24/10/2025
বাঁকুড়ায় এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব নৃত্য উৎসব- বাঁকুড়া ডান্স কার্নিভাল। যেটি আয়োজন করছে বাঁকুড়া ডান্স গ্রুপ এসোসিয়েশন।।
বাঁকুড়া জেলা ও আমাদের বাংলার সংস্কৃতি এবং বাঙালির উৎসব পার্বণ এবং লোক সংস্কৃতি নিয়ে মূলত এই অনুষ্ঠান।
যেখানে নৃত্য উপস্থাপনা করবে বাঁকুড়া শহর ও জেলার অন্যতম জনপ্রিয় ও প্রতিষ্ঠিত নৃত্য প্রতিষ্ঠান, উদিয়মান নৃত্য দল থেকে বিভিন্ন স্কুল এবং সামাজিক প্রতিষ্ঠানের প্রান্তিক ছাত্র ছাত্রীরাও।।
অংশগ্রহণ করতে আসছে শহরের বাইরে জঙ্গলমহল ও পাহাড়ি এলাকাথেকে বেশ কিছু নৃত্য সংস্থা।।
থাকছে মহিলা ঢাঁকি থেকে আদিবাসী সাঁওতালি নৃত্য।।
বলা যেতে পারে সমাজের সর্বস্তরের নৃত্য শিল্পী নৃত্য শিক্ষার্থীদের ও নৃত্য প্রেমীদের এক মহামিলন মেলা।।
এই প্রথম এইরকম এক অভিনব এবং সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাঁকুড়া শিল্পী মহল থেকে শুভবুদ্ধির সম্পন্ন বিশিষ্ট মানুষে থেকে সর্বসাধারণ।।
শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্য তথা দেশের স্বনামধন্য তারকা শিল্পীরা।।
আগামী ২৬ শে অক্টোবর রবিবার বাঁকুড়া কমরারমাঠ দুর্গাপুজোর মাঠে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।।
অধির অপেক্ষায় সমস্ত বাঁকুড়াবাসী।।