Mahua Debnath

Mahua Debnath Judge me when you are perfect ���

16/04/2024

আমাকে জীবন সবসময়ই এক পরীক্ষা থেকে আর এক পরীক্ষায় ছুঁড়ে দিয়েছে। যতবার ভেবেছি এইবার বুঝি পরীক্ষা শেষ! ততবার আরোও অভিনব সব পরীক্ষার মুখোমুখি হয়েছি। যখন যাদের প্রিয়জন ভেবে মমতার আঁচল পেতে দিয়েছি তারাই সেই আঁচলের চুড়ান্ত অসম্মান করেছে, অপব্যবহার করেছে।
মানুষের তেলতেলে হাসি আর সহানুভূতির আড়ালে হিংস্র এক মনকে কখনও আঁচ করতে পারিনি। আয়নায় নিজেকে যেমন ভেবেছি, অপরদিকে থাকা মানুষটিকেও ভেবেছি ঠিক আমারই মতো মুখোশহীন!
অনুভূতির প্রকাশে সৎ আর বিশ্বস্ত!!
দিনশেষে বুঝে গেছি পুরো জীবনটাই আসলে একটি মরিচীকা প্রতারণার খেলা। নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন বছর, নতুন জীবন এই সব প্রহসন।

জীবনে নতুন পুরাতন বলে কিছু নেই, আশা বা স্বপ্ন বলেও কিছু নেই।জীবনের পুরোটাই একটি মিষ্টিতেতো অভিজ্ঞতা। আমরা শুধু যেটা পারি মিষ্টি অভিজ্ঞতার স্বাদ এর পাশাপাশি তেতো স্বাদটাকেও মেনে নিয়ে জীবনকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে।
ঠিক যে মুহুর্তে আমি লিখছি সে মুহুর্তে প্রিয়জনের দেয়া আবেগীয় আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে ভেঙে যাওয়া নিজেকে সারাই করে প্রাণপনে তথাকথিত সুখস্মৃতির নাগপাশ থেকে মুক্ত হতে চাইছি,
পুরনো সব ক্ষতগুলো ভুলে গিয়ে নিজেকে যত্ন নিতে চাইছি !!
ঠিক এমন ভাবেই যেন সামনে এগোতে পারি। সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে ভরসা না করুক আমার এই উপেক্ষিত হৃদয়।

মানুষ তার সম্পর্কগুলোর যত্ন নিক, মূল্যায়ন করুক, মমতার স্পর্শে দূরত্ব ঘুচে যাক ভালোবাসার মানুষগুলোর সাথে, মানুষ নিজের প্রতি শ্রদ্ধাশীল হোক, মমত্বশীল হোক। সেই সাথে অন্যের প্রতিও।

মানুষ দিনশেষে তার ইগো, অহংবোধ কাটিয়ে আর একটি মানুষের আশ্রয় হোক, মানুষ দিনশেষে ব্যক্তিগত স্বার্থ সব কিছুর উর্ধ্বে একজন "মানুষ" হোক।

Mount Kailash 🗻Why is Mount Kailash a part of China?কৈলাস পর্বত 🗻কৈলাস পর্বত কেন চীনের অংশ?কৈলাস পর্বত ঠিক চীনের অংশ নয়...
16/04/2024

Mount Kailash 🗻
Why is Mount Kailash a part of China?
কৈলাস পর্বত 🗻
কৈলাস পর্বত কেন চীনের অংশ?
কৈলাস পর্বত ঠিক চীনের অংশ নয় কিন্তু মাউন্ট কৈলাস এবং মানসরোবর হ্রদ তিব্বতে অবস্থিত, যা চীনের প্রশাসনিক শাসনাধীন।
গত কয়েক শতাব্দীতে, এটি কোনো বড় ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল না। কৈলাস অনেক আগে নেপালের অংশ ছিল এবং একজন নেপালি রাজা শাসন করতেন। এটি ছিল নেপালি রাজা যিনি একটি তিব্বতি রাজাকে তার মেয়ের বিয়ের জন্য যৌতুক হিসাবে কৈলাস এলাকা উপহার দিয়েছিলেন এবং তারপরে এটি তিব্বতের একটি অংশ হয়ে যায়। এর পরে, এটি সর্বদা তিব্বতের অঞ্চল ছিল, এমনকি 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরেও।
তিব্বতের সাথে ভারতের কোন সমস্যা ছিল না কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে তিব্বতের সাথে দৃঢ় সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ক ছিল এবং অনেক তিব্বতীয় পণ্ডিত ভারতে এসেছিলেন এর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। তারপর 1950-এর দশকে চীনের রেড আর্মি তিব্বতকে অধিভুক্ত করে।

15/04/2024

আপনি এখন ইন্টারনেট দেখছেন !!

স্মার্টফোনে ইন্টারনেট থাকার সুবাদেই এখন আপনি, এই আমি জানতে চাই আর এই পোস্টটি পড়তে পারছেন ! পৃথিবীর সমস্ত কম্পিউটার এবং স্মার্টফোন অথবা স্মার্ট ডিভাইস সমূহকে ইন্টারনেট সংযুক্ত করে রাখে । এর মাধ্যমেই আমরা তথ্য আদান-প্রদান করতে পারি ।
যদিও আপনি আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করছেন তারপরও কখনো হয়তো আপনি ইন্টারনেটের আসল রূপ দেখেননি ।
অনেকের ধারণা ইন্টারনেট হয়তো স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয়। ইন্টারনেট মূলত সাগরের গভীরে সাবমেরিন ক্যাবল দ্বারা সংযুক্ত থাকে ! এটা হচ্ছে আমাদের গ্রহের ইন্টারনেটের সাবমেরিন ক্যাবল এর 3d ম্যাপ ! বলা হয়ে থাকে কোনো কোনো ইন্টারনেট ক্যাবল বিশ হাজার কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে !!
আমার আমি..✒ ✏

12/04/2024

Collected picture
Different designs of Tripura Rinai bai Risa

26/03/2024

I gained 7 followers, created 39 posts and received 157 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

21/03/2024

কিছু লোক আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে, কিন্তু তার উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা, অপমানিত করা, ক্ষতি করা..!

17/03/2024

হঠাৎ দাম বেড়ে গেলে তাকে এড়িয়ে চলুন। হোক তা তরমুজ অথবা মানুষ। দেখবেন পঁচে গলে আবার আগের জায়গায় ফিরে আসবে।

10/03/2024

স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব। 💖
ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো।
আজ বড় হয়ে ভাবছি ছোটবেলা যদি আর একটি বার ফিরে পেতাম

Address

Agartala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahua Debnath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Mahua Debnath:

Share