Katha o Kobitae Arijit

Katha o Kobitae Arijit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Katha o Kobitae Arijit, Performance Art, West Joy Nagar, Banik Para, Agartala.

19/02/2026

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া
মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর
ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।
কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি
বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি
ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে
আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে।
জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে
মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে
বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে
কখনো গাঙর কখনো কোপাই কপোতাক্ষর গানে
গাঙর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি
কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি
স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই
মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।
তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে
তথাগত তার নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে
তারই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা
আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা
নতজানু হয়ে ছিলাম তখন এখনো যেমন আছি
মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই
আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার
আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার
দুঃখ পেয়েছ যতবার জেনো আমায় পেয়েছ তুমি
আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি
যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা
কতো সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা
বার বার আসি আমরা দুজন বার বার ফিরে যাই
আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই।
-কবীর সুমন

05/01/2026

এটাই সত্যি, এটাই প্রাপ্তি
-অঙ্গন দাস

পৃথিবীতে যত কলম আছে
তত আগ্নেয়াস্ত্র নেই।
পৃথিবীতে যত মানুষ কলম ধরবার জন্য জন্মেছে এবং জন্মাবে,
আগ্নেয়াস্ত্র ধরবার জন্য তত মানুষ আগেও জন্মায়নি, আর
জন্মাবে না কখনও।
এটাই সত্যি, এটাই প্রাপ্তি পৃথিবীর।

উচ্চারণ - অরিজিৎ বনিক

আমার মেয়ের বিশ্বজয়সুবোধ  সরকারহরমন প্রীত কৌর যে ক্যাচটা নিলেনসেটা কোনও ক্যাচ নয়দুহাজার বছরের  গ্লানির টুঁটি মুঠোয় ভর...
03/11/2025

আমার মেয়ের বিশ্বজয়
সুবোধ সরকার

হরমন প্রীত কৌর যে ক্যাচটা নিলেন
সেটা কোনও ক্যাচ নয়
দুহাজার বছরের গ্লানির টুঁটি মুঠোয় ভরে
ডিপ কভারের দিকে দৌড় দিলেন।
ডিপ কভার থেকে ভারতবর্ষের সমস্ত মা-কে
বলছিলেন, মা দেখো, মেয়েরা পারে।

মা,তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে
তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা
বলেছিল যা, উঠোনে বসে পুতুল খেল।
মা,আমি সেই উঠোন থেকে উঠে এসেছি
আর একটা উঠোনে।
মধ্যরাতে ঘরে ঘরে ষাট কোটি চোখ তাকিয়ে আছে
যে উঠোনের দিকে,সেই নবী মুম্বাইয়ের
ভরা স্টেডিয়াম থেকে বলছি: মেয়েরা পারে।

তিন স্পিনার –- রাধা যাদব,দীপ্তি শর্মা, শ্রী চরণী
কই তাদের কানের দুল? কোথায় গেল লিপস্টিক?
যে কানের দুল দেখে রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে
মেয়েদের চিনে নিতেন। কে ভাল কে আরো ভাল!

দরদর করে ঘামছে মেয়েগুলো,দৌড়চ্ছে বাউন্ডারির দিকে
ছুটন্ত বলের দিকে,বল নয়,নিজের দূরন্ত আত্মার দিকে।
ঘামে ভেজা মেয়েদের মুখ যে এত সুন্দর হতে পারে
সে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম
রাধা শুধু যমুনাতে জল আনতে যায়।

বাংলার মেয়ে রিচা ঘোষ বললেন,একটাই কথা ছিল,
শরীরের শেষ বিন্দু দিয়ে দিতে হবে।
সৌরভ যা পারেননি। রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন।
বাইশ রাত না ঘুমিয়ে যে মেয়েটা মাঠে নেমেছিল
সে আরো বাইশ রাত জাগতে পারবে। স্বপ্ন কাকে বলে?
যা আমরা ঘুমিয়ে দেখি? না না না
স্বপ্ন বলে তাকে যা আজীবন ঘুমোতে দেয় না।

গত পঞ্চাশ বছরে যত ভ্রূণহত্যা হয়েছে
তারা আজ বলছে:
আমাদের একটা মাঠ দাও
আমাদের একটা বল দাও
আমাদের একটা ব্যাট দাও।
আমাদের মেরে ফেলো না। আমরাও পারি।

