19/06/2025
রেললাইন আজ তার খেলার মাঠ — জীবনকে অনুভব করার মুক্ত মঞ্চ। এক হাতে ছোট কাঠির টুকরো, আর চোখে হাজারটা প্রশ্ন। তবু মুখে এক চিলতে হাসি — যেন বলছে, “বাবা, আমি এগিয়ে চলেছি, তুমি শুধু দেখে যাও।”
এই ফাঁকা রেলপথ হয়তো একদিন গন্তব্যের দিকে নিয়ে যাবে, কিন্তু আজ এটি শুধুই তার আনন্দের রাস্তা, তার শৈশবের ক্যানভাস।
এই হৃষাভই একদিন বড় হবে — কিন্তু এই রেললাইনের সকালে, সে কেবলই আমার ছোট্ট রাজা।
#ছোটবেলারস্বপ্ন
#বাবারআনন্দ 💙🚂