Utkarsh

Utkarsh A cultural and non profitable organisation.

উৎকর্ষের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ প্রথমেই।আমাদের ক্ষুদ্র প্রয়াসে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে অসংখ্য ধন্যবাদ তাদের।প্রত...
23/01/2022

উৎকর্ষের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ প্রথমেই।আমাদের ক্ষুদ্র প্রয়াসে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে অসংখ্য ধন্যবাদ তাদের।প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বিভিন্ন জায়গার মানুষের সহযোগিতা পেয়েছি।আর এই সহযোগিতার ফলস্বরূপ আমরা কোভিড বিধি মেনে শীতবস্ত্র বিতরন আয়োজন করতে এবং সফলভাবে সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি।

কাজটা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে সকলের আশীর্বাদে এবং সহযোগিতায় আমরা সেগুলো অতিক্রম করে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি।

এটাই আমাদের সফলতা। কথা নয় কাজটাই যথেষ্ট সেটা উৎকর্ষ পরিবারের সকল সদস্য বুঝিয়ে দিয়েছে।

প্রাথমিক ভাবে কিছুটা অর্থের খরা দেখা গেলেও সর্বমোট ২০০ টির বেশি শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়েছে সংগ্রামপুর কালীমন্দির প্রাঙ্গণ থেকে।আরো কিছু কম্বল আমরা রেখেছি দুর দূরান্তের কিছু মানুষের কাছে পৌঁছে দিতে যারা আজ আসতে পারেনি।

ধন্যবাদ সকলকে।

আশা রাখবো আগামী দিনগুলোতেও সকলকে এভাবেই পাশে পাবো।
বিশেষ ধন্যবাদ Tarjani TV তর্জনী কে তাদের সহযোগিতার জন্য।

এভাবেই এগিয়ে চলুক উৎকর্ষ।
ভালো থাকুক তারা।

Utkarsh

উৎকর্ষের দ্বিতীয় বর্ষের এই ক্ষুদ্র প্রয়াসে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ধন্যবাদ তাদেরকে।ধন্যবাদ সেই সকল সহপাঠী...
19/01/2022

উৎকর্ষের দ্বিতীয় বর্ষের এই ক্ষুদ্র প্রয়াসে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ধন্যবাদ তাদেরকে।ধন্যবাদ সেই সকল সহপাঠী সহপাঠিনী দের যারা তাদের সামান্য পকেটমানি নিয়ে এই কাজে এগিয়ে এসেছে।আমাদের মত স্কুল কলেজের পড়ুয়ার কাছে এরকম প্রয়াস সত্যিই অনেকটা কঠিন ছিল।কিন্তু সকলের সহযোগিতা যেভাবে পেয়েছি তাতে এই কঠিন কাজ অতীব সহজ হয়ে দাঁড়িয়েছে।

ভালো মন্দ উভয় প্রতিক্রিয়া আমাদের এই কাজকে সফল করার পথে আরো কিছুটা এগিয়ে দিয়েছে।ভবিষ্যতে এরকম ভালোমন্দের মিশ্র প্রতিক্রিয়া আরো আশা করবো যাতে আমরা আমাদের কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি।

আগামী ২৩ শে জানুয়ারি, রবিবার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বাস্তবায়িত হবে।সকলকে অনুরোধ রইল আসার জন্য।

যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানতে পেজের ইনবক্স বলতে পারেন।

ধন্যবাদ সকলকে 🙏🏻

যোগাযোগ: 9134186011

প্রথমেই উৎকর্ষের পক্ষ থেকে সকলকে ইংরাজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।আশা করি সকলে সুস্থ এবং ভালো থাকবেন আগামী দিনগুলি। বিগ...
04/01/2022

প্রথমেই উৎকর্ষের পক্ষ থেকে সকলকে ইংরাজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।আশা করি সকলে সুস্থ এবং ভালো থাকবেন আগামী দিনগুলি। বিগত বছরটা আমাদের কাছে একটা অভিশাপসম ছিল।বেশিরভাগ সময় টাই গৃহবন্দি কেটেছে। যদিও আজও পরিস্থিতি ততটাও স্থায়ী নয়।

বিগত বছরের সেই দুঃস্বপ্নের দিনগুলোতেই যখন মানুষ গৃহবন্দি সম্পূর্ণরূপে তখনই আমাদের প্রিয় উৎকর্ষের যাত্রা শুরু হয়েছিল।কিছু পরিবার কে(প্রায় ১০০ টি) খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছিল উৎকর্ষ।

উৎকর্ষের পরবর্তী কাজ হয়েছিল গত ডিসেম্বরে। কনকনে শীতের রাতে কিছু মানুষ আজও আছেন যারা উষ্ণতার ছোঁয়া পান না।রাতগুলো যাদের কাছে দুঃস্বপ্নের মত।ঠিক তেমনি প্রায় ২০০ টি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিতে সক্ষম হয়েছিল উৎকর্ষ।

ঠিক তেমনি পূর্ব বছরের ন্যায় এবারও উৎকর্ষ হাজির সেইমত পরিকল্পনা নিয়ে।কিছু মানুষের মুখে হাসি ফোটাতে উৎকর্ষ আসছে ।শীতের রাতগুলো যেনো তাদের কাছে কষ্টকর নাহয় সেইমত এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে উৎকর্ষ।

পূর্বের কাজগুলো করার সময় আমরা অনেক মানুষের সাহায্য পেয়েছি।ধন্যবাদ জানাই তাদেরকে।আশা করবো গতবারের ন্যায় এবারও প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই কর্মযজ্ঞে।

সকলে সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

গত বছরের ন্যায় উৎকর্ষ এবারও আসছে মানুষের কাছে।আপনারা থাকছেন তো?
29/12/2021

গত বছরের ন্যায় উৎকর্ষ এবারও আসছে মানুষের কাছে।

আপনারা থাকছেন তো?

একটা ভয়ানক পরিস্থিতির শিকার আমরা সবাই।তবুও এই দুর্বিষহ পরিস্থিতি কে চ্যালেঞ্জ জানিয়ে উৎকর্ষ কিছু মানুষদের পাশে দাঁড়ানো...
20/12/2020

একটা ভয়ানক পরিস্থিতির শিকার আমরা সবাই।তবুও এই দুর্বিষহ পরিস্থিতি কে চ্যালেঞ্জ জানিয়ে উৎকর্ষ কিছু মানুষদের পাশে দাঁড়ানোর শপথ গ্রহণ করেছিল। সেই সকল মানুষ যারা কনকনে শীতের রাতে আর পাঁচটা মানুষের মত সুন্দর ঘরে উষ্ণ আবেশে ঘুমাতে পারে না,কনকনে শীতের রাত গুলো যাদের কাটে দুশ্চিন্তায় ,,সেই সকল মানুষদের কে কিছু শীতবস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা।আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আজ সংগ্রমপুর কালীমন্দির থেকে আমরা প্রায় ১৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিতে সক্ষম হয়েছি।ধন্যবাদ জানাতে চাই সংগ্রাম পুর কালীমন্দির কমিটি কে ।ধন্যবাদ জানাই উৎকর্ষ এর সকল সদস্য কে । ধন্যবাদ জানাই তাদের কে যাদের বিগত কয়েক্ দিনের নিরলস পরিশ্রমের ফল আজকের এই সাফল্যমণ্ডিত অনুষ্ঠান।ধন্যবাদ তাদেরকেও যারা আর্থিক ভাবে আমাদের সহায়তা করেছেন।

আশা করছি সবাইকে পরবর্তীতে পাশে পাব আবারও। আশা করছি আমরা আবারও নতুন কিছুর পথ চলা শুরু করতে পারবো।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

বর্তমান সময়ে আমরা এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এক অদৃশ্য অণুজীব আমাদের সকলের জিবনে ব্যাপক ভাবে প্রভাব ...
10/12/2020

বর্তমান সময়ে আমরা এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এক অদৃশ্য অণুজীব আমাদের সকলের জিবনে ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে।যদিও সেই lockdown পরিস্থিতিতে আমরা প্রায় ৮০ টি পরিবারকে খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করতে সমর্থ হয়েছি।যাইহোক পূর্বের কাজের সফলতার পর উৎকর্ষ আবার শামিল হয়েছে নতুন কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে।

এবার এই শীতকালীন পরিস্থিতিতে শীতের দিনগুলি যাতে কিছু দুঃস্থ মানুষ সুন্দরভাবে কাটাতে পারে তার জন্য আমরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করেছি।

সকলে পাশে থাকুন,,,সাহায্য করুন নিজেদের সামর্থ্য মত,,,যাতে আমরা আমাদের কর্মযজ্ঞ সফল ভাবে শেষ করতে পারি।।

07/12/2020

আমরা আসছি আবারও।
শীতের শুরুতে নতুন কর্মসূচি নিয়ে।
থাকছেন তো?

12/06/2020

।।Aadat -Atif Aslam।।
কন্ঠে ও গিটারে- Anshuman Ghosh
Please use ear plugs.Hope You will like this.
উৎকর্ষের বিভিন্ন Cultural Event ও বিভিন্ন Cultural Post ভাল লাগলে পাশে থাকবেন।

26/05/2020

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমদের নিবেদন নজরুল গীতি ।
কন্ঠে :- অর্পিতা পাইন

"আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী। তাই আমি আজ রাজকারাগারে বন্দি এবং রাজদ্বারে অভিযুক্ত..।" ১৯২৩ খ্রিস্টাব্দের ৭ জানুয়ার...
25/05/2020

"আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী। তাই আমি আজ রাজকারাগারে বন্দি এবং রাজদ্বারে অভিযুক্ত..।"
১৯২৩ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দী গ্রহণ করেন। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এই জবানবন্দী দিয়েছিলেন কেবল মাত্র তার একটি রাজনৈতিক কবিতার জন্য , যা ১৯২২ খ্রিস্টাব্দের ৮ ই নভেম্বর প্রকাশিত হলেই ২৩শে নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় । পত্রিকার নাম ছিল ধূমকেতু (১৯২২,১২ ই আগস্ট) যা তার নিজেরই প্রকাশিত । এই পত্রিকা স্বরাজ দল গঠনের জন্য যথেষ্ট ভূমিকা নিলে রবীন্দ্রনাথ এই পত্রিকার পৃষ্টোপোষকতায় কোনো ত্রুটি রাখেন নি। তিনি বলেছিলেন যে
“কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু
আয়চলে আয়রে ধূমকেতু।
আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তোর বিজয় কেতন।”
কিন্তু শেষ রক্ষা হইনি তাকে যেতে হয় জেলে । এটা তার বিদ্রোহের প্রথম পদক্ষেপ নয় , এটা কেবল পরিণাম ।বিদ্রোহ শুরু হয়েছিল তার জীবনে অনেক আগে থেকেই , সেই সঙ্গে তার গলায় শোনা যেত গান।
১৯২১ সালের ২১ শে নভেম্বর ভারত ব্যাপী হরতালে এটি ছিল তার গান -

।।“ভিক্ষা দাও!ভিক্ষা দাও!ফিরে চাও ওগো পুরবাসী" ।।

করাজীবন ছিল তার কাছে আশির্বাদ , এরপরেই তার জীবনে আসে গান , কবিতা , গল্প , প্রবন্ধ , নিবন্ধ , ছোট গল্প , উপন্যাস তথা "চন্দ্রবিন্দু" মতো আরো ১৩ টা গীতিগন্থ।
বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন। ইসলামী সঙ্গীত তথা গজল, এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশের সুরারোপ করেছেন যেগুলো এখন "নজরুল সঙ্গীত" বা “নজরুল গীতি” নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয় । আজও যা আমাদের ঘরে ঘরে বেজে চলে ।

" তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,সে জানে তোমারে ভোলা কি কঠিন।"
-- কাজী নজরুল ইসলাম
কবি আমরা তোমায় আজও ভুলিনি , আজ তোমার ১২১ তম জন্মবার্ষিকীতে তোমায় জানাই শতকোটি প্রণাম

।।শুভ জন্মদিন দুখু মিয়া।।

কলমে :- শাশ্বত দাস

চিত্র :- সৌমী সাধু , সুমেধা বিশ্বাস , রিম্পা মন্ডল , অর্কব্রত ব্যানার্জী , আবির রয় । ( ক্রমানুসারে )

Address

Basirhat

Alerts

Be the first to know and let us send you an email when Utkarsh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Utkarsh:

Share