BongoBoys

BongoBoys “There is a lot of adventures out there, waiting for us to live them!”

02/05/2026
14/04/2026

মেয়েদের/মহিলাদের জন্য কাজের সুবর্ণ সুযোগ।
✨ অভিজাত্যে পা রাখুন। স্টাইলের সাথে গড়ুন নিজের ক্যারিয়ার। ✨
​বশিষ্ঠ প্রিমিয়াম এথনিক স্টুডিওতে (Vashisht Premium Ethnic Studio) মহিলা সেলস এক্সিকিউটিভ দরকার। 💼🌸
​আপনার যদি মানুষের সাথে কথা বলতে ভালো লাগে এবং স্টোর ও অনলাইন—উভয় মাধ্যমের গ্রাহকদের সামলানোর দক্ষতা থাকে, তবে এটাই আপনার জন্য সুবর্ণ সুযোগ!
​📍 ঠিকানা: নরনারায়ণ রোড, কদমতলা, কোচবিহার
📩 আবেদন করুন: [email protected]
​📞 কল/হোয়াটসঅ্যাপ: +91 82938 73411
​💫 এমন একটি ব্র্যান্ডের অংশ হোন যা ঐতিহ্যের সাথে আভিজাত্যকে উদযাপন করে।

04/04/2026

গত ৩১ জানুয়ারি থেকে কোচবিহার-কলকাতা রুটে ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থার বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। কোনও পূর্ব নোটিশ ছাড়াই একের পর এক বিমান বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই পরিষেবা বন্ধ হয়ে যায় বলে জানা যায়।

তবে অবশেষে স্বস্তির খবর। আগামী ৭ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসের জন্য কোচবিহারে পুনরায় নিয়মিত বিমান পরিষেবা চালু হচ্ছে। এতদিন সপ্তাহে মাত্র একদিন বিমান চলাচল করলেও, এবার সপ্তাহে ছয়দিন বিমান পরিষেবা পাওয়া যাবে। শুধুমাত্র শুক্রবার পরিষেবা বন্ধ থাকবে।

সূত্রের খবর, এই সময়ের মধ্যে নিয়মিত পরিষেবা চালু থাকলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ৯ আসনবিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ারের বিমানটি পুনরায় চালু হলে যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা কর্তৃপক্ষের।

এদিকে, কোচবিহার ব্যবসায়ী সমিতির সভাপতি সুরজকুমার ঘোষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সপ্তাহে একদিনের পরিবর্তে ছয়দিন বিমান চলাচল উন্নয়নের পক্ষে ইতিবাচক পদক্ষেপ। তবে তাঁর দাবি, এই পরিষেবা শুধু তিন মাসের জন্য সীমাবদ্ধ না রেখে প্রতিদিন চালু করা হোক এবং বড় আসনের বিমান চালানোর ব্যবস্থাও করা প্রয়োজন।

Address

Cooch Behar

Website

Alerts

Be the first to know and let us send you an email when BongoBoys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to BongoBoys:

Share