Chhitmahal

Chhitmahal About art, culture, entertainment and thoughts in a different way.

01/12/2021
আ ম ন্ত্র ণ   র ই লো ...
05/08/2021

আ ম ন্ত্র ণ র ই লো ...

https://youtu.be/oIz7EyDMnD4
08/06/2021

https://youtu.be/oIz7EyDMnD4

A short video of a space called Darandwa , near Birbhum district of West Bengal, India. Here a theatre performance space is created by Birbhum Blossom Theatr...

রোদবেলাঅভীক ভট্টাচার্যএখনো সেইসব রোদবেলাঘোরাঘুরি করে আমার গলিতে।ভাঙাচোরা সময়ের ফাঁক গলেসে ঢুকতে চায় আমার কয়েদখানায়,য...
19/02/2021

রোদবেলা

অভীক ভট্টাচার্য

এখনো সেইসব রোদবেলা
ঘোরাঘুরি করে আমার গলিতে।
ভাঙাচোরা সময়ের ফাঁক গলে
সে ঢুকতে চায় আমার কয়েদখানায়,
যেখানে আমি অপেক্ষায় থাকি
আরেকটা নতুন গলির খোঁজে।
সেখানে হয়তো পেয়ে যাবো
নতুন সূর্যের আলো।

অপেক্ষায় আছি...

এভাবেই ভেবে দেখিএকবার।না হয় দুবার- বারবার।দেখি, কথা হয় কি না !
18/01/2021

এভাবেই ভেবে দেখি
একবার।
না হয় দুবার- বারবার।
দেখি, কথা হয় কি না !

ছায়াছবিঅভীক ভট্টাচার্যনিজেকে সাজাতে চাইশীর্ষদেশে, যেখানে মানায়।অভিনেতা হলে পরে ভাবা যায় যখন তখন।তবু যদি একবারছায়াবাজ...
30/12/2020

ছায়াছবি
অভীক ভট্টাচার্য

নিজেকে সাজাতে চাই
শীর্ষদেশে, যেখানে মানায়।
অভিনেতা হলে পরে
ভাবা যায় যখন তখন।
তবু যদি একবার
ছায়াবাজ আলো
সুযোগ নির্মাণ করে
পৃথিবীর বুকে,
মেলে দেই ইচ্ছেডানা
রং মাটি মেখে।
কিছুক্ষণ বিনোদন
তারপর সবই উধাও,
ছায়া হেসে বলে -
তুমি কার পানে ধাও।

নিজের ছায়াছবি : অভীক ভট্টাচার্য
পুরুলিয়া
২৫/১২/২০২০

ডেকে নাও, ডেকে নাওপ্রাচীন প্রাজ্ঞ পথ।উত্তাপ বীজ ছড়িয়েছোযে পথে, সেখানেরেখেছো জন্মদাগ।আমাদের বোকা বোকা চোখচিনতে পারেনা আ...
29/12/2020

ডেকে নাও, ডেকে নাও
প্রাচীন প্রাজ্ঞ পথ।
উত্তাপ বীজ ছড়িয়েছো
যে পথে, সেখানে
রেখেছো জন্মদাগ।
আমাদের বোকা বোকা চোখ
চিনতে পারেনা আজও
সে পথের রেখা‌।

তবুও গর্ব করি
সভ্যতার অম্লরস তুলে।

অভীক ভট্টাচার্য
পুরুলিয়া
২৫/১২/২০২০

ঘুরে যাও তুমিমুক্তধারা পাতপ্রতিদিন চেয়ে চেয়ে নাওপ্রতিমুহূর্ত জাপ্টে সাবার করোএভাবে চলছে বেশতোমার ঐ আলিঙ্গন পথ।কিন্তু য...
13/12/2020

ঘুরে যাও তুমি
মুক্তধারা পাত

প্রতিদিন চেয়ে চেয়ে নাও
প্রতিমুহূর্ত জাপ্টে সাবার করো
এভাবে চলছে বেশ
তোমার ঐ আলিঙ্গন পথ।

কিন্তু যদি প্রশ্ন করি আমি
জীবনের ভাত কে দিয়েছে তোমায় ?
মুখ বুজে বোবাকান্না কাঁদো
চালিয়ে দিয়ে উন্নয়নের রথ।

এবার কিন্তু শুনবো না সে কথা
অহংকারের লালা মাখা মুখ
বনায়নের রাসায়নিক সুখে
গন্ধ মাখা উদারতার বমি

আমার ঝাঁপি খুলবে এবার যেন
অস্ত্র তখন ঝনঝনিয়ে ওঠে
অন্য রাস্তা দেখো এবার তাই
অন্য পথে ঘুরে যাও তুমি।

১৩.১২.২০২০
স্থিরচিত্র : অভীক ভট্টাচার্য

কতক্ষণমুক্তধারা পাতকতক্ষণ থাকতে পারিএইসব বিশ্রাম সময়ের অবগাহন আরসশব্দ সন্দেহের মাঝে।তার'চে বরং দু'দণ্ডছুটি চাই প্রকৃতির...
11/12/2020

কতক্ষণ
মুক্তধারা পাত

কতক্ষণ থাকতে পারি
এইসব বিশ্রাম সময়ের অবগাহন আর
সশব্দ সন্দেহের মাঝে।
তার'চে বরং দু'দণ্ড
ছুটি চাই প্রকৃতির কাছে,
বিষাদ যেখানে থাকে আহলাদী শিশুদের
চারপাশ ঘিরে।
আসি তাই বারবার ফিরে।

নির্বোধ শব্দকল্প ঘিরে ধরে
শীত কুয়াশার মতো চারপাশ
বিগত সময়ের সাথে মিশে দেখি
বোধশব্দ ছড়িয়েছে শিশির দানায় সুবাস।

সেখানেই আনাগোনা নিঃশব্দের কাছে
যেখানে ইঙ্গিত চিহ্ন আজো রাখা আছে।

বার বার আসি তার কাছে।

১১.১২.২০২০
স্থিরচিত্র : অভীক ভট্টাচার্য

Address

Hridaypur
Barasat
700126

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhitmahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share