ঘরে ঘরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায়
মেট্রোরেলে এরোপ্লেনে
ভাবা অ্যাটোমিকে নাসায়
বুকার প্রাইজে ক্ষেপণাস্ত্র্রে প্রতিটি নক্ষত্র জয়ে

প্রতিটা কন্যাভ্রূণ উঠে দাঁড়িয়ে বলছে: কী বলছে?
মেয়েরা কী বলছে?
মেয়েরা বলছে:
আমাদের একটা মাঠ দাও
আমাদের একটা বল দাও
আমাদের একটা ব্যাট দাও।
আমরাও সারা ভারতবর্ষ-কে, আনন্দে,
নবীন আনন্দে,
গভীর আনন্দে
ইট চাপা আনন্দ থেকে ইট সরিয়ে
মাতাল আনন্দে
তুরীয় আনন্দে
আসমুদ্র হিমাচল কাঁদিয়ে দিতে পারি।।

11/10/2025

এই অবেলায়
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

ওই যে গোলাপ দুলছে, ওটা
গোলাপ না আগুন, ঠিক বুঝতে পারিনা ।
এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,
ভাবতে থাকি ধরব কি না।
ভাবতে থাকি, ঠিক কতবার
ফুলের বনে ভুল দেখেছি।
ভরদুপুরে গোলাপ ভেবে
অগ্নিশিখায় হাত রেখেছি।
গোলাপ, তুমি গোলাপ তো ঠিক?
হও যদি সেই আগুন, তবে
এই অবেলায় ফুলের খেলায়
ফের যে আমায় পুড়তে হবে।

08/10/2022

তুমি চলে যাচ্ছো
-নির্মলেন্দু গুণ

08/08/2022

সম্মিলিত নাট্য প্রয়াসের উদ্যোগে
কবিতালোক প্রযোজিত নাটক
‘প্রথম পার্থ’

রচনাঃ বুদ্ধদেব বসু
সম্পাদনাঃ বৈশম্পায়ন চক্রবর্তী
নির্দেশনাঃ পিণাকপানি দেব
মঞ্চঃ অলক চক্রবর্তী
আলোঃ প্রদীপ দাশ
আবহঃ সৌম্যেন্দ্র নন্দী
রূপসজ্জাঃ পীযুষ কান্তি রায়
নক্সাঃ নীলাঞ্জনা চক্রবর্তী
শব্দ প্রক্ষেপনঃ শিশির কর (সুপার সাউন্ড)

অভিনয়েঃ
কৃষ্ণ- তন্ময় দেবনাথ
দ্রৌপদী- ঋতুপর্ণা ভট্টাচার্য্য
কুন্তী- পৌষালী ভট্টাচার্য্য
কর্ণ- অরিজিৎ বনিক
সুত্রধার- প্রীতম দাস ও রূপা সাহা
নৃত্য- শামলিমা দে, স্নিগ্ধা সরকার, জয়দ্বীপ মালাকার, সুবিনয় সিং ও গোপাল ভট্টাচার্য্য॥

Doordarshan Tripura
22/03/2022

Doordarshan Tripura

25/02/2022

একটা থালায়
-কবীর সুমন
একটা থালায় চারটে রুটি একটু আচার একটু ডাল,
একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল।
একটা মাঠে দু’জন সেপাই দেশ বিভাগের সীমান্তে,
দু’জন আছে দুই দিকে আর বন্ধু তারা অজান্তে।
তারা এদেশ ভাগ করেনি দেয়নি কোথাও খড়ির দাগ,
নেতারা সব ঝগড়া করেন জলে কুমির ডেঙায় বাঘ।
ঝগড়া থাকে আড়াল করে লাভের মাটি লাভের গুড়,
সীমান্তে দুই দেশের সেপাই দেশপ্রেমের দিনমজুর।
দুই কাঁধে দুই বন্দুক আর বুলেট বেশি খাবার কম,
রাজধানীতে হিসেব কষে এদের নেতা ওদের যম।
যমের বাড়ি কাছেই আছে অনেক দূরে নিজের ঘর,
দেশপ্রেমের নজির হল এই চিতা আর ঐ কবর।
খিদের কিন্তু সীমান্ত নেই নেই চিতা নেই কবরটাও,
যুদ্ধটাকে চিতায় তোল যুদ্ধটাকেই কবর দাও।

আবৃত্তি ও সম্পাদনা- অরিজিৎ বনিক

14/01/2022

Address

West Joy Nagar, Banik Para
Agartala
799001

Telephone

+919774138208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katha o Kobitae Arijit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Katha o Kobitae Arijit:

Share