Budge Budge Sphulinga

Budge Budge Sphulinga আমরা সমাজসেবামূলক কাজ করি।

স্থানীয় খবরের চ্যানেল-এ প্রকাশিত হয়েছে ১৮ জানুয়ারি অনুষ্ঠানটির একটি প্রতিবেদন।https://youtu.be/TXUPeCOP7qk?si=63185Xr...
21/01/2026

স্থানীয় খবরের চ্যানেল-এ প্রকাশিত হয়েছে ১৮ জানুয়ারি অনুষ্ঠানটির একটি প্রতিবেদন।

https://youtu.be/TXUPeCOP7qk?si=63185Xr2QLLqXb89

🌸 বজবজ স্ফুলিঙ্গ আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা 🌸১৮ জানুয়ারি ২০২৬, রবিবার বজবজ পাবলিক লাইব্রেরি মঞ্চে বজবজ স্ফুলিঙ্গের উদ্...
21/01/2026

🌸 বজবজ স্ফুলিঙ্গ আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা 🌸

১৮ জানুয়ারি ২০২৬, রবিবার বজবজ পাবলিক লাইব্রেরি মঞ্চে বজবজ স্ফুলিঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, যেখানে নৃত্য, সঙ্গীত ও সম্মাননার মাধ্যমে শিল্পের নানা রূপ উদযাপিত হয়।

💃 নৃত্য পরিবেশনা
ছোট্ট শিল্পী শ্রুতি দাস তাঁর নিষ্পাপ আবেগ, সাবলীল ভঙ্গি ও আত্মবিশ্বাসী পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে তোলে।

🎶 সঙ্গীত পরিবেশনা
রিমা অধিকারী ও অভিজিৎ মণ্ডল তাঁদের কণ্ঠে সঙ্গীত পরিবেশন করে পুরো প্রেক্ষাগৃহে এক স্নিগ্ধ আবহ তৈরি করেন।

🏵️ সম্বর্ধনা প্রদান
এই অনুষ্ঠানের একটি বিশেষ ও আবেগঘন মুহূর্ত ছিল শ্রীমতী ছায়া দাস-কে সম্মাননা প্রদান।

এই সুন্দর সন্ধ্যাকে সফল করে তোলার জন্য সকল শিল্পী, অতিথি ও দর্শকদের প্রতি বজবজ স্ফুলিঙ্গের আন্তরিক কৃতজ্ঞতা।

সাথে ছিল নাটক "প্রমিথিউস"।

বজবজ স্ফুলিঙ্গের প্রযোজনায় গ্রিক পুরাণনির্ভর নাটক ‘প্রমিথিউস’ সফলভাবে মঞ্চস্থ হল📅 ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার📍 বজবজ পাবলি...
21/01/2026

বজবজ স্ফুলিঙ্গের প্রযোজনায় গ্রিক পুরাণনির্ভর নাটক ‘প্রমিথিউস’ সফলভাবে মঞ্চস্থ হল
📅 ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার
📍 বজবজ পাবলিক লাইব্রেরি মঞ্চে।

মানুষের জন্য আগুন এনে দেওয়া সেই চিরবিদ্রোহী চরিত্র প্রমিথিউসের কাহিনি—আত্মত্যাগ, প্রতিবাদ ও মানবমুক্তির প্রতীক—এই নাটকের মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস নিয়েছিল বজবজ স্ফুলিঙ্গ। শক্তিশালী সংলাপ, প্রতীকী মঞ্চভাবনা ও সমবেত অভিনয়ের মাধ্যমে নাটকটি দর্শকমহলে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

🎭 নাট্যরূপ ও মঞ্চ বিন্যাস
নাটক : চন্দন সেন
সম্পাদনা : সুবীর দত্ত
নির্দেশনা : প্রসেনজিৎ ঘোষ

🎬 অভিনয়ে
সূত্রধর : রঞ্জন কুমার মণ্ডল
প্রমিথিউস : পল্লব মিশ্র
জিয়াস : প্রসেনজিৎ ঘোষ
পলিমিয়াস : সমীর দত্ত
হিফাস্টাস : মণিমোহন দাস
টাইফো : প্রণব নস্কর
হেমিওন : ঋকু দাস

এই প্রযোজনার সঙ্গে যুক্ত সকল শিল্পী, কলাকুশলী ও সহযোগীদের প্রতি বজবজ স্ফুলিঙ্গের আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকদের ভালোবাসা ও উপস্থিতিই আমাদের আগামী পথচলার প্রধান প্রেরণা।

**থিয়েটারই আমাদের ভাষা।**

গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে বজবজ স্ফুলিঙ্গ'র প্রযোজনা:                                   প্রমিথিউসআপনাদের স্ববান্ধব উপ...
10/01/2026

গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে বজবজ স্ফুলিঙ্গ'র প্রযোজনা:
প্রমিথিউস

আপনাদের স্ববান্ধব উপস্থিতি প্রত্যাশা করি।
আগামী ১৮ই জানুয়ারী'২৬ রবিবার
সন্ধে সাড়ে ছ'টায় ---- বজবজ পাবলিক লাইব্রেরী মঞ্চ।

"আমি আমার কর্তব্য সম্পর্কে সজাগ         আমি আমার দায়িত্ব সম্বন্ধে সচেতন                আমি আমার ইচ্ছার প্রতি একান্ত অনু...
04/01/2026

"আমি আমার কর্তব্য সম্পর্কে সজাগ
আমি আমার দায়িত্ব সম্বন্ধে সচেতন
আমি আমার ইচ্ছার প্রতি একান্ত অনুগত।"
গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে বজবজ স্ফুলিঙ্গ'র প্রযোজনা:
প্রমিথিউস
মূল নাটক : শ্রী চন্দন সেন (অগ্রজ)
সম্পাদনা: শ্রী সুবীর দত্ত

অনুষ্ঠানের সংবর্ধিত হবেন শ্রদ্ধেয়া শ্রীমতি ছায়া দাস। এছাড়াও থাকছে সঙ্গীত ও নৃত্য।

আপনাদের স্ববান্ধব উপস্থিতি প্রত্যাশা করি।
আগামী ১৮ই জানুয়ারী'২৬ রবিবার
সন্ধে সাড়ে ছ'টায় ---- বজবজ পাবলিক লাইব্রেরী মঞ্চ।

আজ ২৯ শে সেপ্টেম্বর ঐতিহাসিক কোমাগাতামারু শহিদ দিবস ------
29/09/2025

আজ ২৯ শে সেপ্টেম্বর
ঐতিহাসিক কোমাগাতামারু শহিদ দিবস ------

"মানুষের প্রয়োজনে মানুষকেই এগিয়ে আসতে হয়। নইলে সভ্যতা টিকে থাকতে পারে না।"আলিপুর কমান্ড হসপিটালে মুমূর্ষু রোগীর প্রয়...
16/08/2025

"মানুষের প্রয়োজনে মানুষকেই এগিয়ে আসতে হয়। নইলে সভ্যতা টিকে থাকতে পারে না।"

আলিপুর কমান্ড হসপিটালে মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তদান করলেন সুদীপ কুমার চন্দ্র মহাশয়। সুদীপবাবুকে অসংখ্য ধন্যবাদ। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

৩ রা আগস্ট, রবিবার - সন্ধ্যে ৬:৩০বজ বজ পাবলিক লাইব্রেরি হলে -"স্বেচ্ছা রক্তদাতাদের ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠান।"থাকছে ন...
21/07/2025

৩ রা আগস্ট, রবিবার - সন্ধ্যে ৬:৩০
বজ বজ পাবলিক লাইব্রেরি হলে -
"স্বেচ্ছা রক্তদাতাদের ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠান।"
থাকছে নাটক: ভোরাই সাথে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার আমন্ত্রণ রইল.....

গতকাল বজ বজ স্ফুলিঙ্গ -এর "অস্ত্র" নাটকটি অভিনীত হলো |টিম : "অস্ত্র"
16/06/2025

গতকাল বজ বজ স্ফুলিঙ্গ -এর "অস্ত্র" নাটকটি অভিনীত হলো |
টিম : "অস্ত্র"

আজকের ঘরোয়া অনুষ্ঠানের কিছু ছবি......
02/06/2025

আজকের ঘরোয়া অনুষ্ঠানের কিছু ছবি......

আজ, ২রা জুন, বজ বজ স্ফুলিঙ্গ-এর ৫২ তম জন্মদিনে  সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।
02/06/2025

আজ, ২রা জুন, বজ বজ স্ফুলিঙ্গ-এর ৫২ তম জন্মদিনে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।

আজ ৩১.০৫.২০২৫গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের "অনু নাটক উৎসব-২০২৫" অনুষ্ঠানটির কিছু খন্ড চিত্র। ধন্যবাদ জানাই গণতান্ত্রিক ল...
31/05/2025

আজ ৩১.০৫.২০২৫
গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের "অনু নাটক উৎসব-২০২৫" অনুষ্ঠানটির কিছু খন্ড চিত্র।
ধন্যবাদ জানাই গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘকে, এমন একটি সুযোগ দেওয়ার জন্য।

Address

Budge Budge
700137

Telephone

+918013638353

Website

Alerts

Be the first to know and let us send you an email when Budge Budge Sphulinga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Budge Budge Sphulinga:

Share