Damra "Nabajagaron" Sports & Cultural Academy

Damra "Nabajagaron" Sports & Cultural Academy "অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়"

04/07/2026


20/06/2026

গতকাল (৭ জুন, ২০২৬)গতকাল ডামরা 'নবজাগরণ' ক্রীড়া ও সাংষ্কৃতিক গোষ্ঠীর পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কব...
09/06/2026

গতকাল (৭ জুন, ২০২৬)
গতকাল ডামরা 'নবজাগরণ' ক্রীড়া ও সাংষ্কৃতিক গোষ্ঠীর পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম - জয়ন্তী অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছিল।
এছাড়াও, চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আমরা ছোট্ট সম্মাননা প্রদান করি।স্থানীয় সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষজনের উপস্থিতিতে আমাদের মঞ্চটিতে চাঁদের হাট বসে।
গ্রামের সকল মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ।আপনারা এরকম পাশে থেকে উৎসাহ দিলে আমরা আগামী দিনে আরও সুন্দর অনুষ্ঠানের উপস্থাপনা করতে পারবো।

"স্বচ্ছতা সফলতার প্রথম ধাপ" আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডামরা ' নবজাগরণ' ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী পশ্চিম বঙ্গ সরকারে...
05/06/2026

"স্বচ্ছতা সফলতার প্রথম ধাপ" আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডামরা ' নবজাগরণ' ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী পশ্চিম বঙ্গ সরকারের অনুপ্রেরণায় স্বচ্ছতা অভিযান ও বাড়ি বাড়ি স্বচ্ছ অ্যাপের প্রচার করলাম। আপনার পাড়া,আপনার দায়িত্ব এই লক্ষ্য নিয়ে পুরোপাড়া জুড়ে স্বচ্ছতা অভিযান চালানো হয় ও সবুজায়ণের লক্ষ্যে বৃক্ষরোপণ সমারোহ পালন করা হয়।
সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

02/06/2026
গত 30/5/26 স্বর্গীয় অসিত বরণ চট্টরাজ, স্বর্গীয় চণ্ডীচরণ চট্টরাজ, স্বর্গীয় দেবকুমার হাজরার স্মৃতির উদ্দেশ্যে ডামরা ইউন...
01/06/2026

গত 30/5/26 স্বর্গীয় অসিত বরণ চট্টরাজ, স্বর্গীয় চণ্ডীচরণ চট্টরাজ, স্বর্গীয় দেবকুমার হাজরার স্মৃতির উদ্দেশ্যে ডামরা ইউনাইটেড ক্লাব ও ডামরা 'নবজাগরণ' ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর যৌথ উদ্যোগে একদিনের শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অক্লান্ত পরিশ্রম করে ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই টুর্নামেন্টটি সাফল্যমণ্ডিত করে তুলেছেন।

"আজ কোনো কাজ নয় সব ফেলে দিয়ে 'ছন্দ -বন্ধ -গ্রন্থ -গীতএসো তুমি প্রিয়ে"মাননীয় মহাশয় /মহাশয়া বিনীত নিবেদন, এই যে আগামী ৭ ই ...
01/06/2026

"আজ কোনো কাজ নয়
সব ফেলে দিয়ে '
ছন্দ -বন্ধ -গ্রন্থ -গীত
এসো তুমি প্রিয়ে"

মাননীয়
মহাশয় /মহাশয়া

বিনীত নিবেদন, এই যে আগামী ৭ ই জুন, রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় ডামরা নবনির্মিত দুর্গা মন্দির সাংস্কৃতিক মঞ্চে ১৬৫ তম রবীন্দ্র ও ১২৭ তম নজরুল জন্মজয়ন্তীর কবি প্রণাম নিবেদিত হবে, এবং ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র- ছাত্রীদের যথোচিত মর্যাদায় সংবর্ধিত করা হবে।
এই উপলক্ষকে উপভোগ্য করে তুলতে ছন্দের ধ্বনিতে - নাচে - গানে -কথাতে কবিকে স্বরণ করার জন্য আপনাকে অন্তর থেকে মুক্তমঞ্চে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।

আপনার উপস্থিতিই আমাদের কাছে পরম প্রাপ্তি।

নিবেদনান্তে
সোমনাথ ভট্টাচার্য
সম্পাদক
নবজাগরণ সাংস্কৃতিক ও ক্রীড়া গোষ্ঠী, ডামরা

সুরজিৎ চট্টরাজ
সভাপতি
নবজাগরণ সাংস্কৃতিক ও ক্রীড়া গোষ্ঠী, ডামরা


Address

Village-DAMRA
Asansol
713339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Damra "Nabajagaron" Sports & Cultural Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share