Bishnupur Cultural Academy

Bishnupur Cultural Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bishnupur Cultural Academy, Cultural Center, Gramin Hat Road, Near Police Chowki, Bishnupur.

"কবিতা উৎসব"- বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে নবম থেকে স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ...
13/04/2026

"কবিতা উৎসব"- বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে নবম থেকে স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছিল আকাদেমি ভবনে, গত ১১ই এপ্রিল,২০২৬, শনিবার। একটি প্রতিবেদন।

স্বরচিত কবিতা পাঠের আসর - বিষ্ণুপুর কালচারাল আকাদেমির আয়োজনে স্বাগত। বিশ্ব কবিতা দিবস উদ্ যাপন উপলক্ষে "কবিতা উৎসব" অনু...
03/04/2026

স্বরচিত কবিতা পাঠের আসর - বিষ্ণুপুর কালচারাল আকাদেমির আয়োজনে স্বাগত। বিশ্ব কবিতা দিবস উদ্ যাপন উপলক্ষে "কবিতা উৎসব" অনুষ্ঠানে আমন্ত্রণ নবম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় এ পাঠরত ছাত্রছাত্রীদের। ১১ই এপ্রিল,২০২৬, বিকেল ৫-০০ টায় আকাদেমি ভবন প্রাঙ্গণে। নাম জমা হবে হোয়াটসঅ্যাপ নিচের মোবাইল ফোনে। কবিতা কি মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হবে। কোন প্রবেশ মূল্য নেই। নাম জমার শেষ তারিখ ০৮.০৪.২০২৬

বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে সাংস্কৃতিক শাখার আয়োজনে - "বাসন্তিকা"। চৈত্রের শেষ বিকেলে বসন্ত উৎসব অনুষ্ঠান আকাদে...
30/03/2026

বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে সাংস্কৃতিক শাখার আয়োজনে - "বাসন্তিকা"। চৈত্রের শেষ বিকেলে বসন্ত উৎসব অনুষ্ঠান আকাদেমি ভবন প্রাঙ্গণে, ২৫ শেষ মার্চ,২০২৬- একটি প্রতিবেদন। কিছু মুহূর্ত।

বিষ্ণুপুর কালচারাল আকাদেমি আয়োজিত ঘরোয়া সাহিত্য চর্চার বৈঠক, প্রতি শুক্রবার সন্ধ্যায় আকাদেমি ভবনে অনুষ্ঠিত হয়। গত শু...
26/03/2026

বিষ্ণুপুর কালচারাল আকাদেমি আয়োজিত ঘরোয়া সাহিত্য চর্চার বৈঠক, প্রতি শুক্রবার সন্ধ্যায় আকাদেমি ভবনে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ২০শে মার্চ,২০২৬, সাহিত্য বাসরে আলোচনার বিষয় ছিল আন্তর্জাতিক নারী দিবস" - একটি প্রতিবেদন

কবিতা উৎসব - বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে নবম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বরচিত কবিতা পাঠের অন...
24/03/2026

কবিতা উৎসব - বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে নবম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। নিজের লেখা এবং আগে কোথাও প্রকাশ হয়নি এমন লেখা পাঠ করা যাবে। ১১ এপ্রিল,২০২৬, (৫ই এপ্রিল পরিবর্তিত হয়ে ১১ ই এপ্রিল হয়েছে) শনিবার, বিকেল ৫-০০ টায় আকাদেমি প্রাঙ্গণে।‌ নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নং লিখে পাঠিয়ে দিতে হবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। কোন প্রবেশ মূল্য নেই।

বিষ্ণুপুর কালচারাল আকাদেমির আয়োজনে সাংস্কৃতিক উপসমিতির উদ্যোগে বসন্ত উদযাপন- "বাসন্তিকা।"  ২৫ শে মার্চ, বুধবার আকাদেমি ...
22/03/2026

বিষ্ণুপুর কালচারাল আকাদেমির আয়োজনে সাংস্কৃতিক উপসমিতির উদ্যোগে বসন্ত উদযাপন- "বাসন্তিকা।" ২৫ শে মার্চ, বুধবার আকাদেমি প্রাঙ্গণে বিকেল ৫-০০ টায়। সবারে করি আহ্বান।

বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে ৬ই মার্চ,২০২৬,  ২৯তম শুক্রবাসরীয় সাহিত্য বৈঠক। একটি প্রতিবেদন।
09/03/2026

বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে ৬ই মার্চ,২০২৬, ২৯তম শুক্রবাসরীয় সাহিত্য বৈঠক। একটি প্রতিবেদন।

১লা মার্চ,২০২৬, ভড়া কাঠিয়াবাবা আশ্রম কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত নিম্বার্কিয় নামগান সংকীর্তন শুভারম্ভের ২য় দিনে বিষ্ণু...
02/03/2026

১লা মার্চ,২০২৬, ভড়া কাঠিয়াবাবা আশ্রম কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত নিম্বার্কিয় নামগান সংকীর্তন শুভারম্ভের ২য় দিনে বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উপস্থাপনা - নৃত্যনাট্য শকুন্তলা। একটি প্রতিবেদন, কিছু মুহূর্ত।

চারণকবি বৈদ্যনাথ মেলা ২০২৬, গতকাল ২৮শে ফেব্রুয়ারি শুরু হয়েছে। চলবে ১লা মার্চ পর্যন্ত। এবার ৪র্থ বর্ষের মেলা বসেছে বিষ্...
01/03/2026

