21/05/2026
কবিতা -ভোরের ডাক
কলমে অরূপ গুহ
তাং ২১.০৫.২৬
--------------
এখনও ভয়
প্রভাত হয় হয়
সাহস আনো মনে
দুর করো সব ভয়।
প্রভাত হয় হয়।
তিমির রাত্রি
এসেছি পেড়িয়ে
পাখির ডাকে ভোর,
উঠবে সূর্য
কাটবে হতাশা
বন্ধন বেড়ীর ডোর।
আসবে নতুন ভোর।
এসেছে সকাল
হিমেল সকাল
শিউলি গন্ধ ভরা
শিশিরের জল।
চোখের অশ্রুর ফল।
কঠিন শীত
তীব্র কাঁপুনি
মনের কোনে ভয়,
রাত পার হয়ে
সূর্য উঠবে
পৃথিবী আলোময়।
আলোর পৃথিবী আনন্দময়।
এসেছে ঋতূরাজ
বসন্ত সকাল
ফাগুনের গান
পলাশের বিকাল।
এই মধুমাস যেন থাকে চিরকাল।