মনchora

মনchora Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মনchora, Arts and entertainment, Barddhaman.

আজ ২৭ মে, ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল তারকা, প্রাক্তন অলরাউন্ডার, কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী'র জন্মদিন।রব...
27/05/2025

আজ ২৭ মে, ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল তারকা, প্রাক্তন অলরাউন্ডার, কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী'র জন্মদিন।
রবি শাস্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা! 🎂🏏
জন্ম: ২৭ মে, ১৯৬২
জন্মস্থান: মুম্বাই, মহারাষ্ট্র
পূর্ণ নাম: রবিশঙ্কর জয়দ্রথ শাস্ত্রী
🏏ছেলেবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল টান ছিল রবি শাস্ত্রীর। মুম্বাইয়ের ডন বোস্কো হাই স্কুল ও পরে আরএ পোদার কলেজে পড়াকালীন তিনি রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে মাত্র ১৭ বছর বয়সে অভিষেক করেন।
🔹 ১৯৮১ থেকে ১৯৯২ পর্যন্ত ভারতের জাতীয় দলে খেলেছেন।
🔹 প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬টি ছক্কা হাঁকানোর বিরল কৃতিত্ব অর্জন করেন (১৯৮৫)।
🔹 ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
🔹 ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস’ নির্বাচিত হন।
🔹 ১৯৮১ সালের ইরানি ট্রফিতে ১০১ রানে ৯ উইকেট নেওয়ার রেকর্ড করেন, যা ২০ বছর অক্ষত ছিল।
রবি শাস্ত্রী ছিলেন এক বুদ্ধিদীপ্ত ব্যাটিং অলরাউন্ডার, যিনি প্রতিপক্ষের স্পিনারদের বিরুদ্ধে লফটেড শটে দুর্দান্ত ছিলেন। তাঁর বিখ্যাত “চাপাটি শট” ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার শাস্ত্রী যেকোনো পজিশনে ব্যাট করতে পারতেন—ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত।
ধারাভাষ্য ও কোচিং ক্যারিয়ার:
খেলা ছাড়ার পর ধারাভাষ্য জগতে প্রবেশ করে জনপ্রিয়তা অর্জন করেন।
🔹 ২০১৪ সালে ভারতীয় দলের পরিচালক হন।
🔹 ২০১৭ সালে ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হন এবং ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
🔹 কোচ হিসেবে তাঁর বেতন ছিল বছরে ৮.১১ কোটি টাকা, যা তাঁকে বিশ্বের অন্যতম দামি ক্রিকেট কোচে পরিণত করে।
২০২৪ সালে BCCI আয়োজিত বার্ষিক পুরস্কার অনুষ্ঠান ‘নামন’-এ তিনি "সি. কে. নাইডু আজীবন সম্মাননা" পুরস্কারে ভূষিত হন।
১৯৯০ সালে রিতু সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একমাত্র কন্যা, আলেকা শাস্ত্রী, জন্মগ্রহণ করেন ২০০৮ সালে।
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী, বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট কোচদের একজন। তার সেবার বিনিময়ে বিসিসিআই তাকে মোটা অঙ্কের বেতন দিত। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সেই সময়ে রবি শাস্ত্রীর বেতন ছিল বার্ষিক ৮.১১ কোটি টাকা।
রবি শাস্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থতা, দীর্ঘ জীবন ও আরও সাফল্যের প্রার্থনা করি। 💐

𝗥𝘆𝗮𝗻 𝗥𝗶𝗰𝗸𝗲𝗹𝘁𝗼𝗻 388 রান || 150.97 স্ট্রাইক রেট || 3 টি হাফ সেঞ্চুরি ||  47 টি চার || 17 টি ছক্কা || 1 বার ম্যান অফ দ্যা ম...
27/05/2025

𝗥𝘆𝗮𝗻 𝗥𝗶𝗰𝗸𝗲𝗹𝘁𝗼𝗻
388 রান || 150.97 স্ট্রাইক রেট || 3 টি হাফ সেঞ্চুরি || 47 টি চার || 17 টি ছক্কা || 1 বার ম্যান অফ দ্যা ম্যাচ || উইকেট কিপিংয়ে 16 টি আউট।🔥

𝗪𝗶𝗹𝗹𝗹 𝗝𝗮𝗰𝗸𝘀
233 রান || 135.46 স্ট্রাইক রেট|| 1 টি হাফ সেঞ্চুরি || 22 টি চার || 11 টি ছক্কা || 2 বার ম্যান অব দ্যা ম্যাচ || 6 টি উইকেট। 💥

মুম্বাই ইন্ডিয়ান্স এই মৌসুমে তাদের অভিষেকটা মোটামুটি ভালই হয়েছে। আবার পরের সিজনে দেখা হবে। 💙🙏

Rohit Sharma Mumbai Indians

অ্যাডাম গিলক্রিস্ট এবং রিকি পন্টিং অস্ট্রেলিয়ার দুইজন চ্যাম্পিয়ন কিংবদন্তি ক্রিকেটার যারা রোহিত শর্মার মধ্যে অধিনায়ক ...
27/05/2025

