05/09/2026
🚗 জার্মানিতে ড্রাইভিং লাইসেন্স: সঠিক দিকনির্দেশনায় সহজ হোক আপনার যাত্রা 🚗
জার্মানিতে নিজের একটি গাড়ি থাকা অনেকেরই স্বপ্ন; হোক তা শখের বশে কিংবা দৈনন্দিন প্রয়োজনের জন্য। কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উচ্চ খরচ, দীর্ঘ প্রক্রিয়া এবং নানা জটিলতার কথা ভেবে অনেকেই ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার সাহস পান না। আবার অনেকের জন্য শুরু করার পর পুরো প্রক্রিয়াটি হয়ে ওঠে বেশ চাপপূর্ণ ও ভীতিকর।
কিন্তু সঠিক পরিকল্পনা, প্রয়োজনীয় তথ্য এবং কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে ড্রাইভিং লাইসেন্সের খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামিক সেন্টার ব্রেমেন আয়োজন করতে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স শেখার একটি শর্ট ওয়ার্কশপ।
📌 ওয়ার্কশপে যা যা থাকছে:
✅ ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া কিভাবে শুরু করবেন
✅ স্কুল এবং ইন্সট্রাক্টর বাছাইয়ে করণীয়
✅ কিভাবে খরচ কমিয়ে আনতে পারবেন
✅ থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতি বিষয়ক দিকনির্দেশনা
✅ সাধারণ ও মারাত্মক ভুলগুলো
✅ অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা
📅 তারিখ: ১৩ সেপ্টেম্বর, রবিবার।
🕒 সময়: বিকাল ১৭:৩০।
📍 স্থান: বাংলাদেশ ইসলামিক সেন্টার ব্রেমেন
Buntentorsteinweg 121, 28201 Bremen
সকলকে আন্তরিকভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।
🇩🇪🚘