13/09/2025
Today I got a short time to unfurl the loves received from my dear students on the occasion of 'Teachers' Day'. This surprise was sealed in an envelope. I opened it and wondered seeing the message which was hidden there. I can understand that the child who presented this, regularly follows my activities in youtube etc very consciously though the child doesn't belong from Bengali speaking/writing/reading. This appreciation made me so emotional. God bless you dear. You'll be a good human being, a proud child of Bharat Mata in your your upcoming future.
আজ অল্প কিছুক্ষণ সময় পেয়েছিলাম শিক্ষক দিবস উপলক্ষে পাওয়া ভালোবাসা গুলোকে খুলে দেখার জন্য। অনেক কিছুর মাঝে চোখে পড়লো একটি খাম, মুখবন্ধ। সেটি খুললাম। খোলার পর যা দেখলাম, তাতে বিস্মিত হলাম। আপনারাও সকলে দেখুন। যে শিক্ষার্থী এটি লিখেছে, সে কিন্তু বাংলা ভাষা জানা বা বাংলাভাষী কোন পরিবার থেকে বেড়ে ওঠা নয়। কিন্তু সে যে আমার পড়ানোর পাশাপাশি আমার সাংগীতিক ক্রিয়া-কলাপেরও দর্শক হিসেবে, পরোক্ষভাবে হলেও ভূমিকা নেয়, সেটি তার এই লেখাতেই স্পষ্ট। এই বার্তা পেয়ে একজন সামান্য শিক্ষক হিসেবে হঠাৎই আবেগঘন হয়ে পড়লাম। যার মাতৃভাষা বাংলা নয় সে বাংলায় কিছু কথা লিখে আমাকে দিয়েছে এও এক পরম পাওয়া। সংস্কৃতে তো লিখেছেই, সেটা আরেক আনন্দের জায়গা। আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই শিক্ষার্থীকে আশীর্বাদ করুন যাতে সে ভালো মানুষ হয় তথা ভারতমাতার উপযুক্ত সন্তান হয়ে ওঠে এবং নিজের পরিবার দেশ ও সমাজকে একজন মানুষ হিসেবে, মানুষের মতো মানুষ হিসেবে এগিয়ে নিয়ে চলে।