চারণকবি বৈদ্যনাথ মেলা ২০২৬, গতকাল ২৮শে ফেব্রুয়ারি শুরু হয়েছে। চলবে ১লা মার্চ পর্যন্ত। এবার ৪র্থ বর্ষের মেলা বসেছে বিষ্ণুপুর ট্রেজারি সংলগ্ন রামশঙ্কর মুক্তাঙ্গনে। মেলার উদ্বোধন পর্ব ও বিষ্ণুপুর কালচারাল আকাদেমির অংশগ্রহণ বিষয়ে একটি প্রতিবেদন ও কিছু মুহূর্ত।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আকাদেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  অনুষ্ঠান গত ২১শে ফেব্রুয়ারি,২০২৬ যথেষ্ট উৎসাহ উদ্দীপনার...
25/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আকাদেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান গত ২১শে ফেব্রুয়ারি,
২০২৬ যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আকাদেমি ভবনে অনুষ্ঠিত হয়েছে। একটি প্রতিবেদন।

বিষ্ণুপুর কালচারাল আকাদেমি'র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আকাদেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শিশু-কিশোর...
24/02/2026

বিষ্ণুপুর কালচারাল আকাদেমি'র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আকাদেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শিশু-কিশোরদের লেখায় সমৃদ্ধ আকাদেমির নিজস্ব দেওয়াল পত্রিকা বিভাবরী'র ৪র্থ বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হল ২১শে ফেব্রুয়ারি, ২০২৬* আকাদেমি ভবনের অনুষ্ঠানে। একুশের সন্ধ্যায় আকাদেমি প্রাঙ্গণ সেদিন ভরে উঠেছিল বিশিষ্ট অতিথি, সাধারণ দর্শক, বসে আঁকো প্রতিযোগির সফল প্রতিযোগী ও তাদের অভিভাবক-অভিভাবিকা ও সদস্য-সদস্যাদের প্রাণচঞ্চল উপস্থিতিতে। "বিভাবরী" সম্পাদনা করেছেন ড. নরেন্দ্র রঞ্জন মালস্, অলঙ্করণ করেছেন শ্রী শিবব্রত মুখোপাধ্যায়, উপদেষ্টা ছিলেন শ্রী অঞ্জনকুমার বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের উদ্বোধন পর্বের পর *বিভাবরী* দেওয়াল পত্রিকা আবরণ উন্মোচন করেন বিষ্ণুপুরের পৌরপ্রধান শ্রী গৌতম গোস্বামী ও উপ-পৌরপ্রধান শ্রী মহাবীর আগরওয়াল সঙ্গে উপস্থিত ছিলেন ড. নরেন্দ্র রঞ্জন মালস, হরিপ্রসন্ন মিশ্র, স্বপন বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ পাত্র, অর্পণ ভট্টাচায্য্য, জয়ন্ত কুমার সরকার, প্রবীর দত্ত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, শিবব্রত মুখোপাধ্যায় ও আকাদেমির বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেওয়াল পত্রিকা বিভাবরী‘তে এবার যারা লিখেছে – কবিতা : দেবস্মিত বিশ্বাস, দেবাঞ্জনা দাস, কিঙ্কিনি বোস, দেবাদ্রিতা মুখার্জি, দেবমাল্য রায়, আয়ুস্মিত রায়। গল্প লিখেছে : সৌরমিত কর ও সৃজন দত্ত। একটি সুন্দর আল্পনা এঁকেছিল – আত্রেয়ী আচার্য্, ছবি –সৌপ্তিক পাত্র। বসে আঁকোর সফল প্রতিযোগীদের ছবি--ক বিভাগ - অদিত্রি চ্যাটার্জী, অর্ক দাস, আনিকা চৌধুরী / খ বিভাগ- ময়ূখ দত্ত, অরিণ হাজারি, রিয়া গরাই / গ বিভাগ –অনুষ্কা নন্দী, অরুণাভ দে, অরিত্র মাইতি / ঘ বিভাগ – আকাশ পাল, সুমন দাস, বৃষ্টি রায়। সব মিলিয়ে ছড়া/কবিতায়-৬জন, গল্প-২ জন, ও ছবি-১৪ জন। এই নিয়েই এবারের বিভাবরী।

২১শে ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে...
18/02/2026

২১শে ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিষ্ণুপুর কালচারাল আকাদেমির উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি,২০২৬, বিষ্ণুপুর মহকুমা লাইব্রেরি থেকে আকাদেমি ভবন পদযাত্রা। পদযাত্রা শুরু হবে বিকেল ৪-০০ টায়।‌ পদযাত্রা শেষে আকাদেমি ভবনে পৌঁছে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একইসঙ্গে আকাদেমির দেওয়াল পত্রিকা বিভাবরী'র প্রকাশ অনুষ্ঠান। এবার বিভাবরী ৪র্থ বর্ষ ১ম সংখ্যা প্রকাশিত হবে। সঙ্গে সদ্য অনুষ্ঠিত "বসে আঁকো প্রতিযোগিতায়" ১ম, ২য়, ৩য় কে পুরস্কার ও শংসাপত্র প্রদান এবং ১০ম স্থান পর্যন্ত শংসাপত্র দেওয়া হবে। আসুন সকলে স্মরণীয় এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলি। আসুন বাংলা ভাষার জন্য শোভাযাত্রায় পা মেলাই সকলে।

Address

Gramin Hat Road, Near Police Chowki
Bishnupur
722122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishnupur Cultural Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share