B.M Amader projonmo

31/05/2026

2026 🎈🎈🎈💖

কিছু সুন্দর মুহূর্ত খুব কম সময় এরকম সময় ও সুযোগ পাওয়া যায় ❤️🎈
30/05/2026

কিছু সুন্দর মুহূর্ত
খুব কম সময় এরকম সময় ও সুযোগ পাওয়া যায় ❤️🎈

22/05/2026
Une salle de cours remplie de rêves, ce n’est pas seulement des tables alignées et un tableau au mur. C’est un espace vi...
21/03/2026

Une salle de cours remplie de rêves, ce n’est pas seulement des tables alignées et un tableau au mur. C’est un espace vivant, où chaque élève porte en lui un monde différent.
Certains regardent par la fenêtre en imaginant des voyages lointains. D’autres griffonnent dans leurs cahiers des idées qui deviendront peut-être des inventions, des histoires ou des projets. Il y a celui qui rêve de devenir médecin, celle qui se voit artiste, et un autre encore qui n’a pas encore trouvé son rêve… mais qui le cherche.
Le professeur parle, mais au-delà des mots, ce sont des futurs entiers qui prennent forme dans le silence, les regards, les hésitations.
Dans cette salle, il n’y a pas seulement un cours.
Il y a des dizaines de chemins qui commencent.

আল্লাহ তাআলার রহমতে একটু একটু করে আমাদের বাংলা বর্ণ শেখা শুরু হয়েছে। বাবুদের যেন কোন চাপ মনে না হয় সেদিকে খেয়াল রেখে ...
12/12/2025

আল্লাহ তাআলার রহমতে একটু একটু করে আমাদের বাংলা বর্ণ শেখা শুরু হয়েছে।
বাবুদের যেন কোন চাপ মনে না হয় সেদিকে খেয়াল রেখে ক্লাস এগিয়ে যাচ্ছে।
খুব শীঘ্রই আরো একটি নতুন গ্রুপ শুরু হবে ইনশাআল্লাহ।
অভিভাবকগন সাপোর্ট করলে আমরা এই বিনামূল্যে মাতৃভাষা চর্চা চালিয়ে যেতে চাই।

আশাকরি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই ক্লাসগুলো আপনাদের বাচ্চাদের জন্য বিশেষ ভূমিকা রাখবে।
ওদের সবার জন্য দোয়া প্রার্থী
আল্লাহুম্মা বারিক লাহুম

আচ্ছা আমাদের বাচ্চাদের হাতে খাওয়ার ব্যাপারে ট্রেনিংটা আমরা কতটুকু দিয়েছি?দুইটা বিষয় এখানে একটা হচ্ছে যে বাচ্চা সম্পূর...
04/12/2025

আচ্ছা আমাদের বাচ্চাদের হাতে খাওয়ার ব্যাপারে ট্রেনিংটা আমরা কতটুকু দিয়েছি?
দুইটা বিষয় এখানে একটা হচ্ছে যে বাচ্চা সম্পূর্ণ মায়ের হাতে ভাত খায় বা ওর খাবারটা খায় ।
আরেকটা হচ্ছে বাচ্চা হয়তো নিজের খাবার নিজেই খায় কিন্তু যেহেতু প্রবাসে বড় হচ্ছে এখানকার নিয়ম অনুযায়ী চামচ বা কাটা চামচ এগুলো দিয়ে অভ্যস্ত ।যাদের বাচ্চারা একেবারে নিজে খেতে চায় না তাদের জন্য ছুটির সময়টা একদম আদর্শ একটা সময়।
মাঝেমাঝে ভ্যাকেশনের সময় কিন্তু বাচ্চাদেরকে সময় নিয়ে ভাত দিয়ে আমরা বসিয়ে দিতে পারি 😊তবে হ্যাঁ যারা বাসা পরিপাটি রাখতে পছন্দ করেন, তাদের জন্য হয়তো একটু কষ্ট হতে পারে!
বিশ্বাস করুন ব্যাপারটা মন্দ নয় ক্ষেত্র বিশেষে অনেক আনন্দের।আমি বাসায় খুব বেশি গুছিয়ে না রাখতে পারলেও এই বিষয়টার দিকে খুব মনোযোগ দেই বিশেষ করে ছুটির দিনগুলোতে বাচ্চাদের অনেক সময় থাকে ,ওরা চাইলে একটু নিজেদের হাত দিয়ে খেতে পারে।
তাড়াহুড়ো করলে ওরা বিরক্ত হয়ে যায় পরে আর চেষ্টা করতে চায় না।
প্রিয় বোনেরা
খুব কাছাকাছি সময়ের মধ্যে একটা ভ্যাকেশন আসতেছে ইনশাআল্লাহ, এখন থেকে আমরা মায়েরা একটু প্লান করে নিলে বাচ্চাদেরকে এই ছুটিতে হয়তো বা হাতে ছোট ছোট জিনিস দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে পারি ।
যাদের বাবুরা ইতোমধ্যেই খেতে পারে তাদের অনেক অভিনন্দন আর যারা শিখবে তাদের জন্য অগ্রিম শুভকামনা।

আল্লাহ তাআলা আমাদের সবার বাচ্চাদের ভালো রাখুন।
ফারজানা হোসাইন
একজন প্রবাসী মা

01/12/2025

প্রবাস জীবনে প্রিয়জনকে হারানোর (বিশেষ করে বাবা _মা)কষ্ট ভোগ করে যেতে হয় অনেকদিন। সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয় আমার কাছে বাবুদের কাছে এ সংবাদ পৌঁছানো। পেশাদার দোভাষী হিসেবে অনেক সময় মৃত্যু পথযাত্রী স্বদেশি ভাই_বোনদের তাদের সংবাদ পৌঁছানোর কাজ করতে হয়েছিল!
চিকিৎসা ব্যবস্থা আসলে তাদের আর কোন কাজে আসবে না !
এমনও বলতে হয়েছে যে দু এক সপ্তাহের বেশি হয়তো তাদের আর দুনিয়ার কষ্ট করতে হবেনা !
সরকারি হাসপাতালে কাজ করা আমার অন্যান্য সহকর্মীদের সাথে ও এমন হয়।
পেশাদারদের এ বিষয়ে আলাদা করে দিন ব্যাপী কোর্স করানো হয় যে কিভাবে আমরা এ ধরনের তথ্য মানুষকে দিতে পারি কিন্তু বাচ্চাদেরকে নিজেদের প্রিয়জন হারানোর ব্যাপারে বলার কোন কোর্স করা হয়নি বা কোর্স করা সম্ভব না। এটা আসলে সময় শিক্ষা দিয়ে দেয়।
আমাদের সন্তানদের আপনজন চলে যাওয়ার পর কয়েকটি ধাপে বুঝানোর জন্য চেষ্টা করতে পারি
এক্ষেত্রে বিশ্লেষণ প্রক্রিয়া যেন ওদের বয়সানুযায়ী ও বোধগম্য হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রথমত মৃত্যুর পর আর বাস্তবে ফিরে আসার আর সুযোগ থাকে না।
দ্বিতীয়ত এটি একটি প্রাকৃতিক চিরাচরিত নিয়ম‌ যা আমাদের সবার জন্য প্রযোজ্য ( এই জায়গায় সবাই নিজস্ব ধর্মীয় অনুভূতি , বিশ্বাসমত বুঝাতে পারি)
৩/আমাদের বাবুদের বুঝানো উচিত যে কেউ মারা গেলে আমরা যখন (অতিরিক্ত নয়)কান্না করি সেটা আমাদের মনকে হালকা করে। তা না হলে ওরা আসলে এ বিষয়টা নিয়ে খুব প্রশ্ন করে ।
পরিচিত দুই থেকে তিনজন ফ্যামিলির অভিজ্ঞতা এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি আসলে বাচ্চাদের সামনে কান্না করলে ওরা আমাদের নিয়ে কষ্ট পায়!
৪/ সুযোগ হলে আলাদা করে লুকিয়ে কান্না করা যেতে পারে ।মনকে হালকা করার জন্য খুব প্রিয় কোন পরিচিত ফ্যামিলি থাকলে সেখানে একটু বেড়ানো যেতে পারে।
৫/সবচেয়ে জরুরী যে বিষয় সেটা হচ্ছে আমাদের মৃত্যু পরবর্তী যে রিচুয়াল / যে নিয়ম কানুন (বিদআত ছাড়া )আছে সেগুলো সম্পর্কে বাচ্চা বুঝতে পারে এরকম ভাবে বলা খুবই জরুরী।
৬/বন্ধুবান্ধবদের মধ্যে কিংবা প্রতিবেশীদের মধ্যে কারোর দেশে বা এখানে প্রিয়জন মারা গেলে অবশ্যই বাচ্চাদেরকে সেই কাজের সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে ।বাচ্চাদেরকে বোঝাতে হবে কেউ মারা গেলে তার বাসায় হয়তো একটু গিয়ে তার সাথে দেখা করতে হয় ;
তাকে জড়িয়ে ধরে সান্তনা দেওয়ার যে প্রচলন সেটা দেখানো।
মূলতঃ ওরা আমাদের থেকে দেখে দেখে শিখতে চায়।
৭/জানাজার নামাজ , কবরস্থ করার(বা অন্য ধর্মের অন্যান্য) বিষয়গুলো আসলে আমাদের দেশে বড় হওয়া বাচ্চাদেরকে এমনিতেই ধারণা দিয়ে দেয় যেটা আমরা নিজেরাও ছোটবেলায় পেয়েছি।
প্রবাসে আসলে খুব সুযোগ না হয় বাচ্চাদেরকে দেখানোর।
অন্তত এভাবে কিছুটা হলেও শোক সম্পর্কে ওরা একটা ধারণা পেতে পারে।
মোটকথা অন্যের কষ্টের ভাগীদার হওয়ার মাধ্যমে ,অন্যের প্রিয়জন হারানোর ব্যথায় তার পাশে থাকার মাধ্যমে ,আমাদেরও কিছুটা মৃত্যুর স্মরণ হতে পারে যা আমাদের দৈনন্দিন জীবনের আমলকে আরো গুছানোর সুযোগ দেয়।
সবার জন্য শুভকামনা
আমাদের সন্তানদেরও আমরা যেন বিদেশি সংস্কৃতির পাশাপাশি আমাদের সংস্কৃতি অনুযায়ী ওগড়ে তুলতে পারি সেটাই কামনা।
ফারজানা হোসাইন
একজন প্রবাসী মা

