Kashu "Your daily dose of laughter and fun - where comedy reigns supreme!"

২০২৪, রক্তাক্ত জুলাই, প্লাবিত আগস্ট ও আমি।কোটা সংস্কার আন্দোলনের আগ পর্যন্ত দেশ ও রাজনীতি নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ, ই...
24/08/2024

২০২৪, রক্তাক্ত জুলাই, প্লাবিত আগস্ট ও আমি।

কোটা সংস্কার আন্দোলনের আগ পর্যন্ত দেশ ও রাজনীতি নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ, ইচ্ছা বা প্রতিবাদ কিছুই ছিলো না। কারণ আমার জন্ম ২০০১ এ, আমি যখন ডান-বাম বুঝতে শুরু করি তখন গণ*হত্যা*কারি / খু*নি* হাসিনার রেজিমে দেশ। দেশের এরকম অবস্থা দেখে দেখে যখন বড় হই তখন আল্টিমেটলি একটা পর্যায়ে এসে সব কিছুই মেনে নিয়েছিলাম যে, না! দেশ এরকম আরো কয়েক যুগ চলবে। ২০২১ এ দেশ থেকে বের হওয়ার পর আবার অনেক স্বার্থপরও হয়ে যাই তখন নিজের ফ্যামিলি ছাড়া আর কারো কথা চিন্তাও করতাম না। বন্ধু-বান্ধব, ভাই, কলিগদের সাথে একটা কথা প্রায়শই বলতাম যে আল্লাহ যদি আমাকে কোনদিন একটা সুযোগ দেন তাহলে আমি আমার ফ্যামিলিকেই প্রথমে দেশ থেকে নিয়ে আসবো, কোনো উপায়ে দেশে রাখা যাবে না। যেহেতু রাজনীতি বা দেশ নিয়ে কোন ধরনের কোনো টান বা ইচ্ছা ছিলো না তাই দেশের অনেক ঘটে যাওয়া কালো ঘটনা গুলোও আমার জ্ঞানের বাইরে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে যতটুকু দেশ সম্পর্কে জানতে পেরেছিলাম তা নিয়েই ২৩ এ পদার্পণ হলো। এতটুকু পড়ে হয়তো বুঝতে পেরেছেন আমি কতটুকু দেশ প্রেমিক ছিলাম। যাইহোক, ২০২৪ এ এসে বাংলাদেশ ১৯৫২ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া সব ধরনের ঘটনা গুলো জানতে শুরু করি। ভাই, বন্ধু, ইউটিউব ও সোসিয়াল মিডিয়াসহ যেখান থেকে সম্ভব যতটা সম্ভব জানতে শুরু করি হয়তো এখন পর্যন্ত আরো ৯০% জানার বাকিও আছে, কিন্ত্য হ্যা অবশ্যই জানার চেষ্টা করবো। দেশে থাকা অবস্থায় যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম হয়তো দেশের প্রতি আরো ঘৃণা জন্মাতো। ২৪ এ এসে ফিল করতে পারলাম যে, না দেশের প্রতি, আমাদের ভাই- বোনদের প্রতি কতটা টান, কতটা ভালোবাসা, আর কতটা ঘৃণা ঐ *গণ*হত্যা*কারির দোসরদের প্রতি। ১৫ জুলাই থেকে ৩৬ জুলাই বা ০৫ আগষ্ট পর্যন্ত ঘুমহীন চোখ আর অশ্রু ভরা চোখই বুঝিয়ে দিলো না এই দেশের প্রতি আমার ভালোবাসা, টান, আর খু*নি*দের প্রতি ঘৃণা। আসলে আমি যেটা ভূল করেছিলাম সেটা হলো আমি এই মানুষরুপি জা*নো*য়ার আর *গণ*হত্যা*কারিদের পরিবর্তে দেশকে ঘৃণা করতে শুরু করি যেটা নিতান্তই আমার মূর্খতার পরিচয়, এখন এসে টের পাচ্ছি আসলে দেশ না ঐ জানোয়ারদের প্রতি আমার ঘৃণার বহিঃপ্রকাশ করা উচিৎ ছিলো।

আজকে আবার দেশে ভয়াবহ বন্যা, প্রতিনিয়ত ফেসবুক, টুইটার চেক দিতেই কেমন জানি একটা অস্থিরতা কাজ করে। কিছু কিছু ক্লিপ দেখেতো স্বাভাবিক থাকাটা নিতান্তই অসম্ভব হয়ে পড়েছে। আল্লাহই একমাত্র রক্ষক। সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক,আমিন 🤲।

