19/07/2024
উঠে আয় তান্ত্রিক আমার এই নৌকায় উঠে আয়, আজ এই অভিশপ্ত রাতে আমার এই নৌকা তোকে, তোর জন্ম মৃত্যুর পরপারে নিয়ে যেতে এসেছে। আর দেরি করিসনা তান্ত্রিক, ওরা কিন্তু কেউ দেরি করেনি, ওরাও এই অভিশপ্ত রাতে আমার এই নৌকায় উঠে এসেছিল নদী পার করার জন্য। আর ওরা এখন আমার সেই অন্ধকার রহস্যময় দুনিয়ার বাসিন্দা হয়ে গেছে, আমি একা থাকতে পারিনা কোনোদিনই আর তাই আমি আমার এই গ্ৰামের সমস্ত বাসিন্দাদের আমার ওই অন্ধকার রহস্যময় দুনিয়ায় নিয়ে যেতে প্রতিদিন রাতে নিজের এই নৌকা নিয়ে আসি। আর তারপর নিজের মায়ায় ভুলিয়ে একের পর এক মানুষকে তাদের ঘর থেকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে নিয়ে আসি আর তারপর ওদের এই নদীতে ডুবিয়ে মেরে ওদের সেই আত্মাকে নিজের এই নৌকায় তুলে নিয়ে চলে যাই সেই রহস্যময় দুনিয়ায়। আর আজ এই অভিশপ্ত রাতে আমি তোকে নিতে এসেছি তান্ত্রিক, তোর সময় হয়ে গেছে, আয় আমার নৌকায় উঠে বস আর সময় নষ্ট করিসনা, আমি যখন এখানে এসেছি তখন আমি খালি নৌকা নিয়ে ফিরবনা। আয় তান্ত্রিক এবার তুই উঠে আয়, দ্যাখ সবাই তোরজন্য এই নৌকায় অপেক্ষা করছে। কে অপেক্ষা করছে? কে ডাকছে তারানাথ কে এত ভয়ংকর ভাবে? কেন অপেক্ষা করছে? কি ভয়ানক বিপদের সম্মুখীন হতে চলেছেন তারানাথ? জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প লেখক শুভেন্দু ভট্টাচার্য্যের লেখা "তারানাথ তান্ত্রিক ও রাজবল্লভীপুরের নরভক্ষক", শুনতে এখনই নীচের লিংকে ক্লিক করুন -
তারানাথ তান্ত্রিক ও রাজবল্লভীপুরের নরভক্ষক | Taranath Tantrik | Tantrik | তান্ত্রিকের গল্প | Horror
উঠে আয় তান্ত্রিক আমার এই নৌকায় উঠে আয়, আজ এই অভিশপ্ত রাতে আমার এই নৌকা তোকে, তোর জন্ম মৃত্যুর পরপারে নিয়ে যেতে এ...