Bankura Theater Academy

Bankura Theater Academy An Institution of Theater
Registration No - S0013623 Registration No - S0013623

25/03/2025

আগামী ২৭ এ মার্চ বাঁকুড়া সম্মিলনী কলেজ আই কিউ এ সি র সঙ্গে যৌথ উদ্যোগে বাঁকুড়া থিয়েটার আকাদেমি পালন করতে চলেছে বিশ্বনাট্য দিবস। এই উপলক্ষে সকাল দশটায় বাঁকুড়া সম্মিলনী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা। বিষয় অভিনয়। সম্মানীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রের নির্দেশক ও নাট্যকার শ্রী কিশোর সেনগুপ্ত এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডঃ সঞ্জিত মন্ডল। আলোচনা করবেন বাঁকুড়া থিয়েটার আকাদেমির নির্দেশক অনাট্যকার অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সম্মিলনী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ স্বপন মুখোপাধ্যায় এবং বাঁকুড়া থিয়েটার আকাদেমির সভাপতি ডাঃ জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আলোচনা সভায় অংশগ্রহণের জন্য কোন প্রবেশ মূল্য নেই। আমরা চাই থিয়েটারের চেতনা ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে। আগ্রহীরা সত্বর যোগাযোগ করুন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে বার্তা দিলেন আমাদের মাননীয় সভাপতি ডাঃ জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

23/03/2025

আগামী ২৭ এ মার্চ বাঁকুড়া সম্মিলনী কলেজ আই কিউ এ সি র সঙ্গে যৌথ উদ্যোগে বাঁকুড়া থিয়েটার আকাদেমি পালন করতে চলেছে বিশ্বনাট্য দিবস। এই উপলক্ষে সকাল দশটায় বাঁকুড়া সম্মিলনী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা। বিষয় অভিনয়। সম্মানীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রের নির্দেশক ও নাট্যকার শ্রী কিশোর সেনগুপ্ত এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডঃ সঞ্জিত মন্ডল। আলোচনা করবেন বাঁকুড়া থিয়েটার আকাদেমির নির্দেশক অনাট্যকার অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সম্মিলনী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ স্বপন মুখোপাধ্যায় এবং বাঁকুড়া থিয়েটার আকাদেমির সভাপতি ডাঃ জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আলোচনা সভায় অংশগ্রহণের জন্য কোন প্রবেশ মূল্য নেই। আমরা চাই থিয়েটারের চেতনা ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে। আগ্রহীরা সত্বর যোগাযোগ করুন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার বার্তা দিলেন বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও সমাজসেবী শ্রীমতী মুকুল মুখার্জী।

19/01/2025

বাঁকুড়া থিয়েটার আকাদেমি সপ্তম বর্ষ নাট্যোৎসব
২৩ ও ২৪ জানুয়ারী, ২০২৫
স্থান - বাঁকুড়া রবীন্দ্র ভবন
ভিডিও বার্তা পাঠালেন আমরা সবাই একসাথের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী সমীরণ সেনগুপ্ত।

19/01/2025

বাঁকুড়া থিয়েটার আকাদেমি সপ্তম বর্ষ নাট্যোৎসব

২৩ ও ২৪ জানুয়ারী, ২০২৫
স্থান - বাঁকুড়া রবীন্দ্র ভবন
ভিডিও বার্তা পাঠালেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সাধন পাল।

সারা বছরের অপেক্ষার অবসান। বাঁকুড়া থিয়েটার একাডেমির নাট্য উৎসব মানে বাঁকুড়ার নাট্য প্রেমী মানুষের নিজস্ব উৎসব। আগামী ...
26/11/2024

সারা বছরের অপেক্ষার অবসান। বাঁকুড়া থিয়েটার একাডেমির নাট্য উৎসব মানে বাঁকুড়ার নাট্য প্রেমী মানুষের নিজস্ব উৎসব। আগামী বছরের সূচনাতেই ২৩ ও ২৪ জানুয়ারী বাঁকুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে বাঁকুড়া থিয়েটার আকাদেমির সপ্তম বর্ষ নাট্য উৎসব। নাটকের মেলা। একগুচ্ছ নাটক। গৌতম হালদার, সৌমিত্র বসু, বিজয় মুখোপাধ্যায়, মুরারী মুখোপাধ্যায়, ন্যান্সি প্রমুখ অভিনীত বিভিন্ন নাটকের পাশাপাশি থাকছে আমাদের নিজস্ব প্রযোজনা 'টহল'। মাত্র ৫০০ সিটের হল। গতবার নাট্যোৎসবের অনেক আগে টিকিট শেষ হয়ে গিয়েছিল। বহু জনকে ফিরিয়ে দিতে হয়েছিল। তাই অনুরোধ যত দ্রুত সম্ভব প্রবেশপত্র সংগ্রহ করে নেবেন। সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের সেই অর্থে সংযোগ সাধনের কোন মাধ্যম নেই। সমাজ মাধ্যমেই জানিয়ে দেব কবে ও কোথা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। রবীন্দ্র ভবনে জনবিস্ফোরণের অপেক্ষায় আমরা সবাই।

