Rajesh Raha

Rajesh Raha Here you fine scientific and educational video that is amazing and useful to you.

Friends you also know about geography related video what are you want to watch and comment me this topic, i will also try to those topic video creat for you.

মায়ের সাথে ❤️
09/03/2026

মায়ের সাথে ❤️

06/04/2023

যে ছেলেটা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল তার প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার জন্য
ভেবে নিয়েছিল আত্মহত্যা করবে, আর একবিন্দু বাঁচতে চাইছিল না
ছেলেটার কষ্ট দেখে
পাড়ার সবাই তার প্রেমিকাকে খুঁজে এনে তার বিয়ে দিয়ে দেয়

এখন ছেলেটা বেঁচে থাকতে চায়।
শান্তি চায় একটু।

রাজেশ রাহা~

[বি.দ্র. কবিতার নাম- বোঝো ঠেলা সাথে দেখ কেমন লাগে ]

আমি কবিতা বলতে চেয়েছি, কেউ শোনেনি।আমি গান গাইতে চেয়েছি, কেউ শোনেনি।আমি এঁকেছি হাজার ছবি, কেউ দেখেনি।আমি লিখেছি অগুনতি চি...
02/04/2023

আমি কবিতা বলতে চেয়েছি, কেউ শোনেনি।
আমি গান গাইতে চেয়েছি, কেউ শোনেনি।
আমি এঁকেছি হাজার ছবি, কেউ দেখেনি।
আমি লিখেছি অগুনতি চিঠি, কেউ পড়েনি।
এলোমেলো উত্তাল নৃত্যে শরীর ক্লান্ত,
তবু কারোর সাড়া পাইনি।

আমি বলতে চেয়েছি বিঁধে থাকা মনের কথা
তবু কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পাইনি।
আমি জানি আমার জন্য কেউ কোথাও নেই।

(আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ বলেছিলেন,
"ঘুমাও, কারণ ঘুমের মধ্যে মৃত্যুর মতো স্বাদ আছে")
তাই আমি এখন ঘুমাবো।
কেউ ডেকো না আমায়। জাগিও না।

~রাজেশ রাহা
1এপ্রিল,2023
রাত 10টা 37 মিনিট
গুমা, নিজগৃহ

#কবি #কবিতা #রাজেশ #রাজেশ_রাহা

ভুলে থাকা দিনরাজেশ রাহাকি সুন্দর ভুলে থাকা যায়!মনে পরে না একবারও?কেউ এসেছিল এখানে? খোঁজ করেছিল কারও?সবুজ মনের কোণে ধূসর ...
02/04/2023

ভুলে থাকা দিন
রাজেশ রাহা

কি সুন্দর ভুলে থাকা যায়!
মনে পরে না একবারও?
কেউ এসেছিল এখানে? খোঁজ করেছিল কারও?
সবুজ মনের কোণে ধূসর ছাই প'রে রয়
ভালো মন্দ যেমনই হোক শুষ্ক-আদ্র মন গেল--
অন্ধকারে দূরের পথে আবছা হয় ট্রেনের আলো

কাঁচের উপর হিরের চলন দাগ কাটে
উত্তুরে বায়ু ফিরিয়ে আনে বীভৎস শীত--
আর নড়ে যায় প্রাচীন সব পোক্ত ভিত
সারাদিনে মাত্র একটা দুটো কথা জুটলেও জোটে
শহর জুড়ে সবাই কাঁদে আড়ার থেকে
একটা কিছু পায়নি সবাই ভালো থেকে!

ইলেক্ট্রিকের আলোয় এখন রাত নামে না
সবাই এখন ঘুমিয়ে কাটায় দিনের বেলা
গুলমোহর আর বকুল ফুলের একটা মালা
দিতেই হবে আর করে না কেউ বায়না
সময় বুজে রং বদলে আঁকতে বসে নতুন ছবি
প্রেমিকজনের প্রেম চলে যায় লিখছে দেখ ব্যর্থ কবি!

1 এপ্রিল, 2023
রাত 11 টা 17 মিনিট
গুমা, নিজগৃহ

#রাজেশ #কবিতা #বাংলা_কবিতা #কবি

দেখার পররাজেশ রাহাঅনেকদিন পর তোমায় দেখেছি দু'চোখ ভ'রেসেই থেকে মন পিয়ানোর মতো বেজে চলেছেতাল তুলেছে, সুর করেছে, নতুন গান ব...
06/12/2022

দেখার পর
রাজেশ রাহা

অনেকদিন পর তোমায় দেখেছি দু'চোখ ভ'রে
সেই থেকে মন পিয়ানোর মতো বেজে চলেছে
তাল তুলেছে, সুর করেছে, নতুন গান বাঁধবে বলে
শুনছি না আর কে কি আমায় বলছে পিছে ।

একটা দুটো হোঁচট খাবো। উঠে দাঁড়াবো ঠিকই।
প্রেমের গাড়ি কাটায় ভরা তবু পথ চলতে বাকি
দূরের থেকে তোমায় দেখে কোন যে ভয় কাপি ?
তোমায় দেখার জন্য আমি পথটা চেয়ে থাকি !

