Papiya Mondal /কাব্যকন্ঠ আবৃত্তি একাডেমি-New"

  • Home
  • India
  • Bolpur
  • Papiya Mondal /কাব্যকন্ঠ আবৃত্তি একাডেমি-New"

Papiya Mondal /কাব্যকন্ঠ আবৃত্তি একাডেমি-New" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Papiya Mondal /কাব্যকন্ঠ আবৃত্তি একাডেমি-New", Cultural Center, Sister Nivedita Road, Bolpur.
(1)

আমি পাপিয়া মণ্ডল। লেখালেখি আর বাচিক চর্চা করি। একটি আবৃত্তি শিক্ষা কেন্দ্র আছে, 'কাব্যকণ্ঠ আবৃত্তি একাডেমি।'
এই পেজে, আমার লেখা, পাঠ, পছন্দের মুহূর্ত আর আমার একাডেমি'র ছাত্রছাত্রীদের পারফরম্যান্স থাকবে।
সঙ্গে থাকুন।
আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই আমরা।

উপলব্ধি
10/09/2026

উপলব্ধি

সংগৃহীত লেখা। খুব ভালো লাগল তাই পোস্ট করলাম********************************************"জেলাসি একধরণের রোগ"জেলাসি যখন ফি...
09/09/2026

সংগৃহীত লেখা। খুব ভালো লাগল তাই পোস্ট করলাম
********************************************

"জেলাসি একধরণের রোগ"
জেলাসি যখন ফিল করবেন,বুঝে নেবেন আপনার মন, অস্তিত্ব, সব কালো হয়ে গেছে।
যে মানুষটাকে আপনি jealous করেন, অনেস্টলি চিন্তা করে দেখবেন সেই মানুষটার লুক,এপিয়ারেন্স, পারসোনালিটি এবং তার ক্যাপাবিলিটি আপনাকে প্রভাবিত করে,অথচ আপনি নিজের কাছে নিজে সেটা স্বীকার করেন না। আপনার রাগ হয় এবং খুব ইচ্ছে করে.. ওর একটা আচ্ছা মতো শিক্ষা হোক, সুযোগ পেলেই আপনি তাকে সুক্ষ্ম অপমান করার বা ইগনোর করার সুযোগ হাতছাড়া করতে চান না। আবার এটাও বুঝতে পারেন এসব কিছুই ওই মানুষটা একেবারেই নোটিস করছে না, কারণ আপনি তাকে সেটা বুঝতে দেন না। এজন্যই হয়তো আপনার মনের অজান্তেই আপনি তার বড় ফ্যান এবং হেইটার একই সাথে।
ওই মানুষটা হয়তো আপনার এই মল্লযুদ্ধের কোন খবরই জানেনা। এজন্যই হয়তো তার সুন্দর বা ভালো কিছু দেখলেও আপনার কোন এপ্রেসিয়েশন দিতে ইচ্ছে করে না। কারণ আপনি ছোট হয়েযাবেন,
আপনার কাল রোগ-হিংসায় আক্রান্ত মন আপনাকে তাই বুঝিয়েছে।
কেউ কারোর মতো হতে পারে না, সবারই স্বকীয়তা আছে। উপরে উপরে খুব কুল, ডিসেন্ট এবং লিবারেল একটা মাস্ক পরে ভেতরে ভেতরে আপনি যে ঘুণে ধরা কাঠ এর মতো ফোকলা হয়ে যাচ্ছেন, এটা সবাই না বুঝলেও বুদ্ধিমানেরা আপনার ছোট ছোট কিছু বিহেভিয়ার, একশন,রিয়েকশন দেখলেই বুঝতে পারে। অসুস্থতা কি লুকোনো যায় বলুন? আপনার লোক দেখানো খুব কুল, ডিসেন্ট,লিবারেল মাস্কটা খুলে ফেলুন, ভিতর থেকে স্বাভাবিক, সহজ হয়ে উঠুন, মন থেকে সুন্দরকে গ্রহণ করুন,হালকা ফিল করবেন।
হিপোক্রেসির বোঝা অনেক ভারী।।
সুস্থ মন-মানসিকতায় সজীব হোক আমাদের মন,আমাদের জীবন।
(Collected)

জীবনের এক একটি বাঁকে একটা একটা করে জিনিস, মানুষ, সম্পর্ক বা আরও অনেককিছুই হারিয়ে যায়। যাবেও...কিন্তু, কোনোকিছুরই জন্য কো...
08/09/2026

জীবনের এক একটি বাঁকে একটা একটা করে জিনিস, মানুষ, সম্পর্ক বা আরও অনেককিছুই হারিয়ে যায়। যাবেও...
কিন্তু,
কোনোকিছুরই জন্য কোনোভাবেই নিজেকে নিজের থেকে হারিয়ে ফেললে হবে না।
কারণ সবসময়ই আমার আমিটাই আমার সবচেয়ে বড় অবলম্বন।
____________
পাপিয়া মণ্ডল

শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ বোলপুর টাউন লাইব্রেরিতে উপস্থিত ছিলাম ভাই প্রীতম ভৌমিকের আমন্ত্রণে।সুন্দর একটি স...
05/09/2026

শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ বোলপুর টাউন লাইব্রেরিতে উপস্থিত ছিলাম ভাই প্রীতম ভৌমিকের আমন্ত্রণে।
সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৫নং ওয়ার্ডের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত করার এই মহতী উদ্যোগে আমরা আনন্দিত এবং আপ্লূত।
অনেক অনেক শুভকামনা রইল ভাই প্রীতমের জন্য।
💐💐🧡🧡

যাঁদের কাছ থেকে  জীবনে  একটু হলেও কিছু শিখেছি, তাঁদের সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। *****আমার শিক্ষক ------আমার কা...
05/09/2026

যাঁদের কাছ থেকে জীবনে একটু হলেও কিছু শিখেছি, তাঁদের সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা।
*****
আমার শিক্ষক
------
আমার কাছে প্রথম শিক্ষক আমার বাবা-মা।
তারপরে, চারপাশে যাদেরকে দেখেছি তারা সবাই।

হ্যাঁ, আমি সবার কাছ থেকেই শিখেছি বা এখনো শিখি।
সে ছোট, বড়, মানুষ, ফুল, পাখি, গাছ, আকাশ যাই হোক না কেন!

খুব ছোট্ট আমি, তখনও ইস্কুলে যেতাম না,
সকালে বাবার পিছু পিছু আর তারপরে মায়ের পিছনে ঘুরতাম।
সবকিছুতেই আমার প্রশ্ন, সব কিছুই জানার কৌতুহলে, সমানে বক বক করতাম।

স্নানের পর খেলা করতাম যখন রাস্তার ধারের বারান্দায়,
সব্জি কাকু, মাছের মাসি, কাজের মাসি, দুধ কাকু আরও কতোজনকে দেখে শিখতাম কিভাবে কথা বলে ওরা।
তারপর, ভাইয়ের সঙ্গে খেলার সময়, এক একদিন, এক একজনের ভূমিকায় অবতীর্ণ হতাম।
এক একদিন পাখি হতাম, ফুল হতাম, প্রজাপতি এমনকি ট্রেন, বাস, ট্যাক্সি কোনো কিছুই বাদ যেত না।

প্রাইমারি ইস্কুলে ভর্তি হলাম যখন, বড় মাস্টার, ছোট মাস্টার আর দিদিমণিরা লেখাপড়ার পাশাপাশি শেখাতেন বিভিন্ন খেলা আর হাতের কাজ।
হাই-ইস্কুলে, আর.টি.গার্লসে এসে দিদিমণিদের কাছে গান, গল্প বলা, সেলাই, আঁকা সবেতেই উৎসাহ পেতাম।
কলেজেও স্যারেরা ভীষণ আন্তরিকতার সাথে পাঠদান করেছেন।
আমি এখনো আমার শিক্ষক- শিক্ষিকাদের মনে করে মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করি।

প্রথাগত শিক্ষার চেয়েও বাস্তবিক শিক্ষা বেশি জরুরি সেটা শিখেছি সংসার করতে এসে।
একটি দেশ চালানো যতটা কঠিন, সংসার চালানোও তেমনই বলে মনে হয় আমার।
একটা দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিকাঠামো সুদৃঢ় হলে দেশের সামগ্রিক উন্নয়ন হয়।
তেমনই সংসারের পরিকাঠামোও উন্নত করতে শিখেছি সংসারের মাথা যাঁরা, তাঁদের থেকে।
একে একে শিখেছি রান্না, ঘর গৃহস্থালির খুঁটিনাটি।

এমনকি এখনো প্রতিনিয়ত এখান ওখান থেকে, এমনকি আমার ছেলে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকেও শিখি অনেককিছুই।
তাই আমার কাছে আমার শিক্ষকের সংখ্যা অগণিত।
যে কারোর কাছে যতটুকু শিখেছি, তাকেই আমি 'গুরু' বলে মানি।
তাঁকেই জানাই আমার বিনম্র শ্রদ্ধা।

******
পাপিয়া মণ্ডল

বাস্তব উপলব্ধি
03/09/2026

বাস্তব উপলব্ধি

আজ আমাদের অতন্দ্র'র জন্মদিন। ক্লাসে এসেছিল কেক আর মিষ্টি নিয়ে। আমরা 'কাব্যকণ্ঠ' পরিবারের সবাই মিলে কেক কেটে, খেয়ে হৈ হৈ ...
02/09/2026

আজ আমাদের অতন্দ্র'র জন্মদিন। ক্লাসে এসেছিল কেক আর মিষ্টি নিয়ে। আমরা 'কাব্যকণ্ঠ' পরিবারের সবাই মিলে কেক কেটে, খেয়ে হৈ হৈ করে দিনটা উদযাপন করলাম। অতন্দ্র'র জন্য অনেক অনেক শুভকামনা আর আদর।

Address

Sister Nivedita Road
Bolpur

Alerts

Be the first to know and let us send you an email when Papiya Mondal /কাব্যকন্ঠ আবৃত্তি একাডেমি-New" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share