29/12/2025
আজ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করলেন অসিত সরকার ও গৌতম বর্মণের সঙ্গে। এঁরা দু’জনেই পরিযায়ী শ্রমিক, যাঁদের বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী ও বঙ্গ বিজেপির নেতা সুকান্ত মজুমদারের সংসদীয় এলাকায়।
শুধু বাংলা ভাষাভাষী হওয়ার অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল মুম্বইয়ের ভিওয়ান্ডিতে। অথচ দু’জনের নামই SIR খসড়া ভোটার তালিকায় রয়েছে। আরও লজ্জাজনক বিষয়, গৌতম বর্মণ নিজেই বিজেপির বুথ সভাপতি। গ্রেপ্তারের পর তাঁর স্ত্রী সাহায্যের জন্য সুকান্ত মজুমদারের কাছে গেলে তিনি সম্পূর্ণ নীরব থাকেন। নিজের এলাকার মানুষ, এমনকি নিজের দলের কর্মীকেও রক্ষা করার দায় তিনি নেননি।
অথচ এই নিষ্ঠুর নিষ্পৃহতা সত্ত্বেও, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেস তাঁদের পাশে দাঁড়িয়েছেন। কোনও রাজনীতি নয়, শুধুই মানবিক দায়বদ্ধতা থেকে।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোই তাদের কাছে আগে।