HEART Frequency

HEART Frequency কিছু অলিখিত লেখার ভাষা যা অপ্রকাশিত ...?

25/06/2026

যদি ঘুমিয়ে যাই আজ রাতে
তুমি ডাক দিও কোনো এক নতুন ছদ্মবেশে ... ইতি অমানুষ

24/06/2026

দুঃস্বপ্নের আলোড়ন খবরের, পাতার ভীড়ে
নীলচে সে সময় বিদ্যুৎ, স্পৃষ্টে মরে
তথাপি সে শাসন অভিশাপের অভিযোগ
আমার এ শরীর নিয়তির, এক প্রতিশোধ ... ইতি অমানুষ

22/06/2026

এ শরীরের অগ্নি জোঠর একা
মৃত্যু তাহার আহার নিরুপায়
মগজের এক শূন্য মহাকাশে
মহাত্রাশের গল্প কবিতায় ... ইতি অমানুষ

19/05/2026

এ নয়ণ মৃত্যুর কাণ্ডারী, চোখ ধাঁধানো রক্তের শেষ কলম
এ শরীরের সেলাই করা দেহ, হৃৎপিণ্ডের শিরায় গাঁথা কলম
ময়নাতদন্ত এ শরীর ঘিরে জানি, বিদ্যুৎ আলোয় মৃত্যুর মতো কেউ
প্রতিনিয়ত ডাক দিয়ে যায় একা, নিয়ন্ত্রিত আমার মতো কেউ ... ইতি অমানুষ

17/05/2026

উপসংহারের এক শূন্য শহরে মহাকাশ তুমি একা
আমার গল্পের পাঠক ভূমিকায় তুমিই শ্রেষ্ঠ অভিনেতা ... ইতি অমানুষ

02/05/2026

ভালো থেকো তুমি মহাবিশ্বের মহাত্রাশ
নিরবেই তুমি আভঝা ছায়ার আভাস
দাঁড়িয়ে থেকো তুমি আমার পুরানো ল্যাম্পের পোষ্ট
হতাশার ছায়ায় আশ্রয়ের নিঃশ্বাসের খোঁজ
প্রকাশিত না হয় হাহাকার ছায়াছবি
ভালো থেকো তুমি আমার জ্যান্ত পুরানো কবি ... ইতি অমানুষ

22/04/2026

বিপন্ন এক অতীতের শব্দতীরে
ইতিহাস তুমি ভৌগলিক দেওয়ালে ঢাকা
মানচিত্রে স্বৈরশাসনের শেষে
আমার গল্প তোমার হাতে লেখা ... ইতি অমানুষ

19/04/2026

মন রে মন আমার, খালে বিলে
মনের মানুষ মনকে মারে
কিছু নেই আর বাঁচার খাঁচায়
আমার নাকি সেই রোগেই ভয় ... ইতি অমানুষ

28/03/2026

শুনে নিও কাল অট্টহাসির সুখ
মেখে নিও আমার রক্ত কলমের কালি
আমি আসবো না আর তোমার ছায়াপথে
বন্ধ হোক আমার হৃৎপিণ্ডের শ্বাসনালী ... ইতি অমানুষ

Address

Bagnan
711303

Alerts

Be the first to know and let us send you an email when HEART Frequency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category