে বেশ কয়েক যাবত বছর সে কলকাতায় যেহেতু চাকরি করতো, তাই সেই সূত্রেই গাড়িটিকে কিনেছিলো। এখন সে চাকরি ছেড়ে দেওয়ায় গাড়িটি নিয়ে সে তার দেশের বাড়ি যেতে চায়। কিন্তু আসল হাড়হিম করা ঘটনাটা তো তারপরেই ঘটলো -
- এই ভারী গাড়িটি কিসে করে নিয়ে যাওয়া হবে তাই নিয়ে কথাবার্তা হতে থাকলো। শেষমেশ ঠিক করল এটি বাসের ছাদে তুলে দেবে। কিন্তু তোলার মাধ্যম হিসেবে হাতের সামনে কিছুই ছিল না। একটি ক্রেন থাকলে হয়তো এই জিনিসটি নিয়ে লিখতাম না। কিন্তু এরপরেই ২৫-২৬ বছরের ছেলে এগিয়ে আসে। এ মূলত বাসের ওপরে মাল ওঠানোর কাজ করে। তার লোকজনেরা ধরাধরি করে ১৮৮ কিলোর বুলেটটি তার মাথায় ধীরে ধীরে তুলে দেয়। এরপর সে ধীরে ধীরে বাসের মই বেয়ে বেয়ে ব্যালেন্স করে উঠতে থাকে বাসের ছাদের ওপর। তারই শক্তি দেখে বাসযাত্রীরা অবাক হয়ে তাকে বলে এই হল আসল বাহুবলি। কোনরকম হাত হাত দিয়ে না ধরে শুধুমাত্র মাথার উপর ব্যালেন্স করে একা বাসের উপর তুললো বাইকটা । দেখে অবাক সকলেই ।
শেষ পর্যন্ত এই কথা বলতেই হয় যে একজন মানুষ
তার পরিবারের দায়িত্ব পালনের জন্য কতটা ঝুঁকির কাজ করতে পারে । দূর থেকে এই এই ভাইটির সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি ।