29/08/2026
প্রিয় সামাদ ভাই 😭
জানি উপরওয়ালার ডাক ফেরাবার সাধ্য আমাদের নেই। একদিন সবার যেতে হবে, তবে কিছু চলে যাওয়া যেনো একটু বেশিই কষ্ট দেয়। আপনার সকল বন্ধুরাই কষ্ট পাচ্ছে। 😭
সামাদ ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবে আমরা জানতে পেরেছি উনার হার্ট অ্যাটাক হয়েছিল।
কিন্তু আমার কেন যেন মনে হয় সামাদ ভাইয়ের মৃত্যুর পিছনে আরও একটা বড় কারণ লুকায়িত ছিল আর সেটা হচ্ছে তার ব্যক্তিগত ডিপ্রেশন। উনি প্রায় তিন বছর ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন, বেশ কয়েকবার তার পায়ে অপারেশন হয়েছিল, প্রায় তিন বছর ধরে জব থেকে আরত মালাদি হয়ে বাসায় বসে থাকতে হয়েছে তার, সেই সাথে কিছু পারিবারিক ঝামেলাতেও উনি পড়ে গিয়েছিলেন, তার যারা কাছের ছিল আমরা সবাই সে ব্যাপারটা জানি, এই দেশের আইন কানুনের ফাঁদে পড়ে উনি অনেকগুলো বছর তার প্রিয়জনদের কাছ থেকে দূরে থেকেছেন, তার কলিজার টুকরার কাছে যেতে পারেননি। এই ডিপ্রেশনে তাকে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে। 😭😭😭
আমরা পরিবারের লোক পুরুষ মানুষের শুধু উপরের শক্ত খোলসটা দেখি। ভেতরে ভেতরে পুরুষ মানুষ দুমড়ে মুছরে মরে যায় তবুও মুখে হাসি নিয়ে ঘুরে বেড়ায় সমাজের সকলের কাছে। আর আমরা সেই হাসি মুখ দেখে ধরেই নেই লোকটা হয়তোবা খুবই ভালো আছে, কিন্তু সেই হাসির পেছনে তার ভেতরে যে কত দুঃখের ঝড় বয়ে যাচ্ছে সেটা আমরা কোনদিনই চিন্তা করি না, কখনো একজন আরেকজনকে কাছে ডেকে জিজ্ঞেস করি না তোমার মানসিক অবস্থা কেমন !! ভাই তুমি কি ভালো আছো? এই ছোট্ট একটা ব্যাপার ও জিজ্ঞেস করতে যেন আমাদের খুব কষ্ট হয়ে যায় !! কারণ ওই যে আমরা পুরুষ মানুষ !! আমাদের দুঃখ থাকতে নেই, ডিপ্রেশন ধরতে নেই, আর ধরে ফেললেও সেটা মানুষের কাছে বলবার সাহস নেই।
যতবারই ফেসবুকে ঢুকি, ওনার মৃত চেহারাটা দেখলে কষ্টে দুমড়ে মুছে যায় মন, এরপরই হয়তোবা আমার ডাকও চলে আসবে খুব তাড়াতাড়ি কোনদিন!!!!!
দয়াকরে সবাই একজন আরেক ভাইয়ের খবর নিবেন এই প্রবাসে, একটুখানি জিজ্ঞেস করবেন কেমন আছে তারা, হয়তোবা মনের দুঃখ শেয়ার করবার জন্য একজন বন্ধু খুঁজে বেড়াচ্ছে তারা। আপনার দেয়া একটুখানি সময় হয়ে যেতে পারে তার ডিপ্রেশন চিরতরে দূর হয়ে যাবার কারণ।
সামাদ ভাই একটু জেদী মনের মানুষ ছিলেন, তার আচরণে প্যারিসের কেউ কোন যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে উনাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহতালার কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।
আমিন। 🙏🤲
Bonjour Mon Ami