মেঘে রোদ্দুরে

মেঘে রোদ্দুরে কথা,কবিতা,গল্প�
(3)

বাসন্তী বাতাস ছুঁয়ে যায় তোমার নামেনীল খামে আলো ছড়িয়ে যায় ভালোবাসাবিরহী ভ্রমর গুণগুনিয়ে যায় আমের বনে। কৃষ্ণচুড়ার মত লাল হ...
16/02/2026

বাসন্তী বাতাস ছুঁয়ে যায় তোমার নামে
নীল খামে আলো ছড়িয়ে যায় ভালোবাসা
বিরহী ভ্রমর গুণগুনিয়ে যায় আমের বনে।
কৃষ্ণচুড়ার মত লাল হয় গোধুলি মায়ায় আকাশ।
ক্লান্ত অবসন্ন নদীর বুকে জাগে অনন্ত পিপাসা।
পথভোলা মেঘ ভেসে আসে অচেনা পথের বাঁকে।
অবাঞ্চিত রিংটোনের মত নিয়ে আসে উচ্ছ্বাস ।
অথচ, চলন্ত সিড়ির মত বয়ে যায় জোয়ারের টান।
ছোট ছোট ঢেউয়ের উন্মাদনায় জেগে ওঠে সময়।
শুকনো পাতার মর্মরে ভেজা মন ডরে না আর
হৃদয়ের অলিন্দে বাজে ফাগুনের অবিনাশী সুর
ভালোবাসা সেতো ভীষণ কাছে হৃদয় ভরপুর।

সবাইকে রাতের শুভেচ্ছা ❤️❤️❤️❤️

কাজলরাঙা দুটি প্রেমভরা চোখঅভিমান জমিয়ে রাখে পাহাড়ের মতভালোবাসা ঝর্ণা হয়ে ছুঁয়ে যায় তার চিবুক । মুছে গেছে যে পথ  বিস্মৃতি...
13/01/2026

কাজলরাঙা দুটি প্রেমভরা চোখ
অভিমান জমিয়ে রাখে পাহাড়ের মত
ভালোবাসা ঝর্ণা হয়ে ছুঁয়ে যায় তার চিবুক ।
মুছে গেছে যে পথ বিস্মৃতির ছিন্ন মায়ায়
সেই পথে হেঁটে যায় বেখেয়ালি স্বপ্ন।
হয়ত কোনো চেনা বা অচেনা পথের বাঁকে
আবার খুঁজে পাবে চিরচেনা অনুভব
হয়তো দীঘল রাত্রির আঁধার মুছে যাবে
কোনো স্বচ্ছ হাসির আলোক ছটায়।

শুভরাত্রি ❤️❤️❤️

কাউকে ভুলতে চাইলে কোন অপরাধ লাগে নাকত সহজেই অচেনা হয়ে যায় চেনা মুখ! তবুও জেগে থাকে বেনামি অপেক্ষা! হয়ত বিশ্বাসের ক্লান্ত...
18/12/2025

কাউকে ভুলতে চাইলে কোন অপরাধ লাগে না
কত সহজেই অচেনা হয়ে যায় চেনা মুখ!
তবুও জেগে থাকে বেনামি অপেক্ষা!
হয়ত বিশ্বাসের ক্লান্ত পথ মারিয়ে
অভিযোগ অনুযোগ এর বসন খুলে
আসতে পারে তৃষ্ণার জল।
কিন্তু কাঁচের টুকরোর মত নিরবে নি:শব্দে
ভেঙে যায় প্রত্যাশা
অভিমানের বরফ গলে যায়
অপমানে লজ্জায়
প্রশ্ন জাগে কি ছিল অপরাধ?
জানি, সময়ের রঙিন ফিতায়
বেঁধেছো আপন ভুবন
তবুও, জানতে ইচ্ছে হয়
এভাবে সত্যিই কি ভোলা যায়?
যায় কি ভুলে থাকা?

অভিমানের পুঞ্জীভূত মেঘ জমা আকাশেঅবিমিশ্র বাতাস বয়ে যায় ঝিরিঝিরিকুয়াশাভেজা পথের মতই স্মৃতির ক্যানভাসতবুও চাঁদের স্নিগ্ধ আ...
04/12/2025

অভিমানের পুঞ্জীভূত মেঘ জমা আকাশে
অবিমিশ্র বাতাস বয়ে যায় ঝিরিঝিরি
কুয়াশাভেজা পথের মতই স্মৃতির ক্যানভাস
তবুও চাঁদের স্নিগ্ধ আলোর মতই
জেগে থাকে একপলক দেখার তেষ্টা।

শুভরাত্রি ❤️❤️

দূরত্ব  বাড়ায় আকর্ষণ হৃদয়ে জাগায় আশাকুয়াশার পথ পাড়ি দিয়েজাগায়  ভালোবাসা। ❤️
26/11/2025

