03/09/2026
#এখন পর্যন্ত ৫৪৭ জন প্রতিযোগী প্রতিযোগিনী নিয়ে তপনের বুকে কোন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে কিনা আমার জানা নেই!
তবে আমি সবার ঊর্ধ্বে গিয়ে এই অনুষ্ঠান করব সেই ভাবনাতেও আমি এই অনুষ্ঠান করিনি।
আমার #উদ্দেশ্য ছিল জেলার প্রতিভাবান ছেলে মেয়েরা উঠে আসুক সকলের সামনে।
কিন্তু কথায় আছে না-
#মানুষের ভালো চাইতে নেই, যার ভালো করতে যাবে সেই তোমাকে ভুল বুঝবে।
#পৃথিবীটা তাই হয়তো এমন স্বার্থপর হয়ে যাচ্ছে ?
#আমরা যারা শিখতে পারছিনা স্বার্থপরতা, তারা কষ্ট পাচ্ছি। 😔এটাই হয়তো স্বাভাবিক।
যাইহোক
গত ৩০ শে আগস্ট আনন্দপুর শিল্পীচক্র আয়োজিত রাজ্যস্তর আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, অঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো 'নীলাকাশ আবৃত্তি ও শ্রুতি নাটক শিক্ষা কেন্দ্রে'র তত্ত্বাবধানে #তপন 'উচ্চ বালিকা বিদ্যালয়ে'। উক্ত অনুষ্ঠানে #মালদা এবং #রায়গঞ্জ থেকে আগত #সুদক্ষ #বিচারক মন্ডলীগণদের পেয়েছিলাম আমাদের মাঝে। আমরা সত্যিই কৃতজ্ঞ এবং ধন্য তাদের কাছে পেয়ে। 🙏🏻
অনুষ্ঠানে সুন্দরভাবেই পরিচালনা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে অঙ্কন এবং হাতের লেখা প্রতিযোগিতার স্থান পরিবর্তন হওয়ার কারণে
আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম। তবে আমি /আমরা চেষ্টা করেছি প্রতিযোগী- প্রতিযোগিনীদের যেন কোনো রকম সমস্যা না হয় ।
তবুও কথায় আছে না সকলের মন জয় কেউ করতে পারে না।
#ভগবান শ্রীকৃষ্ণও পারেননি।
আর আমরা তো সাধারণ নগণ্য মানব জাতি। আমরা কি করে পারবো বলুন তো? সকলের মন জয় করতে। তবে হাতেগোনা কিছু মানুষের সমস্যা হয়েছে খুব বেশি। বাদবাকিরা সবাই সম্মতি জানিয়েছে যে একটা অনুষ্ঠানে গেলে সমস্যা আসবেই । তার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং তা শিশুদেরকে শেখাতে হবে। এমন বার্তাও দিয়েছেন বেশ কিছু অভিভাবক- অভিভাবিকা। ধন্যবাদ কৃতজ্ঞতা তাদের কাছে স্বীকার করছি আমি।🙏🏻 আপনাদের এই মনোবল, সাহস, এবং ইচ্ছে শক্তি আপনাদের সন্তানদের মনে অনেক শক্তি দেবে এবং এগিয়ে যাওয়ার সাহস যোগাবে প্রাণে।
যাইহোক আমার সহকর্মী হিসেবে যে সমস্ত স্যার, ম্যাডামরা এবং আমার ছাত্র-ছাত্রীরা ছিলেন/ছিলে , সকলকে জানাই ধন্যবাদ ও ছোটদের আমার ভালোবাসা। যা সমস্যা এসেছে সকলে মিলে তার সম্মুখীন হয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গ ছাড়েনি স্নেহের , এবং ভালোবাসার প্রিয় মানুষগুলো। এটা আমার পরম পাওয়া ।🙏🏻🙏🏻
#আমার এই অনুষ্ঠানটা করার একটা মাত্র উদ্দেশ্য ছিল তা হল আমাদের #দক্ষিণ দিনাজপুর জেলা এখনো অনেক পিছিয়ে। বিশেষ করে আমাদের #তপন জায়গাটা একেবারেই পিছিয়ে আছে।
#নাকনো ভালো একটা হল রুম আছে?
#না একটা ভালো খেলার মাঠ আছে?
#না ভালো চিকিৎসা ব্যবস্থা আছে?
#না একটা সুন্দর পরিবেশ আছে?
যতটা ভালো পরিষেবা দেওয়া যায় সেই চেষ্টা করে চেয়েছিলাম আমাদের তপনেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হোক।
এই পরিবেশের মধ্যে থেকেই আমি চেয়েছিলাম আমরা তো বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর অনুষ্ঠান করতে যাই তাহলে সবাই একবার তপনে আসুক আমাদের তপন টা কে চিনুক, জানুক।
#তপনে বসবাসকারী একজন হয়ে এটুকুই আমার চাওয়ার ছিল।
যদি এই চাওয়াটা আমার ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি সকলের কাছে। 🙏🏻