21/05/2023
1st class of script writing.
সিনেমা কী?
সিনেমার স্ক্রিপ্ট শিখতে হলে সবার আগে আমাদেরকে জানতে হবে, সিনেমা কি।
সিনেমা সম্পর্কে চোখ বন্ধ করে আমরা কি দেখতে পাই? একটা ভিডিও। এখন মুঠোফোনেই ভিডিও। তাই বুঝতে অসুবিধা হয় না, সিনেমা আসলে একটা ভিডিও। কিন্তু শুধু ভিডিও হলে কি সিনেমা হয়?
খুব সাধারণভাবে আমাদেরকে বুঝতে হবে।
সিনেমা সমস্ত ধরনের শিল্প মাধ্যমের একটা সংগ্রহ।
সঙ্গীত
নৃত্য
সাহিত্য
কবিতা
থিয়েটার
স্থাপত্য
প্রযুক্তি
জাদু
সঙ্গীত: সিনেমার সংগীত বলতে আবহসংগীত আর ব্যবহৃত গান বোঝায় না। ওগুলো অলংকার। না থাকলেও চলে।
সঙ্গীতে সূর,তাল, ফাঁক,ছন্দ থাকে। শুধু সংগীত নয়, আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনা সুর তাল ছন্দ থাকে। আপনি বাড়ি থেকে বেরিয়ে চা দোকানে চা খাচ্ছেন। এই গোটা বিষয়টার মধ্যে স্থায়ী অন্তরা সঞ্চারী আহোব থাকবে। মানে ধরুন, আপনার মনে হল চা খাবেন। এটা স্থায়ী। উপায় কি খুজবেন। এটা অন্তরা। মনে পড়ল রাস্তার পাশের দোকান আছে। এটা সঞ্চারি। আপনি দোকানে গেলেন। দ্বিতীয় অন্তরা। চা খেলেন। আহোব। এই সহজ উদাহরণ দিয়ে বোঝা যায় জীবনটা সংগীত। এই জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি হয় সিনেমা। তাহলে বুঝুন সেই সিনেমাটা নির্ভর করছে সংগীতের ওপর। সেই সংগীত সঠিকভাবে প্রযোজ্য হবে, যদি বাকি শিল্পগুলোর ঠিকঠাক থাকে। তাহলেই বোঝা যাবে সংগীতে সুর তাল ফাঁক ছন্দ ঠিকঠাক আছে।
নৃত্য: সংগীতের মধ্যে কার একটা কলা নৃত্য।
সাহিত্য: সাহিত্য বোধ তৈরি করে সিনেমার গল্পের।গল্প সুন্দর করে বলার উপর নির্ভর করে সিনেমার গঠন।
কবিতা: কাব্য রসবোধ তৈরি করে গল্পের মধ্যে। চা দোকানের গল্পের জন্য কি ধরনের কালার টোন ব্যবহার হবে। চা দোকানের গল্প যদি রোমান্টিক হয়, তাহলে চা খাওয়ার সঙ্গে এই গল্পের কালার টোন ম্যাচ করবে না। এইটাই রসবোধ। কাব্যবোধ।
থিয়েটার: সিনেমাতে জীবন্ত রিকুইজিশন হিসেবে ব্যবহার হয় কলাকুশলীরা। সিনেমার ক্ষেত্রে কলাকুশলীদের কে ব্যবহার করে পরিচালক। যে থিয়েটার আমরা মঞ্চে দেখি। সেই থিয়েটার পর্দার ওপারে দেখার জন্য সিনেমার মাধ্যম টাকে ব্যবহার হয়।
স্থাপত্য: স্থান, রিকুইজিশন, কলা কুশলীর স্থান নির্বাচন।গোটা কম্পোজিশন নিয়েই স্থাপত্য।
প্রযুক্তি: যদিও এটা একটা মাধ্যম। সেই বড় সিনেমা হল থেকে শুরু করে বায়োস্কোপ। টিভি, সিরিয়াল, মুঠোফোনের সিনেমা, ওয়েব সিরিজ। প্রযুক্তি সিনেমার কনটেন্টকে ভীষণ ভাবে প্রভাবিত করে।
উদাহরণ, আমি মুঠোফোনে বসে বসে তিন ঘন্টার সিনেমা দেখার থেকে 10 মিনিটের শর্ট বেশি প্রচার করব। তাই কনটেন্ট ছোট হবে। ভিশন সার্প হবে।
জাদু: সিনেমা দেখার পর আমাদের মধ্যে একটা অদ্ভুত ছাপ পড়ে। যেটা গোটা কর্মযজ্ঞের ফলাফল। ফলাফল।
তাই সিনেমার ভালো খারাপ নির্ভর করে এই গোটা কর্ম যজ্ঞের ব্যালেন্সের উপর।