তোমার গলা বাজছে কানে, কোকিল বেঘোর'
আসর বসায় বাদ্যযন্ত্র মনের বারান্দায়। খুশিতে।
জলের উপর জলীয়বাষ্প কাঁপছে থরথর
তবুও তুমি শিশির হয়ে থাকছো দূরের পথে !


24 নভেম্বর, 2022
রাত 11 টা 22 মিনিট
গুমা, নিজগৃহ

শেষরাজেশ রাহাআর দেখা হবে না আমাদেরআগুনের মতো চোখ শান্তি চায় শুধু এখনযে লেখাতে পেয়েছি তোমায় আমিসেই লেখা আজ ভাঙছে ক্রুর চয়...
20/11/2022

শেষ
রাজেশ রাহা

আর দেখা হবে না আমাদের
আগুনের মতো চোখ শান্তি চায় শুধু এখন
যে লেখাতে পেয়েছি তোমায় আমি
সেই লেখা আজ ভাঙছে ক্রুর চয়ন।

যে পথেতে তোমার সাথে হাঁটি
সেথায় ধুলো , জমতে থাকে শনি
ছোবল খেয়েও শান্ত হয়ে বসি
নামবে কবে ভাবতে থাকি ! বিষের উপর মণি

আমায় ছেড়ে চললে তুমি নিজের পথে
সব ভুলেছো। পথের আজও অনেক বাকি -
জড়িয়ে ধরি অশ্রু-চোখে , পাথর মন
ভাবছে শুধু আজ তাহলে তোমার সাথে চলতে থাকি!

একটা ফড়িং , জোনাকী আর জ্যোৎস্না রাত
শান্ত হয়ে হারিয়ে গেল আকাশ থেকে
তুমি, ভালোবাসতে শিখিয়ে গেলে আজ আমাকে
জীবন যেন পড়লো খাদে হঠাৎ বেঁকে।

( জীবনটা কি অদ্ভুদ। কেড়ে নিতে নিতে কখন যে সবটা একেবারে কেড়ে নেয় বুঝতে বুঝতে চির আঁধার নেমে আসে। ভোর হয় , সমস্তটা ঠিকঠাক হলেও কোথাও একটা খামতি থেকে যায় । খামতি থেকে যায় জীবনে। কোকিলের ডাক শান্ত হয়েছে এখন। পতিবেশ বুঝিয়ে দেয় বসন্ত আর নেই , শীত পড়েছে খুব । ঠান্ডায় শীতল হয়েছে অনেকের হৃদয়। চোখের জল পাথর হচ্ছে ধীরে ধীরে। শীতের শুরুতে এই শুকনো দিনটা বুঝিয়ে দেয় কারোর মন ভালো নেই। কেউ কোথাও একটা কাঁদছে। আমার কানে শব্দ ভেসে আসছে।🥹 )

12/09/2022

#আমি_আর_তুমি

আমার উস্কশুষ্ক চুল ,
তোমার অঙ্গুরীয় বিনুনি।
আমি বাষ্পে ভেজা মেঘ ,
তুমি শিশিরের জল চূর্ণী।।

আমার টিনের চালে বৃষ্টি ,
তোমার উষ্ণ ছাদে পদ্ম।
আমি তোমায় দেখে ভাবছি
তুমি পদ্য না গদ্য ।।

আমার নদীর মতো ইচ্ছে ,
তোমার পাহাড় সমান স্বপ্ন।
আমি পারিনা পাহাড় চড়তে ,
তুমি মেঘের কাছেই কেন ?

আমার ঘুমন্ত চোখে সকাল ,
তোমার ক্লান্তি - ঘামে সন্ধে।
আমি কাগজ-কলম উন্মাদ ,
তুমি জোয়ার আনো ছন্দে।।

আমার উড়নচন্ডী দশা ,
তোমার সাজানো-গোছানো ঘর।
আমি পারিনা চাঁদ পুষতে --
তুমি রং - পেন্সিল ঝড়।।

আমার মাটির ঘরে ঘুণ ,
তোমার পাথর-টাইস রঙিন।
আমি লড়ছি পেটের সাথে ,
তুমি দেখোনি আজও দীন ।।

আমার আকাশ ঘেরা ধুলো --
তোমার শান্ত শরৎ-বসন্ত।
আমি ধূসর , কালো , বিচ্ছিরি ;
তুমি রূপে - গুনে অনন্ত।।

আমার রাজত্ব নেই রাজ্যে ,
তোমার রাজত্ব সবস্থানে।
আমি সাধারণ এক ছায়া ,
তুমি পৃথিবী দিলে জীবনে।।

___________________________________

৮ এপ্রিল , ২০২২
রাত ১২ টা ৩৫ মিনিট,
গুমা নিজ গৃহ

[ প্রথম প্রকাশিত হয় পঞ্চকবি কাব্যগ্রন্থে ]

#কবিতা #কবি #বাংলা_কবিতা #বাংলা #রাজেশ #রাজেশ_রাহা

 #কখনো_কখনো_যা_দেখা_যায়_তা_সত্যি_হয়_না_আবার_যা_দেখা_যায়_না_তা_সত্যি_হয়এই যেমন ধরো আমরা পৃথিবীকে সমতল দেখলেও আসলে পৃথিবী ...
23/07/2022

#কখনো_কখনো_যা_দেখা_যায়_তা_সত্যি_হয়_না_আবার_যা_দেখা_যায়_না_তা_সত্যি_হয়
এই যেমন ধরো আমরা পৃথিবীকে সমতল দেখলেও আসলে পৃথিবী গোল। আবার অক্সিজেন , মধ্যাকর্ষণ দেখতে না পেলেও তার অস্তিত্ব বিপুল।

এই যে আমি তোমার এত কাছে আছি , কয়েক মুহূর্তের দুরুত্ব ; তবু কতদিন তোমার দেখা পাই নি । কতদিন তোমায় দেখি না। এক পলক দেখার আশায় মন কত ব্যাকুল হয় যেন শান্ত নদী কত জলোচ্ছ্বাসিত হয়ে প্রবল জোয়ারে মত্ত। আবার যে ক্ষণে তোমায় দেখি সেই সময় খরস্রোতা নদী কত শান্ত হয়ে যায়। কোনো ঔদার্য , ব্যাকুলতা ও উৎকণ্ঠতা থাকে না। তোমায় দেখার আসায় চাতকের মতো প্রহর গুণী , এই বুঝি দেখা পাবো এই বুঝি দেখা পাবো। তবুও মরুভূমির মরীচিকার মতো সব শূন্য দেখি। যে পথে মিলেছিলাম দুজনে সে পথ যেন ভীষণ বন্য , ভীষণ অপরিচিত , আম্লিক ধূসর।

নদী এত কাছে থাকার পরেও যেমন কোমল মাটির কষ্ট বুঝতে পারে না তেমনি তুমিও এত কাছে থেকেও বুঝতে পারো না । মাটির উপর ঘাস জন্মায় , উদ্ভিদ জন্মায় তবু মাটির ক্ষত আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে ওঠে। সেই ক্ষতচিহ্ন মিলিয়ে দিতেই বৃষ্টি হয়। গ্রীষ্মের বুক-ফাটা রোদে যখন মাটির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় , মেঘ তা বুঝতে পারে তাই চোখের জল হয়ে ঝরে পরে মাটির ক্ষতচিহ্ন মুছে দেয়। কই তুমি তো বৃষ্টি হয়ে আসোনি আমার কাছে ! মুছে দেওনি আমার চোখের জল ।

আজ আবার ও মেঘ ডাকবে , বিদ্যুৎ চমকাবে , বৃষ্টি হবে , ময়ুরী পেখম তুলে নৃত্য করবে । চাতক আনন্দে মত্ত হবে বৃষ্টিতে। তবু তোমাকে দেখতে পাবো না আমি। তুমিও দেখতে পাবে না , সেই বৃষ্টির জলের সাথে আমার চোখের জলে মিশে থাকবে। হয়তো তুমি হাত বাড়িয়ে সেই জল হাতে তুলে নেবে। আমি তোমাকে না দেখতে পেলেও আমার চোখের জল তোমাকে স্পর্শ করবে প্রাণ ভরে। তুমি ঘরে ফিরে যাবে এমন ভাবে যেন কিছুই হয় নি।

কত কিছুই তো হয় আমাদের চারপারে আমরা কতটাই বা খবর রাখি ?
কারো ঘর ভেঙে রং পেন্সিলে কারো সাজানো ঘরের ছবি আঁকি।

এভাবে তুমিও হয়তো ভুলে যাবে। ভুলে যাওয়াই তো নিয়ম। অভ্যাস।

©রাজেশ রাহা
(শুষ্ক ঋতুতে পাতা ঝরে যায়)

ধন্যবাদ এতটা পড়ার জন্য।😊
#রাজেশ #রাজেশ_রাহা

Address

Barasat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajesh Raha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

//iconSize: [32, 32], //html: '' }) .bindTooltip(name, { //permanent: true, direction: 'bottom', //offset: L.point(12, 25), //opacity: 0.88, interactive: true }) .bindPopup(name); markersLayer.addLayer(marker); } function getMore() { if (gettingMore) { return; } gettingMore = true; var center = map.getCenter(); $.ajax({ url: "/vicinitysearch", data: { lat: center.lat, lng: center.lng, country: "INDIA" } }) .done(function(data) { var added = 0; data.forEach(function(loc) { if (!locationIds.includes(loc.id)) { var mapLoc = {id:loc.id,lat:loc.latitude,lng:loc.longitude,title:trunc20(loc.name),popupHtml:loc.popupHtml,urlPath:loc.urlPath,pictureUrl:loc.pictureUrl}; locations.push(mapLoc); locationIds.push(loc.id); map._addMarker(mapLoc); added++; } }); }) .always(function() { gettingMore = false; }); } map._clearMarkers = function() { markersLayer.clearLayers(); } }); }, 4000); });