Binodon Mail

Call Directions Website Contact the establishment

Binodon Mail Entertainment Newspaper. Advertising : +447378490610

আরমান - মুক্তি প্যানেলের  মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ!বিনোদন ডেস্ক :  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন...
23/06/2026

আরমান - মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ!

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততা দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাপ্পারাজ। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও হঠাৎ করেই গতকাল (সোমবার, ২২ জুন) শিল্পী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমার দিন এফডিসিতে আসেন। নিজের গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন বাপ্পারাজ। মুক্তিকে আগেই জানিয়েছিলেন তাদের সঙ্গে সবসময় আছেন। তাই আরমান - মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছিলেন তিনি।

মনোনয়নপত্র জমা দিয়ে বাপ্পারাজকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, শিল্পী সমিতি ২০২৬ - ২০২৮ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম আরমান - মুক্তি প‍্যানেল, আলহামদুলিল্লাহ। বাপ্পারাজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য শিল্পী সমিতিতে আসার জন্য এবং আমাদের সাথে আরমান - মুক্তি প‍্যানেলের মনোনয়ন জমা দেওয়ার জন্য।

জানা গেছে, শিল্পী সমিতির ২০২৬ - ২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। বিশেষ করে একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তি ছিলেন সবচেয়ে আশাবাদী ও উচ্ছ্বসিত। নির্বাচন সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা, বৈঠক ও আড্ডাতেও একসঙ্গে দেখা গেছে তাদের। কিন্তু সেই সমীকরণ বদলে যায় হঠাৎ করেই।

এরপর বাপ্পারাজের পরিবর্তে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন চলচ্চিত্রের পরিচিত সিনিয়র ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। এই পদ থেকে চিত্রনায়ক বাপ্পারাজ নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় আরমান যুক্ত হন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

"ফুটবল" গান নিয়ে ফিরলেন আরমান খান
10/06/2026

"ফুটবল" গান নিয়ে ফিরলেন আরমান খান

আবারও নতুন গান নিয়ে সৌরভ
07/06/2026

আবারও নতুন গান নিয়ে সৌরভ

মুক্তি পেল শেখ নজরুল এর কথায়ইমন খানের নতুন গান "বলো ভালোবাসি"
07/06/2026

মুক্তি পেল শেখ নজরুল এর কথায়
ইমন খানের নতুন গান "বলো ভালোবাসি"

মুক্তি পেল রিয়াদ এর নতুন গান "সুখ"
03/06/2026

মুক্তি পেল রিয়াদ এর নতুন গান "সুখ"

বাংলাদেশের শীর্ষ ব্যান্ড দল ফীডব্যাক-এর প্রতিষ্ঠাতা, ব্যান্ড লিডার, সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী এবং কীবোর্ড  বাদক ফুয়াদ ...
31/05/2026

বাংলাদেশের শীর্ষ ব্যান্ড দল ফীডব্যাক-এর প্রতিষ্ঠাতা, ব্যান্ড লিডার, সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী এবং কীবোর্ড বাদক ফুয়াদ নাসের বাবু। আজ তার শুভ জন্মদিন।
বিনোদন মেইল ডটকমের পক্ষ থেকে তার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

জি সিরিজের ব্যানারে নোবেল এর নতুন গান 'কবিতার আকাশে মেঘ'। গানের কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর ও সংগীত করেছেন অমিত কর।
28/05/2026

জি সিরিজের ব্যানারে নোবেল এর নতুন গান 'কবিতার আকাশে মেঘ'। গানের কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর ও সংগীত করেছেন অমিত কর।

'ব্লগতে ভিক্ষা' - সৌরভ সরকারবিনোদন ডেস্ক : মুক্তি পেল সৌরভ সরকারের নতুন অডিও গান 'ব্লগতে ভিক্ষা'। গানটিতে কন্ঠ দেয়ার পাশ...
28/05/2026

'ব্লগতে ভিক্ষা' - সৌরভ সরকার

বিনোদন ডেস্ক : মুক্তি পেল সৌরভ সরকারের নতুন অডিও গান 'ব্লগতে ভিক্ষা'। গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি কথা,সুর ও সংগীত পরিচালনা করেছেন সৌরভ সরকার নিজেই। গানটি সৌরভ সরকার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
'ব্লগতে ভিক্ষা' গানটি সৌরভ সরকারের অন্য গানগুলো থেকে ব্যতিক্রম।

সৌরভ সরকার বলেন, ব্লগতে ভিক্ষা গানটির ফিল আলাদা এই গানটিতে অনেকের মনে কথা তুলে ধরা হয়েছে। সুর ও সংগীত হৃদয় ছোঁয়া। আশা করি সবাই গ্রহন করবেন।

মুক্তি পেল দীর্ঘ ২২ বছর পর হাবিব ও কায়া'র নতুন গান 'কই রইলা রে'
27/05/2026

মুক্তি পেল দীর্ঘ ২২ বছর পর হাবিব ও কায়া'র নতুন গান 'কই রইলা রে'

Address

Ruislip
London
HA29HE

Alerts

Be the first to know and let us send you an email when Binodon Mail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Binodon Mail:

Shortcuts

Share