অ্যাডাম গিলক্রিস্ট এবং রিকি পন্টিং অস্ট্রেলিয়ার দুইজন চ্যাম্পিয়ন কিংবদন্তি ক্রিকেটার যারা রোহিত শর্মার মধ্যে অধিনায়ক হবার কোয়ালিটি খুঁজে পেয়েছিলেন। 🙏💙
2009 আইপিএলে ডেকান চার্জারসের অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সেই দলে ছিলেন রোহিত শর্মা, 22 বছরের তরুণ এই ছেলেটির মধ্যে গিলক্রিস্ট নেতা হবার গুণ লক্ষ্য করেন এবং রোহিতকে তার ডেপুটি হিসেবে বেছে নেন।

2013 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রিকি পন্টিংয়ের খারাপ ফর্মের কারণে তিনি নিজেকে ড্রপ করে রোহিত শর্মাকে অধিনায়ক নিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টকে। এবং তার কথামতো মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেন, এবং তারপর থেকে পরিবর্তন হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য। বর্তমানে আইপিএলের সেরা টিমের একটি মুম্বাই ইন্ডিয়ান্স।

Mumbai Indians Rohit Sharma

মাত্র 35 বলে 2টি ছক্কা এবং 9টি চার মেরে 62 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে প্রিয়াংশ আর্য। 💥💪❤️👌অভিনন্দন প্রিয়াংশ আর্য..!! 🙏...
27/05/2025

মাত্র 35 বলে 2টি ছক্কা এবং 9টি চার মেরে 62 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে প্রিয়াংশ আর্য। 💥💪❤️👌

অভিনন্দন প্রিয়াংশ আর্য..!! 🙏🤗

২০২০ -তে দিল্লিকে ফাইনালে তুলেছিলেন ক্যাপ্টেন শ্রেয়স। করেছিলেন ৫১৯ রান।২০২৪-এ নাইটদের শুধু ফাইনালেই তোলেননি অধিনায়ক শ্রে...
27/05/2025

২০২০ -তে দিল্লিকে ফাইনালে তুলেছিলেন ক্যাপ্টেন শ্রেয়স। করেছিলেন ৫১৯ রান।

২০২৪-এ নাইটদের শুধু ফাইনালেই তোলেননি অধিনায়ক শ্রেয়স। মিটিয়েছিলেন দীর্ঘ ট্রফি খরা। সে যাত্রায় ৩৪৯ রান এসেছিল তাঁর ব্যাট থেকে।

২০২৫-এ পাঞ্জাবকে টেবিল শীর্ষে রেখে কোয়ালিফায়ারে নিয়ে গেলেন ক্যাপ্টেন শ্রেয়স। ব্যাট হাতে এখনও পর্যন্ত ৫১৪ রানের মালিক তিনি।

সাদা বলে ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের অবসরের পর তাঁকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ভাবা যেতেই পারে।

ওয়েল ডান শ্রেয়স ❤️

দেখা হবে, আবার....হয়তো বছরখানেক পর, কিংবা হয়তো আর কখনোই নয়!.... অপেক্ষা সুন্দর....তার চেয়েও সুন্দর মরশুমের এই মাস দুটো।....
26/05/2025

দেখা হবে, আবার....হয়তো বছরখানেক পর, কিংবা হয়তো আর কখনোই নয়!.... অপেক্ষা সুন্দর....তার চেয়েও সুন্দর মরশুমের এই মাস দুটো।.... সন্ধ্যা হতেই ড্রয়িং রুমে ক্রিকেট থাকে রোজ , আর তাতে তুমি থাকো বলেই হয় তো!
প্রচুর প্রচুর নির্লজ্জ্ব হয়েই বলছি.... One last chance...One last dance... মাহি please?🙃

বি:দ্র:: পরের বছরের জন্য তোমার উত্তর যাই হোক....সেটা একান্তই তোমার নিজের স্বার্থে হোক!...বাউন্ডারীর এপার কিংবা ওপার.... তোমার শুধু ভালোই হোক!...🖤

ব্যাট করার সময় ছেলেটার মাথা স্টিল থাকে। পূর্বসূরী এবি-এর মতোই ডবল ট্রিগার মুভমেন্টে ব্যবহার করে বল রিলিজের ঠিক আগেই। ফলে...
25/05/2025