আসসালামু আলাইকুম  তিন বছরের বেশি বাচ্চাদের নিয়ে যানবাহনে  টিকেট কাটার ঝামেলা ছাড়াই চলতে চান?এই লিংকে গিয়ে খুব সহজেই আ...
11/11/2025

আসসালামু আলাইকুম
তিন বছরের বেশি বাচ্চাদের নিয়ে যানবাহনে টিকেট কাটার ঝামেলা ছাড়াই চলতে চান?
এই লিংকে গিয়ে খুব সহজেই আপনার বাচ্চার বাৎসরিক নাভিগো করে নিতে পারেন। অনেকে হয়ত আগে থেকেই জানতেন বা করেছেন।
একটু চেষ্টা করলেই নিজে নিজে আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ।
একটু সময় পেলে বাবুদের নিয়ে ঘুরে আসুন আশেপাশের কোন সুন্দর জায়গায় ।
সবার জন্য শুভকামনা

Le forfait d’Île-de-France Mobilités qui accompagne les jeunes Franciliens.Les inscriptions pour 2025-2026 sont ouvertes jusqu'au 30 avril 2026 !

03/09/2025

আলহামদুলিল্লাহ
খুব ভালো লাগলো দেখে যে,আপনাদের অনেকে আছেন এখন ও সন্তানের বাংলা নিয়ে আগ্রহী।
আগামীতে ৭ থেকে ১০ বছরের বাবুদের আলাদা ক্লাসে নিতে পারি কি না দেখব ইনশাআল্লাহ।
আমাদের সাময়িক অপারগতা, সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ পারব।

দোয়া করবেন প্লিজ সবাই
সম্মানিত অভিভাবকবৃন্দ ভর্তির জন্য
আমাদের অফিসিয়াল মেইল:

[email protected]

Adresse

124 Rue Des Blains
Bagneux

Téléphone

+33753629980

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque B.M Amader projonmo publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à B.M Amader projonmo:

Partager