দূরত্ব বাড়ায় আকর্ষণ
হৃদয়ে জাগায় আশা
কুয়াশার পথ পাড়ি দিয়ে
জাগায় ভালোবাসা। ❤️

দূর্বাঘাসে মুক্তোদানা ভোর বাতাসে  হাসেদূরের পথে সূর্য ডাকেভীষণ ভালোবেসে।। নদীর  বুকে চুপটি কথানিরব অভিমান আগুন লাগা তৃষি...
25/10/2025

দূর্বাঘাসে মুক্তোদানা
ভোর বাতাসে হাসে
দূরের পথে সূর্য ডাকে
ভীষণ ভালোবেসে।।
নদীর বুকে চুপটি কথা
নিরব অভিমান
আগুন লাগা তৃষিত চোখে
ভালোবাসার গান। ❤️

শুভসকাল ❤️

05/09/2025

কতদিন দেখিনি......

30/08/2025

কি সুন্দর!!! ❤️❤️❤️

তোমার এক  চিলতে সুখঅনেক বেশি দামী, তোমার মনের খুশির তরেআমার যত পাগলামি।। শুভসকাল, সবাইকে সকালের শুভেচ্ছা। ❤️❤️❤️
26/08/2025

তোমার এক চিলতে সুখ
অনেক বেশি দামী,
তোমার মনের খুশির তরে
আমার যত পাগলামি।।

শুভসকাল, সবাইকে সকালের শুভেচ্ছা। ❤️❤️❤️

'তবু মনে রেখো যদি দূরে যাই চলে/যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেমজালে'-- রবীন্দ্রনাথ ঠাকুর      সবাইকে সকালের শুভেচ্...
20/08/2025

'তবু মনে রেখো যদি দূরে যাই চলে/যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেমজালে'
-- রবীন্দ্রনাথ ঠাকুর

সবাইকে সকালের শুভেচ্ছা ❤️

তুমি আমার সেই আকাশ , যেখানে প্রতিনিয়ত বর্ণিল স্বপ্ন সাজায় মন তোমার প্রাণখোলা হাসি  আমার উচ্ছ্বাসতোমার গভীর  দৃষ্টি আমার ...
18/08/2025

তুমি আমার সেই আকাশ ,
যেখানে প্রতিনিয়ত বর্ণিল স্বপ্ন সাজায় মন
তোমার প্রাণখোলা হাসি আমার উচ্ছ্বাস
তোমার গভীর দৃষ্টি আমার পুড়ে যাওয়ার আকুলতা । তোমার আবদার মানেই নিজেকে নি:স্ব করার অনুপ্রেরণা।
তোমার নিরবতা আমার মৃত্যু।
আমি তিলে তিলে মরে যাই একটু একটু করে।
নদীর পাড়ভাঙার মত ভেঙে পড়ি ভিতরে ভিতরে।
সে ভাঙন কেউ দেখে না, দেখে শুধু মেকি এই আমাকে।
কোনো দাবিতে তুনি আর আসো না,
শব্দ বর্ণের মেলবন্ধনে নেই অধিকার
তবুও তোমাকেই চাই প্রতিদিন।
জানি, তুমিই আমার আশ্রয়
যেখানে হারিয়ে যাই নির্দ্বিধায়।
তোমার চোখে আছে কি সেই মায়া?
আছে কি দুটি পথ এক হওয়ার অপেক্ষা?
হয়ত নেই, নেই সেই পথচাওয়া
অথচ নিরন্তর আমার অপেক্ষা জেগে থাকে
জেগে থাকে শব্দহীন বিলাপ
জানি এই অপেক্ষার হবে না শেষ
তবুও চাই সব না থাকাতেও
তুমিই থেকে যাও আমার সব অনুভবে।

#মেঘ❤️

Adresse

Sadullahpur Road
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque মেঘে রোদ্দুরে publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager

Type

//iconSize: [32, 32], //html: '' }) .bindTooltip(name, { //permanent: true, direction: 'bottom', //offset: L.point(12, 25), //opacity: 0.88, interactive: true }) .bindPopup(name); markersLayer.addLayer(marker); } function getMore() { if (gettingMore) { return; } gettingMore = true; var center = map.getCenter(); $.ajax({ url: "/vicinitysearch", data: { lat: center.lat, lng: center.lng, country: "CONGO" } }) .done(function(data) { var added = 0; data.forEach(function(loc) { if (!locationIds.includes(loc.id)) { var mapLoc = {id:loc.id,lat:loc.latitude,lng:loc.longitude,title:trunc20(loc.name),popupHtml:loc.popupHtml,urlPath:loc.urlPath,pictureUrl:loc.pictureUrl}; locations.push(mapLoc); locationIds.push(loc.id); map._addMarker(mapLoc); added++; } }); }) .always(function() { gettingMore = false; }); } map._clearMarkers = function() { markersLayer.clearLayers(); } }); }, 4000); });