ব্যাট করার সময় ছেলেটার মাথা স্টিল থাকে। পূর্বসূরী এবি-এর মতোই ডবল ট্রিগার মুভমেন্টে ব্যবহার করে বল রিলিজের ঠিক আগেই। ফলে পিছনের পায়ে ভরটা চলে আসে এবং পিছনের পা অনেকাংশেই আড়াআড়ি আসে। ফ্রন্টফুটটা ওপেন হয়ে যায়।ডবল ট্রিগার মুভমেন্টে যেমন উইকেটের চারপাশে শট খেলায় নমনীয়তা আসে তেমনই নেতিবাচক দিকও থাকে অনেক। এক্ষেত্রে মুভমেন্টের সময়কাল ও টাইমিং খুব গুরুত্বপূর্ণ। ব্রেভিসকে উন্নতি করতে হবে এখানেই। যদিও তাঁর বয়স কমই। সামনে অনন্ত ভবিষ্যৎও পড়ে। কাজেই এই জায়গাটা রেক্টিফায়েড হয়ে যাবে তা বলাই বাহুল্য। দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে খেলে বড় হয়েছেন বলে পিছনের পায়ে বেশ সরগড়। হ্যান্ড আই কো-অর্ডিনেশন খুব ভালো হওয়ার জন্য বল রিডও করেন দুর্দান্ত। ব্যাট মূলতঃ ৪৫° কোণে রাখেন ব্যাট করার সময় ফলে মাঠের এঙ্গেলগুলো সহজেই ব্যবহার করতে পারেন।

সব মিলিয়ে দুর্দান্ত প্যাকেজ সন্দেহ নেই। আমার অন্যতম প্রিয় ব্যাটসম্যান। চেন্নাইয়ের হয়ে সাফল্যও পাচ্ছেন। আশা করি বজায় থাকবে আগামীদিনেও।

ব্রেভিস ❤️

আয়ুষ মাহত্রের বয়স মাত্র ১৭ বছর এবং সে তার প্রথম আইপিএল মরশুম খেলছে, এবং সিএসকে-র হয়ে খেলছে এবং সে অসাধারণভাবে ভালো কর...
25/05/2025

আয়ুষ মাহত্রের বয়স মাত্র ১৭ বছর এবং সে তার প্রথম আইপিএল মরশুম খেলছে, এবং সিএসকে-র হয়ে খেলছে এবং সে অসাধারণভাবে ভালো করছে।

🔰৭ ইনিংস।
🔰 ২৪০ রান।
🔰 ৩৪.৩৩ গড়।
🔰 ১৮৮.৯৮ স্ট্রাইক রেট।
🔰 পাঁচটি ৩০+ স্কোর।
🔰 ১১টি ছক্কা।
🔰 ৩১টি চার।

আয়ুষ মাত্রে সিএসকের এক অসাধারণ খেলোয়াড় হয়ে উঠেছে 🫡

প্রয়াত অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ বিনোদন জগৎশনিবার সকালেই শোকের ছায়া নামলো ভারতীয় বিনোদন জগতে। প্রয়াত হলেন জনপ্রিয...
24/05/2025

প্রয়াত অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ বিনোদন জগৎ

শনিবার সকালেই শোকের ছায়া নামলো ভারতীয় বিনোদন জগতে। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মুকুল। এরপর ‘সন অফ সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’ সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন তিনি।

টেলিভিশনেও তিনি ছিলেন সমান জনপ্রিয়—‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।

টলিউডের পর্দায়ও তিনি ছিলেন পরিচিত মুখ। বিশেষ করে জিৎ অভিনীত ‘আওয়ারা’, ‘বচ্চন’ ও ‘সুলতান’ ছবিতে খলনায়কের চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।

#শোকবার্তা

ঊষা ভরদ্বাজ নিশ্চয় আজ খুশিই হবেন। ঊষা ভরদ্বাজ নিজে রাজ্যস্তরে ভলিবল খেলেছেন একসময়। এই পরিচয়ের বাইরেও তাঁর একটা পরিচয় আছে...
24/05/2025

ঊষা ভরদ্বাজ নিশ্চয় আজ খুশিই হবেন। ঊষা ভরদ্বাজ নিজে রাজ্যস্তরে ভলিবল খেলেছেন একসময়। এই পরিচয়ের বাইরেও তাঁর একটা পরিচয় আছে তিনি সাই সুদর্শনের মা। লকডাউনের সময় তিনি খেয়াল করেন ছেলের মনোযোগ ক্রমশঃ সরছে ক্রিকেট থেকে। তখনই ঠিক করেন হাল ধরবেন তিনিই। ছেলেকে দেখাতে শুরু করেন বিরাট কোহলির ট্রেনিং সেশনের ভিডিও। অনুপ্রাণিত করতে থাকেন সবসময়। পাশে পান তাঁর স্বামী ও ছোট ছেলেকে।

আজ পাঁচ বছর পর তাঁর ছেলে সুযোগ পেলে সাদা জার্সিতে। বিরাট কোহলির অবসর পরবর্তী সময়ে যে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে তা ঢাকার যে কঠিন দায়িত্ব তারও কিছুটা অংশীদারও হলেন একইসাথেই। একজনের প্রস্থান ও একজনের প্রবেশ - এখন দেখার '৯৬ -এর গ্রীষ্মের সৌরভ হয়ে বিলেতে সৌরভ ছড়াতে পারেন কিনা সাই।

রইল শুভেচ্ছা।

Address

Barddhaman
713101

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনchora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share