Tazin's Diary

Tazin's Diary Hello!This is my 1st youtube channels page.I’m just sharing my daily activities ,memorable moments

শুভ সকালউইকেন্ড মানেই নিজের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ।সারাদিনের এনার্জির জন্য সকালে চেষ্টা করি একটু হেলদি খাবার দিয়...
10/08/2025

শুভ সকাল
উইকেন্ড মানেই নিজের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ।
সারাদিনের এনার্জির জন্য সকালে চেষ্টা করি একটু হেলদি খাবার দিয়ে দিনটা শুরু করতে –এটা শুধু শরীর নয়, মনটারও যত্ন।আজকের সকালটা একটু আলাদা…রোদের ছায়ায় একটা নরম শান্তি, হালকা বাতাসে একটা মিষ্টি ঘ্রাণ,
আর মনের কোণে জমে থাকা ছোট ছোট স্বপ্নগুলো যেন একটু ডানা মেলতে চাইছেlএক কাপ চা, একটু প্রিয় গান, আর নিজের মতো করে কিছু নিঃশব্দ মুহূর্ত…এভাবেই শুরু হোক দিনটা – হালকা, শান্ত, আর নিজের মতো করে সুন্দর।

28/07/2025

ভাবলে হাসি পায় এখন…

এক সময় ছিল, কথার জবাব না দিয়ে থাকা যেত না।
তর্কে জেতা, নিজের অবস্থান প্রমাণ করা—এসব ছিল একরকম অভ্যাস।
ভালো মানুষ হতে চাইতাম সবার চোখে।
ভাঙা বিশ্বাসে চোখ ভিজে যেত, রাত কেটে যেত নিঃশব্দ প্রশ্নে—"আমি তো কিছু ভুল করিনি।"

ছোটখাটো আবেগে ডুবে, কত মূল্যবান সময় নষ্ট করেছি!

আর এখন?
কাউকে নিয়ে তেমন অবাক হই না।
মানুষের রূপ-রঙ চিনে গেছি অনেকটাই।
প্রত্যাশা—শূন্য।
কেউ ভালো হলে ভালো, না হলেও তাতে কিছু আসে-যায় না।
এখন যা করি, নিজের জন্য।
লোক দেখানো ভালোবাসা কিংবা ভদ্রতার মুখোশ—ধরতে আর ভালো লাগে না।

তর্ক, আবেগ, অভিমান—এসব এখন শুধু তাদের জন্য,
যাদের হারালে সত্যিই ভাঙচুর হয় মনে।
যাদের সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে প্রায় নেই বললেই চলে।

এখন এক ধরনের নির্লিপ্ততা বাসা বেঁধেছে মনে।
প্রতিক্রিয়া কম, প্রত্যাশা কম, সম্পর্কের হিসেবও অনেক হালকা।
কে কী বলল, কে কী করল—এসব আর তেমন নাড়া দেয় না।

জীবন শিখিয়েছে—সব সম্পর্ক আঁকড়ে ধরতে হয় না,
সব কষ্ট মনে রাখতে নেই,
আর সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হয় না।

Address

Harford Street
London
E14PH

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazin's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share