আমরা। যদিও ছবিতে অনেকেই নেই।
05/07/2024

আমরা।

যদিও ছবিতে অনেকেই নেই।

অঙ্কুরোদগম ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশের বাংলাভাষী মানুষদের নিয়ে গঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন। কলকাতার শিশির মঞ্চে...
09/06/2024

অঙ্কুরোদগম ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশের বাংলাভাষী মানুষদের নিয়ে গঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন। কলকাতার শিশির মঞ্চে অঙ্কুরোদগমের কবিতা কল্লোল অনুষ্ঠানে বাঁকুড়া জেলা অঙ্কুরোদগমের পক্ষ থেকে বাঁকুড়া থিয়েটার আকাদেমি পরিবেশন করল নৃত্যালেখ্য 'মোহন বাঁশি'। এতবড় মঞ্চে এত গুণী মানুষের মাঝে বাঁকুড়ার সৃজনশীল ভাবনাকে তুলে ধরা নিঃসন্দেহে এক গৌরবোজ্জ্বল পদক্ষেপ। বাঁকুড়ার সংষ্কৃতির মুকুটে আরেকটি নতুন পালক যোগ করল বাঁকুড়া থিয়েটার আকাদেমি। ডাঃ শুভাশীষ হালদার ও পূরবী হালদারের এই উদ্যোগে ও সুব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হল। সবিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অঙ্কুরোদগমের কর্ণধার নমিতাদি, তাপসদা সহ সকলকে। এতটুকু অসুবিধা তাঁরা হতে দেন নি। এই অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য আমাদের সহ সম্পাদক অর্পিতা নন্দী এই কদিন উদয়াস্ত পরিশ্রম করেছেন। সবথেকে বড় কথা হল যারা জীবনে কোনদিন নাচ শেখে নি তাদের দিয়ে এত সুন্দর একটি পরিবেশনা সত্যিই প্রশংসনীয়। শুনলাম উপস্থিত সকল দর্শক অপার মুগ্ধতায় প্রশংসা করেছে। আসলে এখানে আমাদের নাটক করতে যাওয়ার কথা ছিল। ঝরে পড়া তারাগুলি নামে একটি নাটকের প্রস্তুতিও চলছিল। কিন্তু নাটকের পরিচালক ও মূল অভিনেতা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় মাত্র তিনদিনের অক্লান্ত পরিশ্রমে এই উপস্থাপনা করতে হয়েছে। জয় হোক মানবতার, জয় হোক বাঁকুড়া থিয়েটার আকাদেমির, জয় হোক অঙ্কুরোদগমের।

নৃত্যালেখ্য মোহন বাঁশি।

নৃত্য নির্দেশনা - অর্পিতা নন্দী

অংশগ্রহণে - অর্পিতা নন্দী, শ্রেয়সী সেনগুপ্ত, সৌমিতা মন্ডল, শিল্পী কর, টিনা রুইদাস ও রূপু বাউরী

কারিগরী ভাবনা - অরুণাভ ব্যানার্জ্জী

প্রযোজনা নিয়ন্ত্রণ ও সামগ্রিক পরিকল্পনা - ডাক্তার শুভাশিস হালদার ও পূরবী হালদার

সহায়তায় - স্বপ্ননীল চক্রবর্তী ও তিয়াসা নন্দী

25/05/2024

২ জুন রবিবার সকাল ১০ টা থেকে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাঁকুড়া থিয়েটার আকাদেমি ও বাঁকুড়া খ্রীশ্চান কলেজ NCC এর যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির তৎসহ মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমন্ত্রণ জানালেন বাঁকুড়া থিয়েটার আকাদেমির অন্যতম শুভানুধ্যায়ী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সায়ন্তন চক্রবর্তী। সবাই আসুন।

25/05/2024

২ জুন রবিবার বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বাঁকুড়া থিয়েটার আকাদেমি ও বাঁকুড়া খ্রীশ্চান কলেজ NCC এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির তৎসহ মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্তা দিলেন বাঁকুড়া থিয়েটার আকাদেমির প্রতিষ্ঠাতা সদস্য শিলিগুড়ি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. জয়দীপ ঘোষাল।

14/04/2024

Address

Bankura
722101

Telephone

+918001634352

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bankura Theater Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Bankura Theater Academy:

Share