03/10/2026
দেখুন! এটাই কি রেমিট্যান্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান?*
ভিডিওটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের।
যে প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে, বিদেশে ৫০ ডিগ্রি গরমে কাজ করে দেশে টাকা পাঠায়, দেশে ফেরার পর তাদের কপালে জোটে এই মারধর!
যে প্রশাসনের দায়িত্ব ছিল প্রবাসীদের নিরাপত্তা দেওয়া, তারাই আজ প্রবাসীদের গায়ে হাত তুলছে! জুতা দিয়ে পেটাচ্ছে! একজন বৃদ্ধ মানুষকেও ছাড়ছে না!
আর যখন একজন সাহসী মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে জোর গলায় কথা বলছে, তখন তাকেই আটক করা হচ্ছে!
চোরদের আটক করা হয় না, আটক করা হয় প্রতিবাদীকে!
*মাননীয় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান, আপনারা কি এই ভিডিও দেখতে পাচ্ছেন না?*
মুখে মুখে রেমিট্যান্স যোদ্ধা বলবেন, আর বাস্তবে তাদেরকে কুকুরের মতো পেটাবেন - এই দ্বিচারিতা আর কতদিন?
আমরা এর বিচার চাই!
১. এই ভিডিওতে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবাসীদের গায়ে হাত তুলেছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।
২. শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দিতে হবে।
৩. প্রতিটি প্রবাসী হয়রানির জন্য ক্ষতিপূরণ এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, শেয়ার করে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিন। আজ যদি চুপ থাকেন, কাল আপনার বাবা, আপনার ভাইয়ের সাথেও এমন হবে।