চিনে রাখুন তাদের যারা আমাদের এইরকম বিপদে ফেলে দিয়ে আমাদের ভয়াবহ পরিস্থিতি নিয়ে ঠাট্টা করছে। এরা কখনোই আমাদের বন্ধু দেশ হতে পারেনা।
সময় আসবে, অবশ্যই আসবে, শুধু অপেক্ষা। এতো মানুষের কান্না, আহাজারি, জীবিকার সবকিছু হারিয়ে যারা আজ নিঃস্ব তাদের চোখের পানিই আল্লাহর কাছে বিচার দিবে আর ইনশাআল্লাহ বিচার হবেও। যারাই মানুষের ধ্বংসের কথা চিন্তা করেছে একসময় ওরা নিজেই ধ্বংস হয়ে গেছে। আবারও বলছি সময় আসবে, শুধু অপেক্ষা।

আপনারা যে যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ান। যেভাবে পারেন সহযোগিতা করেন, এগিয়ে যান। দুঃসময়ে সবসময় মানুষের পাশে ছিলেন এখনো থাকবেন আশাকরি। কোন সাহায্য লাগলে জানাতে পারেন ইনবক্সে। সামর্থ্য অনুযায়ী যেভাবে, যেমনে, যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো।
আল্লাহ সহায় 🤲


05/08/2024

সব শহরের এয়ারপোর্ট ঘেরাও দেও
পাতি নেতাদের আটকাও
যারা আমার ভাইদের কু*পি*য়ে* হত্যা করেছিলো

05/08/2024


আগে কেন এই স্ট্যাটাস দিছিলাম আসা করি আজকে সবাই বুজতে পারছেন!আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক!  আমিন 🤲
04/08/2024

আগে কেন এই স্ট্যাটাস দিছিলাম আসা করি আজকে সবাই বুজতে পারছেন!

আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক! আমিন 🤲


04/08/2024

"History tells us that powerful people come from powerful places.
History was wrong!
Powerful people make places powerful”


04/08/2024

Remember when kaleen bhaia said that!

Fact: Bangladesh Army


চিন্তা করেন যেই জেনারেশন ১৯৭১ না দেখে বড় হয়েও দেশের জন্য এতো চেতনা, যেই ছেলে - মেয়ে গুলা ২০২৪ দেখে বড় হইতেছে ওদের কোন লে...
03/08/2024

চিন্তা করেন যেই জেনারেশন ১৯৭১ না দেখে বড় হয়েও দেশের জন্য এতো চেতনা, যেই ছেলে - মেয়ে গুলা ২০২৪ দেখে বড় হইতেছে ওদের কোন লেভেলের চেতনা থাকবে তাহলে!
বর্তমান এই জেনারেশন কে এই ক'দিন আগ পর্যন্তও অনেকে ফার্মের মুরগীর সাথে তুলনা করেছেন! ওরা মনে করেছিলেন পাবজি, ফ্রি-ফায়ার, রিলস আর সোসাল মিডিয়ার অন্ধ জেনারেশন দিয়ে কিছুই সম্ভব না! কি বলবেন এখন? কি উপাধি দিবেন এদের এখন? দেখেন ওরা একটা নতুন দেশ গড়তে চলেছে আর ইনশাআল্লাহ নতুন দেশ গড়েই ঘরে ফিরবে।

Respect 🫡, Love ❤️, Praise 😌 & Dua 🤲 are always at their peak for you our brothers & sisters.


02/08/2024

অথচ সিলেটের মানুষদের হওয়ার কথা ছিল দুঃসাহসী। ওরা কি মনে করে শুধু ছাত্ররাই দেশ স্বাধীন করবে? আম-জনতার সাহায্য ছাড়া একা আর কি করবে ওরা? পুরো দেশের জন্যই তো আজ এতো লড়াই, এতো র*ক্ত*, এতো লা*শ*। মানে আপনাদের বিবেক আপনারা একদমই বিক্রি করে ফেলছেন। লজ্জা লাগা দরকার আপনাদের!


02/08/2024

সিলেটের সবাই কি হাতে চুড়ি পড়ে বসে আছে?
তাই মনে হয় 🧐

Address

Birmingham

Alerts

Be the first to know and let us send you an email when Kashu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category